ব্রোকলি খেলে যে ১০টি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন

লিন জেনিফার · Oct 27, 2024 · 1 min read

ব্রোকলি খেলে যে ১০টি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন

বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। এর মধ্যে অন্যতম হল ব্রোকলি, যা শুধু স্বাদে নয়, বরং স্বাস্থ্য উপকারিতায়ও অসাধারণ। ব্রোকলি নানা ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। আমেরিকান ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটের তালিকায় দশটি ক্যান্সার প্রতিরোধী খাবারের মধ্যে অবস্থান করে নিয়েছে এই সবুজ রঙের ফুলকপি সদৃশ সবজিটি। ব্রোকলি খেলে যে ১০টি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন, সেটাই আজ জানাবো।

ব্রোকলি খেলে যে উপকারগুলো পাবেন

১. পুষ্টির ভাণ্ডার

ব্রোকলি ভিটামিন এ, সি, কে, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, ফাইবারসহ অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য উন্নত করে, ত্বক ও চুল ভালো রাখে।

২. ক্যান্সার প্রতিরোধ

ব্রোকলিতে সালফোরাফেন নামক একটি যৌগ আছে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম। বিশেষ করে স্তন,কোলন ও ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে আনতে খুবই সহায়ক।

৩. হৃদযন্ত্র ভালো রাখা 

ব্রোকলি খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ব্রোকলির ফাইবার রক্তের কোলেস্টেরল কমাতে সহায়তা করে। আর এতে থাকা ভিটামিন-কে রক্তনালীর স্বাস্থ্যের জন্য উপকারি। এটি রক্তের জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে এবং হার্টের ব্লক হওয়ার ঝুঁকি কমায়।

৪. হজমে সহায়তা

ব্রোকলিতে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি পেরিস্টালসিস (অন্ত্রের সঞ্চালন) বাড়ায়,যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এতে থাকা সালফোরাফেন পেটের ভেতর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে।

৫. রক্তের শর্করা নিয়ন্ত্রণ

এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে, যা টাইপ ২ ডায়াবেটিসের রোগীদের জন্য বিশেষভাবে উপকারী। এর ফাইবার রক্তের গ্লুকোজ কে দ্রুত বাড়তে দেয় না। যে কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

৬. অস্টিওপোরোসিসের বিরুদ্ধে প্রতিরোধ

এতে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে আছে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে। আর ভিটামিন কে হাড়ের কাঠামো মজবুত রাখতে সহায়ক। তাই নিয়মিত ব্রোকলি খেলে এটি হাড় ক্ষয় রোধ করে এবং অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়।

৭. ব্রোকলি খেলে ওজন নিয়ন্ত্রণ

এই সবজিটি কম ক্যালোরি সম্পন্ন এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ক্ষুধা কমায় এবং শরীরের মেটাবলিজম বাড়ায়। যারা ওজন কমাতে চাচ্ছেন, তাদের ডায়েটে এটি থাকা চায়।

৮. ত্বক ও চুলের জন্য উপকারী

ব্রোকলিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বকের সজীবতা বজায় রাখে। এটি ত্বকের টানটান ও মসৃণ ভাব বজায় রাখে। ব্রোকলি খেলে ফ্রি র‍্যাডিকেলসের কারণে সৃষ্ট ত্বকের ক্ষতি রোধ হয়, ফলে ত্বকের বয়সের ছাপ, বলিরেখা ও শুষ্কতা কমে আসে।

৯. চোখের স্বাস্থ্য ভালো রাখা 

ব্রোকলিতে থাকা লুটেইন ও জিয়াক্স্যান্থিন চোখের রেটিনাকে ক্ষতিকর আলোর প্রভাব থেকে রক্ষা করে। এটি চোখের ম্যাকুলার ডিজেনারেশন ও ক্যাটারাক্ট (ছানি) এর ঝুঁকি কমায়। নিয়মিত ব্রোকলি খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং বয়সজনিত চোখের রোগ হওয়ার ঝুঁকি কমে।

১০. মানসিক স্বাস্থ্যের উন্নতি 

শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ব্রোকলির অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো-নিউট্রিয়েন্টগুলো মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সহায়ক। এটি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন B6 মস্তিষ্কের সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে যা মন ভালো রাখতে সাহায্য করে।

ব্রোকলি শুধু একটি সুস্বাদু সবজি নয়, বরং এটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতার উৎস। শীতকালে এটি সহজলভ্য হওয়ায় আমাদের খাদ্য তালিকায় এই সবজিটি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। প্রতিদিন ব্রোকলি খেলে শরীর ও মন উভয়ের জন্যই উপকারী। স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে এবং অনেক রোগের সম্ভাবনা কমাতে পুষ্টিবিদেরা তাই খাবারের তালিকায় ব্রোকলি রাখার পরামর্শ দেন।

ছবি- সাটারস্টক, health.com

সম্পর্কিত লেখা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

আরও পড়ুন

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?
স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?

ক্যান্সার এক ঘাতক রোগের নাম। মানব দেহের অনেক রকম ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার অন্যতম। এটি হেমাটোলজিক্যাল ক্যান্সার নামেও পরিচিত। ব্লাড ক্যান্সারে...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?
সুস্থতা

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?

ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্...

…