পিৎজা পিন হুইল

sub-editor · Feb 14, 2016 · 1 min read

পিৎজা পিন হুইল

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ সুস্বাদু  পিৎজা পিন হুইল। চলুন তবে দেখে নিই, পিৎজা পিন হুইলের পুরো প্রণালী।

উপকরণ 

  • ময়দা আড়াই কাপ
  • ইস্ট দেড় চা-চামচ
  • লবণ আধা চা-চামচ
  • চিনি ১ টেবিল-চামচ
  • গুঁড়াদুধ ২ টেবিল-চামচ
  • গলানো মাখন ৩ টেবিল-চামচ
  • কুসুম গরম পানি পরিমাণ মতো

[picture]

পিৎজার ফিলিংয়ের জন্য:

  • চিকেন সসেজ কুচি করা ২,৩ টি
  • পেঁয়াজকুচি৩ টেবিল-চামচ
  • ক্যাপসিকাম কুচি ছোট ১টি
  • তেল ১ টেবিল-চামচ
  • টমেটো কুচি করা মাঝারি ১টি
  • টমেটো সস ৪ টেবিল-চামচ
  • ড্রাই অরিগানো ১ চা-চামচ
  • মোৎজরেলা চিজ ঝুরি করা আধা কাপ
12713962_660757284064773_1007456246_n   প্রণালী 

প্রথমে একটা বড় বাটিতে ময়দা, লবণ, চিনি, ইস্ট, গুঁড়াদুধ ও গলানো মাখন মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটু নরম ডো বা খামির তৈরি করে হাত দিয়ে পাঁচ-ছয় মিনিট ভালো করে ময়ান করতে হবে। পিৎজার এই ডোয়ের উপরে অল্প তেল মাখিয়ে ঢেকে, গরম জায়গায় এক ঘণ্টা রাখতে হবে ফুলে ওঠার জন্য। পিৎজার খামির ফুলে উঠলে হাত দিয়ে চেপে ভেতরের বাতাস বের করে হালকা ভাবে একটু ময়ান দিয়ে নিন।

একটা প্যানে এক টেবিল-চামচ তেল দিয়ে এর মধ্যে চিকেন সসেজকুচি, পেঁয়াজকুচি ও ক্যাপসিকাম-কুচি দিয়ে মাঝারি আঁচে দু তিন মিনিট ভেজে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। পুরো খামির দিয়ে একটা বড় এবং আয়তাকার রুটি বেলতে হবে। পুরো রুটির উপরে টমেটো সস ছড়িয়ে দিন। সসের উপরে ভাজা চিকেন সসেজ, সবজি, টমেটো-কুচি, মোৎজারেলা চিজ ছড়িয়ে দিন।তারপর এই রুটির একপাশ থেকে মুড়িয়ে জ্যাম রোলের মতো করে রোল করুন আস্তে আস্তে। রোলটি একটি ধারালো ছুরি দিয়ে এক ইঞ্চি মোটা করে চাক চাক করে কাটুন। এখন একটা বেকিং ট্রে তে অল্প করে শুকনা ময়দা ছিটিয়ে দিয়ে রোলের টুকরাগুলো একটু দুরে দুরে রাখুন। ইলেকট্রিক ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করুন ১০ মিনিটের মতো। এখন পিৎজরোলগুলোর ওপরে গলানো মাখন ব্রাশ করে দিন। তারপর প্রতিটির ওপরে কিছু অরিগানো, ও দুই টেবিল-চামচ ঝুরি করা চিজ ছড়িয়ে দেবেন।ওভেনের মাঝের র‍্যাকে রেখে ২০ থেকে ২৫ মিনিট বেইক করুন। উপরে হালকা বাদামি রং হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পিৎজা পিন হুইল।

ছবি ও রেসিপি - সামিয়া'স হোম কিচেন

সম্পর্কিত লেখা

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

ভেজিটেবল এগ র‍্যাপ
চা – নাস্তা

ভেজিটেবল এগ র‍্যাপ

বিকালের নাস্তায় চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে স্টার্টার হিসেবে কিন্তু মন্দ নয় এগ র‍্যাপ। একবার তৈরি করে খেয়েই দেখুন না বারবার তৈরি করে খেতে মন চাইবে। ...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

…