ঘরোয়া উপায়ে চুলের যত্ন করে নিন খুব সহজেই!

সোহানা মোরশেদ · Sep 07, 2017 · 1 min read

ঘরোয়া উপায়ে চুলের যত্ন করে নিন খুব সহজেই!

কাজে ব্যস্ত থাকলে চুলের যত্ন নেয়া হয় না। আবার চুলের খুব ভালোভাবে যত্ন নেয়ার উপকরণ কেনাকাটা করাও সময়সাপেক্ষ ব্যাপার। তারপরও কিছু বাড়তি যত্ন অবশ্যই দরকার। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও আমরা চুলের সঠিক যত্ন নিতে পারি। চুলের যত্নে বাহিরের উপকরণ থেকে ঘরোয়া প্যাক ব্যবহার করা বেশি উপকারী। আমরা আজকে আপনাদের ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে কিছু কার্যকরী প্যাক সম্পর্কে ধারণা দিবো। খুব বেশি না পারলেও সপ্তাহে দু’দিন অন্তত নিয়ম করে এই ঘরোয়া প্যাকগুলো ব্যবহার করাই যায়। তাই চলুন জেনে নিই কিভাবে করবেন ঘরোয়া উপায়ে চুলের যত্ন ।

ঘরোয়া উপায়ে চুলের যত্ন

(১) ডিম ও তেল

ঘরে যদি ডিম থাকে তাহলে সেটি চুলের জন্য ব্যবহার করতে পারেন। তবে যদি আপনার চুল রুক্ষ হয় তাহলে ডিমের সাদা অংশ বাদে শুধু কুসুমের সাথে তেল মিশিয়ে নেবেন। আর পাতলা চুলের জন্য শুধু ডিমের সাদা অংশ নিবেন। মিশ্রণ তৈরি হয়ে গেলে চুলে ভালোভাবে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এটি চুলের জন্য খুবই কার্যকরী। খুব সহজেই এই প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।

(২) টকদই

অনেকের চুলে কন্ডিশনার (conditioner) ব্যবহার করলে প্রচুর চুল পড়ে। তাই প্রতিদিনই কন্ডিশনার ব্যবহার করবেন না।  টকদই কন্ডিশনার হিসেবে কাজ করে। তাই টকদই চুলে মেখে রেখে দিন ১০ মিনিট  তারপর ধুয়ে ফেলুন। এভাবে শ্যাম্পুর পর টকদই ব্যবহার করলে আপনার চুল হবে ঝলমলে।

(৩) চা-পাতা

চা খাওয়ার পর চা-পাতা ফেলে দেবেন না। সেটি আরেকবার ফুটিয়ে ঠাণ্ডা করে রেখে দিন। গোসলের শেষে চায়ের পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

(৪) কলা ও মধু

সিল্কি চুলের উজ্জ্বলতা বাড়াতে কলা আর মধুর মিশ্রণ ব্যবহার করুন। তবে কলার এই পেস্ট ১০ মিনিটের বেশি চুলে রাখবেন না। তাহলে চুল ধুতে কষ্ট হবে। ৫-৬ মিনিট রেখে তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

(৫) ক্যাস্টর অয়েল

চুল ঘন করার জন্য এবং দ্রুত বাড়ার জন্য ক্যাস্টর অয়েল অনেক উপকারী। এই তেল অনেক ঘন হয়। তাই এই তেল অল্প করে চুলে ম্যাসেজ করে ৩০ মিনিট রাখবেন, নারকেল তেলের সাথে মিক্স করে অয়েল ম্যাসাজ করলে উপকার পাবেন। চাইলে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন।

(৬) পেঁয়াজের রস

ঘরে থাকা প্রতিদিনের প্রয়োজনীয় একটি জিনিস হলো পেঁয়াজ। চুলকে মজবুত রাখার জন্য এটি খুবই উপকারী। রুক্ষ চুলে পেঁয়াজের রসের সাথে লেবুর রস বা অল্প তেল মিশিয়ে নেবেন। ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন।

(৭) সরিষার তেল ও নারিকেল তেল

সরিষার তেল অনেক ঘন হয়। এটি সব ঘরেই কম বেশি থাকে। এই তেল চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। খুবই অল্প পরিমাণ সরিষার তেলের সাথে নারিকেল তেল মিশিয়ে নিবেন। তারপর চুলের তালুতে আর আগাতে ম্যাসাজ করে নিবেন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। সরিষার তেলের বদলে ক্যাস্টর অয়েল বা আমন্ড অয়েল ইউজ করতে পারেন।

ঘরে থাকা উপকরণ দিয়েই চট জলদি কিভাবে চুলের যত্ন নেয়া যায় দেখলেন তো! খুব সহজেই ঘরোয়া উপায়ে চুল করতে পারেন স্বাস্থ্যোজ্জল। এতে খরচও কম হবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই চুল হবে ঝলমলে। তাই এই কার্যকরী প্যাকগুলো ব্যবহার করুন এবং ফিরে পান চুলের আসল সৌন্দর্য।

ছবি- সাজগোজ

 

Products in this article

সম্পর্কিত লেখা

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

…