গ্ল্যামার কুইন রেখা কীভাবে চিরতরুণ সে রহস্য জানেন?

Jannatul Kawser · Jan 13, 2025 · 1 min read

গ্ল্যামার কুইন রেখা কীভাবে চিরতরুণ সে রহস্য জানেন?

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তাঁকে নিয়ে মুগ্ধতা কখনই কমেনি। সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও যা বদলায়নি তা হলো কিংবদন্তী এই বলিউড তারকার অপরূপ সৌন্দর্য ও তারুণ্যের আভা। বলছিলাম চিরতরুণ বলিউড নায়িকা রেখার কথা। ৭০ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী তাঁর অতুলনীয় সৌন্দর্য ও তারুণ্য ধরে রেখেছেন বছরের পর বছর। প্রমাণ করে দিয়েছেন বয়স তাঁর কাছে কেবলই একটি সংখ্যা। কিন্তু সত্তর বছর বয়সে এসেও কীভাবে সম্ভব এতটা তরুণ থাকা? চলুন, আজ জেনে নেওয়া যাক গ্ল্যামার কুইন রেখা কীভাবে ধরে রেখেছেন তাঁর চির সবুজ সৌন্দর্য, সেই রহস্য।

যে ৬ নিয়ম মেনে গ্ল্যামার কুইন রেখা এখনও তরুণ

১. প্রাকৃতিক উপাদানে ভরসা

রেখা সবসময়ই রূপ চর্চার ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানে ভরসা করেন। ত্বকের পরিচর্যায় তিনি খুবই স্ট্রিক্টলি CTM (Cleansing, Toning, Moisturizing) রুটিন ফলো করেন। সবসময় তিনি মাইল্ড ধরনের ক্লেঞ্জার দিয়ে ত্বক পরিষ্কার করেন ও টোনার ব্যবহার করেন। টোনার আমাদের ত্বকের pH ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে। ত্বকের ময়েচারাইজেশনের দিকে রেখা সবসময় বিশেষভাবে লক্ষ্য রাখেন। এতে তাঁর ত্বক থাকে কোমল ও সতেজ।

২. অ্যারোমাথেরাপি ও এসেনশিয়াল অয়েল ব্যবহার

ত্বকের তেল নিয়ন্ত্রণ করতে রেখা অ্যারোমাথেরাপি পছন্দ করেন। এতে ত্বকে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়, যা ত্বককে রাখে সজীব ও প্রাণবন্ত। তাঁর মতে, এই পদ্ধতি ত্বকের গভীরভাবে যত্ন নেয় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখে। অ্যারোমাথেরাপির মাধ্যমে ত্বক শুধু বাহ্যিকভাবে নয়, অভ্যন্তরিনভাবেও সতেজ ও সুস্থ থাকে।

৩. ঘরোয়া ফেইসপ্যাকেই সব সমাধান

কোনও কেমিক্যাল পণ্য নয় বরং রেখা বিভিন্ন ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে পছন্দ করেন। মধু, টকদই, হলুদ, গোলাপজল ইত্যাদি মিশিয়ে তিনি নিজেই ফেইসপ্যাক তৈরি করেন। এর ফলে তাঁর ত্বক সবসময় উজ্জ্বল ও মসৃণ থাকে। বিশেষ করে মুলতানি মাটি তাঁর খুবই প্রিয়, কারণ এটি অতিরিক্ত তেল শোষণ করে ত্বক রাখে ফ্রেশ ও ক্লিয়ার।

৪. অ্যালোভেরা জেল ও আমন্ড অয়েলের জাদুকরী প্রভাব

অ্যালোভেরা জেল আর আমন্ড অয়েল বিউটি কুইন রেখার সৌন্দর্য চর্চার অপরিহার্য অংশ। আমন্ড অয়েলের অ্যান্টি এজিং গুণ ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরা জেল ত্বককে দেয় এক্সট্রা হাইড্রেশন। এই দুটি উপাদানের নিয়মিত ব্যবহারই রেখার ত্বককে রাখে মসৃণ ও কোমল, সেই সাথে তারুণ্যদীপ্ত।

৫. হাইড্রেশন ও স্বাস্থ্যকর জীবনযাপন

রেখার দীপ্তিময় ত্বকের মূল ভিত্তিই হলো হাইড্রেশন। ত্বককে হাইড্রেটেড রাখতে রেখা সবসময় পর্যাপ্ত পানি পান করেন। শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে তিনি এ অভ্যাসের প্রতি খুবই মনোযোগী। পাশাপাশি গ্ল্যামার কুইন রেখা চেষ্টা করেন সবসময় স্বাস্থ্যকর জীবনযাপন করতে। নিয়মিত ভোরবেলা ঘুম থেকে ওঠেন রেখা। সন্ধ্যা ৭.৩০ এর মাঝেই রাতের খাবার খেয়ে নেন। এছাড়াও স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত যোগ ব্যায়াম এবং কম মসলাযুক্ত খাবার খান তিনি। রেখা মনে করেন, যখন মানুষ শারীরিক ভাবে সুস্থ এবং মানসিক ভাবে প্রশান্তিতে থাকে তখন এমনিতেই তার ত্বক স্বাস্থ্যজ্জ্বল দেখায়।

