গ্রাফোলজি বা হাতের লেখা দিয়ে মানুষ চেনার পদ্ধতি সম্পর্কে জানেন কি?

মাহমুদা রোজী · Aug 20, 2024 · 1 min read

গ্রাফোলজি বা হাতের লেখা দিয়ে মানুষ চেনার পদ্ধতি সম্পর্কে জানেন কি?

আপনি কি জানেন মানুষ কীভাবে লিখে তা দেখে ৫০০০ টিরও বেশি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য জানা যায়। যেমন ধরুন, আপনি যদি বৃত্তাকার অক্ষর দিয়ে লেখেন, তাহলে এর অর্থ হতে পারে আপনি সৃজনশীল ও শৈল্পিক। শুনতে অবাক লাগলেও আপনার লেখা অক্ষরের আকার কিংবা শব্দের মধ্যে ব্যবধানের মতো বিষয়গুলো আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দিতে সক্ষম। এই বিষয়টিকে হস্তাক্ষর বিশ্লেষণ বা যা গ্রাফোলজি বলা হয়ে থাকে। এই পদ্ধতিটি বিভিন্ন সংস্থায় মিথ্যা শনাক্তকরণ, সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা কিংবা ক্ষেত্রবিশেষে রোগ ব্যাধি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আজকের ফিচারে জানুন এ সম্পর্কে বিস্তারিত।

গ্রাফোলজি সম্পর্কে কিছু তথ্য

গ্রাফোলজি হলো হাতের লেখার অধ্যয়ন যার মাধ্যমে হাতের লেখা বিশ্লেষণ করে একজন মানুষের চরিত্র, ব্যক্তিত্ব, ক্ষমতা ইত্যাদি সম্পর্কে বলে দেয়া যায়। নিশ্চয়ই ভাবছেন কীভাবে হাতের লেখা আপনার ব্যক্তিত্ব নির্দেশ করতে পারে? এখন আপনাদের এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো -

অক্ষরের আকার

বড় অক্ষর

আপনি বহির্গামী, লোকমুখী, স্পষ্টভাষী এবং মনোযোগ পছন্দ করেন। এর মানে এমনও হতে পারে যে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার ভান করছেন।

মাঝারি অক্ষর

আপনি সবার সাথে মিলেমিশে কাজ করতে পারেন এবং যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা আছে।

ছোট অক্ষর
আপনি লাজুক বা অন্তর্মুখী, অধ্যয়নশীল, মনোযোগী ও খুঁতখুঁতে।

শব্দের মধ্যে ফাঁকা রাখা

প্রশস্ত ব্যবধান
আপনি আপনার স্বাধীনতা উপভোগ করেন এবং চাপা পড়তে বা ভিড় করতে পছন্দ করেন না।
সংকীর্ণ ব্যবধান

আপনি একা থাকতে পারেন না, মানুষের সাথে বেশি মিশেন এবং কখনো কখনো অপ্রয়োজনীয়ভাবে অনধিকার চর্চা করেন।

আপনি কীভাবে লিখছেন তার উপর নির্ভর করে আপনার ব্যক্তিত্ব বোঝা সম্ভব

হেলানো বা বাঁকা করে লেখা

কোনোদিকে হেলানো নেই

আপনি আপনার আবেগকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেন না। আপনি সাধারণত যুক্তিবাদী ও বাস্তববাদী।

ডান দিকে হেলে লেখা

আপনি নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত এবং নতুন মানুষের সাথে দেখা উপভোগ করেন।

বাম দিকে হেলে লেখা

আপনি সাধারণত নিজের মধ্যে থাকেন এবং পিছনে থেকে কাজ করতে পছন্দ করেন। যদি আপনি ডানহাতি হয়ে থাকেন এবং আপনারর লেখার ঢাল বাম দিকে থাকে, তাহলে আপনি হয়তো বিদ্রোহ প্রকাশ করছেন।

