ব্যস্ততায় শখের কাজটি করতে ভুলে গেলেন কি!

sub-editor · Dec 16, 2016 · 1 min read

অবসরে আপনার পাশে সব সময় কেউ না কেউ থাকবে এমনটা নাও হতে পারে। নিজেকেই নিজে ভালো রাখার কিছু সহজ কৌশল জানা থাকলে কারো অপেক্ষায় আর বসে থাকতে হবে না। এমন কিছু টিপস নিয়েই আজকের এই লেখা।  নিজেকে সময় দিতে, হাসি-খুশি থাকতে নিজের পছন্দের কিছু বেছে নিন। এমন কাজগুলো বেছে নিন, যা করে বা দেখে আপনার ভালো লাগে, বা মন ভালো হয়ে যায়।

[picture]

ব্যায়াম

স্বাস্থ্য সচেতন হতে যারা পছন্দ করেন। তারা অবসরে বসে না থেকে ব্যায়াম করুন। জিমে যেতে না চাইলে সাধারণ ব্যায়ামগুলো করতে আপনাকে বাইরে যেতে হবে না, ঘরে বসেই টিউটোরিয়াল দেখে দেখে করতে পারেন। তবে আপনি কিভাবে চান আপনার শরীরকে ফিট রাখতে সেটা আগে নিশ্চিত হয়ে নেবেন।  এতে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে এবং মনও!

ছবি তলা

ছবি তোলা আজকাল অনেকেরই পেশা হিসেবে করে থাকেন। অনেকে শখেও করে থাকেন। তবে যারা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন তারা হয়তো কাজের চাপে ভুলেই যান নিজের শখের কাজের পারদর্শীতা।তাই আপনার হাত সেই কাজের কৌশল ভুলে যাওয়ার আগেই মনে করিয়ে দিন নিজেকে। দেখবেন আপনার মনের সতেজতা অনেকটাই ফিরে আসবে!

বই

গল্পের বই পড়ার সখ অনেকেরই আছে। তারা নিশ্চয়ই জানেন যে,  একটি বই পড়লে মনে হবে যে আপনি যেন সেই বইয়ের জগতে ঢুকে গেছেন। তাই মন খারাপ থাকলে বা ভালো না লাগলে ভালো বইগুলো বেছে পড়ুন। বইয়ের সংখ্যার কোন অভাব নাই। তাই নিজের পছন্দের টপিক অনুযায়ী বই বেছে নিয়ে পড়ুন।

বাদ্যযন্ত্র

আজকের তরুণ সমাজ বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকেন শুধুমাত্র ব্যান্ড-শোগুলোতে অথবা পেশা হিসেবেও অনেকে শিখে থাকেন কোন না কোন বাদ্যযন্ত্র বাজানো। শুধুমাত্র নিজের শখের জন্য কিংবা নিজেকে সময় দেয়ার জন্য বাদ্যযন্ত্রের ব্যবহার খুব কমই করে থাকেন আজকালকার তরু-তরুণীরা। এমন ভাববেন না যে এসব আপনাকে অন্যদের জন্য করতে হবে। নিজের জন্য, নিজের মন ভালো করার জন্য আপনার শখের অভ্যাস হিসেবে হারমোনিয়াম,বাঁশি,গিটার,বেহালা কিংবা ড্রাম বেছে নিতে পারেন।

গান

গানের গলা ভালো হয়ে থাকলে গানের চর্চা করতে পারেন নিয়মিত সময়ে। অনেকেই প্রতিভা থাকলেও একটা সময়ে গিয়ে এসব ছেড়ে দেন। সেটা নিয়ে নিজে চিন্তা করলেও হয়তো খারাপ লাগবে, তাই একেবারে ছেড়ে না দিয়ে নিজের জন্য এই অভ্যাসগুলো নিজের অবসর কাটাতে কাজে লাগান। পরিবারের সবাইকে নিয়েও গান করে সময় কাটাতে পারেন। দেখবেন সময় ঠিকই ভালো যাবে।

বাগান

গাছের শখ থাকলেও, গাছ লাগানোর জন্য সেরকম সবার বাসায় বেশি জায়গা থাকে না। তাই নিজেদের সুবিধা অনুযায়ী ঘরের ভেতর এবং বারান্দায় গাছ লাগাতে পারেন। শুধু গাছ লাগালেই হবে না, সেটার পরিচর্যার পিছনেও আপনার অবসর সময়টুকু দিন। ছাদে ফল, শাকসবজির ছোট বাগান করতে পারেন, বারান্দায় সিজনাল ফুলের গাছ এবং ঘরের ভেতর ক্যাকটাস বা পাতা বাহারের গাছ লাগাতে পারেন।

নাচ

মন ভালো করতে বা নিজের রিফ্রেশমেন্টের জন্য নাচ অনেক কাজে দেবে। এমনটা নয় যে আপনাকে অনেকের সামনে নাচতে হবে। কোথাও গিয়ে শিখতে না চাইলে ইউটিউবে দেখে দেখে শিখতে পারেন। নুতুন করে শুরু করতে পারেন নুতুন একটি অভ্যাস!

