ঘরে তৈরি টমেটো স্যুপ

sub-editor · Jan 23, 2017 · 1 min read

ঘরে তৈরি টমেটো স্যুপ

শীতের সকালে বা সন্ধ্যায় এক বাটি গরম গরম স্যুপে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। স্বাস্থ্যের জন্যেও এই স্যুপটি বেশ ভালো।  তাহলে শিখে নেয়া যাক ঘরে তৈরি টমেটো স্যুপ তৈরির পুরো কৌশল।   

[picture]

উপকরণ 

  • টমেটো - ৪,৫টি (পাকা লাল দেখে নিবেন)
  • সয়াবিন তেল অথবা অলিভ অয়েল - ১ চা চামচ
  • গোল মরিচের গুঁড়া  স্বাদমতো
  • রসুন বাটা- ১/৪ চা-চামচ
  • চিকেন স্টক - ১ কিউব (ইচ্ছা)
  • কর্ণফ্লাওয়ার প্রয়োজনমতো
  • লবন স্বাদমতো
  • চিনি আধা- চাচামচ
  • ধনেপাতা কুঁচি -১ চা চামচ 

প্রণালী

- চুলায় প্যানে বা হাঁড়িতে পানি দিয়ে ফুটতে দিন। টমেটোগুলোকে ছুরি দিয়ে একটু চিরে ফুটন্ত পানিতে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট রাখুন। খেয়াল রাখবেন, টমেটো যেন ভর্তা না হয়ে যায়, শুধুমাত্র খোসাগুলো উঠে আসবে।

- পানি থেকে টমেটোগুলো তুলে খোসা ছাড়িয়ে নিন। তারপর দুফালি করে নিয়ে দানাগুলো ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

- বাসায় ব্লেন্ডার না থাকলে খোসা আর দানা ছাড়ানো টমেটোগুলো আবারও গরম পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে যতটা সম্ভব মসৃণ করে ফেলতে হবে।

- প্যানে তেল দিয়ে রসুনবাটা একটু ভেজে ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে একটু কষিয়ে নিন। তারপর প্রয়োজনমতো পানি আর লবন দিন। চাইলে ঘরে বানানো চিকেন স্টকও ব্যবহার করতে পারেন বা বাইরের কেনা চিকেন স্টকের একটা কিউবও ছেড়ে দিতে পারেন।

- ফুটে উঠলে গোলমরিচের গুঁড়া দিন। অল্প চিনি দিয়ে স্বাদ ঠিক করে নিন। প্রয়োজনমতো কর্ণফ্লাওয়ার গুলে মিশিয়ে দিন। চাইলে কর্ণফ্লাওয়ার না মিশিয়ে ক্লিয়ার স্যুপও করতে পারেন।ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

টিপস

স্যুপে বেশি ঝাল খেতে ইচ্ছে হলে টমেটো কষাণোর সময় লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এতে রং আরও সুন্দর হবে। অথবা টমেটো ব্লেন্ড করার সময় কাঁচামরিচ মিশিয়েও ব্লেন্ড করতে পারেন। অনেকেই স্যুপে মাখন প্রেফার করেন। সেক্ষেত্রে স্যুপ চুলা থেকে নামানোর পর পরিবেশন পাত্রে ঢেলে উপরে মাখন দিয়ে দিন। দেখতে সুন্দর লাগবে, চকচকে ভাব আসবে।

ছবি - নিউমাদ্রাসগ্রিল ডট কম

রেসিপি - সামিয়া'জ হোম কিচেন  

সম্পর্কিত লেখা

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?
ত্বকের যত্ন

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?

বাংলাদেশে প্রচলিত এই বিপুল জনপ্রিয় সবজি কিন্তু মোটেও বাংলাদেশী নয়। লাল লাল লোভনীয় টমেটোর উৎপত্তি মেক্সিকোতে। এটা শীতকালীন সবজি হলেও এখন প্রায় সারা বছর...

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক
চুলের যত্ন

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক

টমেটো মূলত শীতকালীন রঙিন সবজি হলেও আমাদের দেশে এখন সারাবছরই টুকটুকে লাল সুন্দর এবং স্বাদে গুণে অতুলনীয় এই সবজিটি পাওয়া যায়। সবজি এবং সালাদ হিসেবে ভিটা...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

আরও পড়ুন

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!
চা – নাস্তা

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

শীত তো চলেই এলো। এই কনকনে শীতের সময়ে অবশ্যই কিছু মজাদার খাবার উপভোগ করাটা উচিত, যা আপনার শরীরকে গরম করবে, পুষ্টিকরও হবে এবং হবে দারুণ উপভোগ্য। সেজন্যই...

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?

মেকআপ করতে আমরা কত ধরনের টুলস ব্যবহার করি। ফেইস মেকআপের জন্য মেকআপ ব্রাশ ছাড়াও বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকি। তবে ব্রাশের তুলনায় বিউটি ব্লেন্ডার ফ্...

চিজি চিকেন ব্রকলি স্যুপ
চা – নাস্তা

চিজি চিকেন ব্রকলি স্যুপ

এই সিজনে ব্রকলি বেশ অ্যাভেইলেবল। ব্রকলির সাথে একটু চিকেন আর চিজের কম্বিনেশনটা কেমন হয়? হ্যাঁ, আজকে ব্রকলির স্যুপের রেসিপি শেয়ার করবো, যাতে থাকবে চিজ ও...

চিকেন দম বিরিয়ানি
মেহমানদারী

চিকেন দম বিরিয়ানি

আজকের রেসিপিতে অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আয়োজন করে খাওয়ার জন্য চিকেন দম বিরিয়ানি শেয়ার করব। চলুন দেখে নিই, কিভাবে এটি রান্না ক...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

…