বর্ণের আকৃতি

বৃত্তাকার অক্ষর
আপনি সৃজনশীল ও শৈল্পিক।
নির্দেশিত (Pointed) অক্ষর

আপনি আক্রমণাত্মক, তীব্র, অত্যন্ত বুদ্ধিমান ও কৌতূহলী।

সংযুক্ত অক্ষর

আপনি যুক্তিবাদী স্বভাবের এবং সাবধানে সিদ্ধান্ত নেন।

লুপিং

সংকীর্ণ "L" লুপ

আপনি টেনশন বা উত্তেজিত পরিস্থিতিতে নিজেকে সীমাবদ্ধ করে ফেলেন।

প্রশস্ত "L" লুপ

স্বাচ্ছন্দ্যময় ও স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি আপনার মধ্যে সহজেই বিকশিত হয়।

সংকীর্ণ "e" লুপ

আপনি অন্যদের সম্পর্কে সন্দেহপ্রবণ এবং অন্যদের আবেগ আপনাকে প্রভাবিত করতে পারে না।

প্রশস্ত "e" লুপ

আপনি খোলা মনের মানুষ এবং নতুন অভিজ্ঞতা উপভোগ করার চেষ্টা করেন।

'i’ এর ওপর বিন্দু

"i" এর ওপরে উচ্চ বিন্দু
আপনার কল্পনাশক্তি দুর্দান্ত।
"i" এর ওপর বিন্দু কাটা বা স্ল্যাশের মতো

আপনি অত্যন্ত আত্মসমালোচক স্বভাবের। যারা তাদের ভুল থেকে শিক্ষা নেয় না, এমন লোকদের আপনি পছন্দ করেন না।

"i" এর চারপাশে বৃত্ত আঁকা

আপনার দৃষ্টিভঙ্গি সুদূরপ্রসারী এবং একইসাথে আপনার মাঝে শিশুসুলভ আচরণ রয়েছে।

"i" এর ঠিক ওপর বিন্দু
আপনি যা বলেন বা করেন তাতে আপনি বিশদ-ভিত্তিক, মনোযোগী, সুশৃঙ্খল, সংগঠিত ও সহানুভূতিশীল।  

't' এর ক্রসিং

"t" এর খুব উপরে
আপনি উচ্চাকাঙ্ক্ষী, আশাবাদী ও আপনার আত্মসম্মানবোধ প্রবল।
"t" এর ঠিক মাঝখানে

আপনি আত্মবিশ্বাসী এবং নিজের পরিধির মধ্যে বিচরণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

দীর্ঘ ক্রস

আপনি যেকোনো বিষয়ে খুব সংকল্পবদ্ধ। ছোট কোন ব্যাপারও ছেড়ে দিতে কষ্ট পান এবং স্বভাবে একগুঁয়ে হওয়ার প্রবণতা আছে।

সংক্ষিপ্ত ক্রস

আপনি অলস এবং যে কোনো কাজের লক্ষ্যে যেতে সংকল্পের অভাব রয়েছে।

গ্রাফোলজি হলো হাতের লেখার অধ্যয়ন

খোলা ও বন্ধ 'O'

খোলা 'O'

আপনি বাকপটু, সামাজিক, অনুভূতি প্রকাশে সক্ষম, এবং সামান্য গোপনীয়তা রক্ষা করে চলতে পছন্দ করেন।

বন্ধ 'O'

আপনি নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করার ক্ষেত্রে আপনি কিছুটা সীমাবদ্ধ ও অন্তর্মুখী।

ছোট হাতের কারসিভ “S”

গোলাকার ছোট হাতের কারসিভ “s”
আপনি মানুষের মন জয় করতে পছন্দ করেন এবং সংঘর্ষ এড়াতে চেষ্টা করেন।
পয়েন্টি ছোট হাতের কারসিভ “s”