রান্না

আজকাল রান্না ছেলে বা মেয়ে উভয়েই করে থাকেন শখের কাজ হিসেবে। প্রতিদিনের সাধারণ সবকিছু রান্না করে করে ভালো না লাগলে মাঝে মাঝে ভিন্ন কিছু করার চেষ্টা করুন। যা আপনার বা আপনার পরিবারের খেয়ে ভালো লাগবে।

এছাড়াও আরও অনেকের অনেক রকমের শখ থাকতে পারে যেমন-আর্ট করা,ঘরে পশুপাখি পালা, বনসাই গাছ করা,খেলাধুলা করা ইত্যাদি। ব্যস্ততাময় জীবন থেকে কিছু সময় বের করে এই কাজে মনোনিবেশ করুন। দেখবেন আপনার একঘেয়েমি সময়ে পরিবর্তন চলে আসবে!

ছবি - দ্যাওজি ব্লগ ডট কম

লিখেছেন - সোহানা মোর্শেদ

 

সম্পর্কিত লেখা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে
গৃহসজ্জা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে

যুগ বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রাও। জীবনের ব্যস্ততা এখন আগের চেয়ে অনেক বেশি। আর এই ব্যস্ত সময়ে বইয়ের পাতা উল্টে পড়ার সময় কোথায়? আর এজন...

বই পড়ে কাটুক শৈশব
মা ও শিশু

বই পড়ে কাটুক শৈশব

আমার শৈশব কেটেছে খুব আনন্দে। কারণ বুঝতে শেখার পর থেকে পড়ার বইয়ের অভাব কখনও আমার হয় নি। ক্লাসের বই যে খুব পড়তাম তা নয়, কিন্তু ক্লাসের আর দশজন সহপা...

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে
গৃহসজ্জা

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে

ব্যস্ত এই শহরে মানুষ অল্প হলেও সবুজের দেখা পেতে চায়। জায়গার যথেষ্ট অভাব থাকার কারণে নগরের বাসিন্দারা তাই ছোটখাটো পরিসরে বারান্দায়, কেউবা ছাদে গাছ লাগি...

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে

খুব শখ করে পছন্দের ইনডোর প্ল্যান্টস এনে ঘর সাজালেন। কিছুদিন গাছ ভালো থাকলেও অল্প দিনেই কেমন যেন গাছ দুর্বল হয়ে পাতা ঝরতে লাগলো, ডাল মরে গেলো কিংবা গাছ...

আরও পড়ুন

বই পড়া | একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ৬টি পন্থা
বিনোদন

বই পড়া | একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ৬টি পন্থা

বই পড়া একটা খুব সুন্দর একটা শখ। শখটা কী? অবসর সময়ে নিজের ইচ্ছেতে আনন্দের জন্য অথবা নিজের ভালো লাগার জন্য যে কাজগুলো সাধারণত মানুষ করে থাকে, তাকেই শখ ব...

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!

বাগান করা আমাদের অনেকের শখ হলেও ঢাকা শহরের এই যান্ত্রিক পরিবেশে হয়ত হয়ে ওঠে না। শুধু যে বাগান করা তা নয়, নিজের বাসাটি একটু অন্যরকমভাবে ডেকোরেট করতে এই...

আয় ফিরে তোর প্রাণের বারান্দায়
গৃহসজ্জা

আয় ফিরে তোর প্রাণের বারান্দায়

পৌলমী ইউনিভার্সিটি এর ছাত্রী। বাড়িতে তার সবচেয়ে প্রিয় জায়গা তার বারান্দা। সন্ধ্যা দিকে ঝুল বারান্দায় হাটতে তার সবচেয়ে ভালো লাগে। সারাদিনের কর্মকান্ড,...

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ
গৃহসজ্জা

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ

আমাদের যান্ত্রিক এই শহরে গাড়ি, কলকারখানার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের পরিমাণ এবং পরিবেশ দূষণ। তবে এই...

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট
গৃহসজ্জা

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট

বাড়ি বা অফিস সাজাতে গাছের ব্যবহার বেশ প্রচলিত। এই যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে কার না মন চায়! সবুজঘেরা এক টুকরো অরণ্য দেখতে বেশ ভালো লাগে, হ...

…