আপনি নতুন জিনিস শিখতে উপভোগ করেন। সেই সাথে আপনি অনুসন্ধানী এবং উচ্চাকাঙ্ক্ষী।

নিচের দিকে প্রশস্ত  “s”

আপনি কর্মজীবন বা অন্যান্য সাধনায় আপনার মন কী চায় অনুসরণ করছেন না।

পৃষ্ঠা মার্জিন

বাম-হাতের মার্জিন

আপনি অতীতে বেশি সময় কাটান এবং কিছু ছেড়ে দিতে কষ্ট পান।

পুরো পৃষ্ঠায় সব জায়গায় লেখা

আপনি এক জায়গায় বেশিক্ষণ বসতে বা বিশ্রাম নিতে পারেন না এবং আপনার মন সারাক্ষণ বিভিন্ন বিষয়ে ভাবতে থাকে।

ডান হাতের মার্জিন
আপনি অজানা বিষয়ে ভয় পান এবং ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকেন।  

লেখার চাপ

ভারি চাপ

আপনি প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে নেওয়ার ক্ষেত্রে দক্ষ। যদি চাপ অতিরিক্ত ভারী হয়, আপনি টেনশনে চলে যেতে পারেন এবং সমালোচনার প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেন।

হালকা চাপ

আপনি সংবেদনশীল এবং মানুষের প্রতি সহানুভূতি দেখান, কিন্তু আপনার জীবনীশক্তির অভাবও রয়েছে।

 

লেখার গতি

যদি আপনি দ্রুত লেখেন

আপনি মানুষ হিসাবে বেশ অস্থির এবং কোনো কাজে বিলম্ব বা সময় অপচয় করা পছন্দ করেন না।

যদি আপনি ধীরে লেখেন
আপনি মানুষ হিসেবে সুসংগঠিত, পদ্ধতিগত ও আত্মনির্ভরশীল। গ্রাফোলজি সম্পর্কে জানেন কি?

স্বাক্ষর

পাঠযোগ্য নয়
আপনি নিজের মনের ভাব নিজের ভেতর রাখতেই পছন্দ করেন। তাই আপনাকে বুঝতে পারা বেশ কঠিন।
সুস্পষ্ট
আপনি আত্মবিশ্বাসী এবং নিজের গন্ডির ভেতর থাকতে পছন্দ করেন। যা আপনি নন তা হওয়ার ভান করতে হয় না।  

নিজেকে উল্লেখ করার জন্য "I" লেখা

যারা বড় হাতের "I"  অন্য অক্ষরের চেয়ে বড় করে লিখেন

যারা অন্যান্য অক্ষরের তুলনায় 'I' বড় লিখেন, তারা সাধারণত অহংকারী হন।

যারা বড় হাতের "I" অন্য অক্ষরের চেয়ে ছোট করে লিখেন
অন্যান্য অক্ষরের তুলনায় 'I' ছোট লিখেন, তারা সাধারণত নিজেকে নিয়ে খুশি থাকেন।

হাতের লেখাকে ব্রেইন রাইটিংও বলা হয়। গ্রাফোথেরাপির মাধ্যমে একজন ব্যক্তির হাতের লেখার পরিবর্তন করে ইতিবাচক চিন্তাভাবনার প্রতি মানিয়ে নেওয়ার দিকে নিয়ে যেতে পারে এবং বিভিন্ন মানসিক সমস্যা যেমনঃ স্ব-অবমূল্যায়ন, মিথ্যা বলার প্রবণতা, উচ্চ নিয়ন্ত্রণহীন শারীরিক সমস্যা ইত্যাদি মনস্তাত্ত্বিক ও আবেগমূলক সমস্যার সমাধানে অনেক সাহায্য করতে পারে।

ছবিঃ সাটারস্টক, সাজগোজ  

সম্পর্কিত লেখা

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!
ত্বকের যত্ন

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!

বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে আমরা বেশ পরিবর্তন দেখতে পাই। বিশেষ করে আমাদের ফেইসে ও হাতে এটা বেশি প্রকাশ পায়। ত্বকে রিংকেল পড়ে যাওয়া এর মধ্...

বুলেট জার্নালিং | নিজেকে অধ্যাবসায়ী ও দক্ষ করে তোলার সেরা উপায়
লাইফ স্টাইল

বুলেট জার্নালিং | নিজেকে অধ্যাবসায়ী ও দক্ষ করে তোলার সেরা উপায়

কেমন হয় যদি মাত্র ১০ মিনিটের একটি ছোট অভ্যাস আপনার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে? বুলেট জার্নালিংয়ের নাম হয়তো অনেকেই শোনেন নি। প্রতিদিনের কাজ...

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!
সম্পাদকের পছন্দ

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!

বর্তমান সময়ে করোনা ভাইরাস ক্রাইসিসের কারণে বাচ্চাদের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাচ্চাদের বাইরে বের হতে ও অন্য কোন বাচ্চাদের সঙ্গে মিশতে বারণ করা...

হাতের ত্বক অতিরিক্ত শুষ্ক? এখন সাশ্রয়ী মূল্যেই হবে টোটাল হ্যান্ড কেয়ার
রিভিউ

হাতের ত্বক অতিরিক্ত শুষ্ক? এখন সাশ্রয়ী মূল্যেই হবে টোটাল হ্যান্ড কেয়ার

রেগুলার ফেইসের স্কিনের যত্ন নেওয়া হলেও হাতের ত্বকের তেমন যত্ন নেওয়া হয় না! অথচ এই হাত দিয়েই সারাদিন আমরা কত কাজ করি। রান্নাবান্না, ক্লিনিং, কাপড় ধোয়া-...

আরও পড়ুন

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
ক্র্যাফট

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

তরুণদের মধ্যে ওয়াশি টেপের জনপ্রিয়তা অনেক আগেই দেখা দিয়েছে। এর ব্যবহারের বহুমুখিতা আর উজ্জ্বল রং একে জনপ্রিয় করেছে সব বয়সী মানুষের কাছে। এই ওয়াশি টেপ ক...

টেনিস এলবো বা কনুইয়ে ব্যথা | কীভাবে এই সমস্যার সমাধান পাবেন?
সুস্থতা

টেনিস এলবো বা কনুইয়ে ব্যথা | কীভাবে এই সমস্যার সমাধান পাবেন?

ফরিদা সকালে ঘুম থেকে ওঠার পর কাঁধ থেকে কনুই পর্যন্ত ব্যথা অনুভব করেন। ঘুমের মধ্যে হাত ঠিকমতো রাখেননি, তাই এমন হচ্ছে ভেবে সারাদিন কাজে ব্যস্ত থাকেন। রা...

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!
ফিটনেস

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!

এক জোড়া সুন্দর বাহু যেমন আপনার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণে, তেমনি হাতের মেদ সমস্যা হয়ত আপনার সুন্দর থাকার সব প্রচেষ্টাই ব্যর্থ করে দিতে পারে। ক...

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা
ফিটনেস

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা

কোনো দাওয়াতের আগে মনে হলো ছোট হাতার ব্লাউজ দিয়ে শাড়ি পরবেন, অথবা দোকানে গিয়ে ছোট হাতার কোন জামা দেখে খুব পছন্দ হয়ে গেলো বা হয়তো গরমের দিনে একটু ছোট হা...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

গ্ল্যামার কুইন রেখা কীভাবে চিরতরুণ সে রহস্য জানেন?
বিউটি টিপস

গ্ল্যামার কুইন রেখা কীভাবে চিরতরুণ সে রহস্য জানেন?

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তাঁকে নিয়ে মুগ্ধতা কখনই কমেনি। সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও যা বদলায়নি তা হলো কিংবদন্তী এই বলিউড তারকার অপরূপ সৌন্দর্য ও...

…