৬. মিনিমাল মেকআপের প্রতি ভালোবাসা

রেখার মেকআপের ধরন খুবই মিনিমাল, যা আভিজাত্যের ছাপ ফেলে। তিনি বিশ্বাস করেন, ত্বকের প্রকৃত সৌন্দর্যকে সামনে আনাই হলো আসল সৌন্দর্য। তাই অতিরিক্ত ভারী মেকআপ এড়িয়ে ত্বককে নিজের মতো শ্বাস নিতে দেন। তবে গাঢ় লিপস্টিকের প্রতি তাঁর যে বিশেষ আকর্ষণ আছে তা বোঝা যায় রেখার সিগনেচার লুক থেকেই।

এভাবেই বছরের পর বছর প্রাকৃতিক যত্ন আর নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে রেখা দেখিয়ে দিয়েছেন, সৌন্দর্য ধরে রাখতে কোনো ব্যয়বহুল সার্জারি বা কৃত্রিম পদ্ধতির প্রয়োজন নেই। তাঁর এই নিখুঁত রুটিনে তিনি শুধু ত্বকের যত্নেই নয়, বরং মানসিক শান্তি ও শারীরিক সুস্থতার প্রতিও গভীর মনোযোগ দেন। প্রাকৃতিক উপাদান ও ইতিবাচক জীবনধারার প্রতি আস্থা রেখেই বয়সকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন রেখা। রেখার এই জীবনদর্শন অনুপ্রেরণা হতে পারে যেকোনো বয়সের নারীর জন্য। তাই  মনের দিক তরুণ থাকুন, মানসিকভাবে দুশ্চিন্তামুক্ত থাকুন। তাহলেও আপনিও রেখার মতোই পারবেন বয়সকে টেক্কা দিতে।

লেখা- জান্নাতুল কাওসার সোর্স- টাইমস অফ ইন্ডিয়া ছবি- দ্য এক্সপ্রেস ট্রিবিউন, স্ট্যাটিক ইন্ডিয়া, সাটারস্টক

সম্পর্কিত লেখা

কথা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের বিখ্যাত ১০টি বই
সম্পাদকের পছন্দ

কথা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের বিখ্যাত ১০টি বই

“প্রেমের ক্ষেত্রে দৈব কখনোই সহায় হয় না। গল্পে, সিনেমায় হয়। জীবনটা গল্প-সিনেমা নয়! জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না”...

শিল্পা শেঠীর পোস্ট প্রেগনেন্সি ওয়েট লস জার্নি
ফিটনেস

শিল্পা শেঠীর পোস্ট প্রেগনেন্সি ওয়েট লস জার্নি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর পোস্ট প্রেগনেন্সি ওয়েট লস জার্নি কেমন ছিল, এই বিষয়টি নিয়ে অনেকেরই আগ্রহ আছে, তাই না? আসলে মা হওয়া একজন নারীর জীবনে অপার স...

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?
এজিং

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?

বলিরেখা সম্পর্কে সাধারণত সবার একটি ধারণা যে বয়স বাড়ার সাথে সাথে এটি হবে এবং এটি নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু আসলেই কি তাই? অল্প বয়সে মুখে বলিরেখা যে...

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন
অন্যান্য

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন

যোধা আকবর ১৫ই ফেব্রুয়ারি, ২০০৮-এ মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ভারতীয় জীবনীমূলক মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্র। হায়দার আলির কাহিনীতে ছবিট...

আরও পড়ুন

চাকরি জীবনের ১ম বৈশাখ
অফিস লাইফ

চাকরি জীবনের ১ম বৈশাখ

নাম তার আদ্রিতা (কাল্পনিক)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আট মাস আগে জয়েন করেছে একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে। তিন ভাইবোনের মধ্যে আদ্রিতা সবা...

নারীর সফল ক্যারিয়ারের জন্য সেরা দশ লেসন
অফিস লাইফ

নারীর সফল ক্যারিয়ারের জন্য সেরা দশ লেসন

“বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তাঁর নর” কবি নজরুল এ কথা বলে গেছেন বহু বছর পূর্বেই। কিন্তু সামাজিক, পারি...

মেরিলিন মনরো | বিনোদন বিশ্বের নক্ষত্র!
লাইফ স্টাইল

মেরিলিন মনরো | বিনোদন বিশ্বের নক্ষত্র!

মেরিলিন মনরো কে চেনেন তো? অনেকে তার নাম সঠিক না জানলেও বিভিন্ন মিডিয়াতে তার কোন ‘আইকনিক’ ছবি দেখেন নি –এমন মানুষ এ যুগে পাওয়া দুষ্কর! সারা বিশ্বজুড়ে ক...

কারেকটিভ মেকাপ - ক্লান্ত মাঝারি চোখ আর মোটা ঠোঁটের জন্য
মেকআপ

কারেকটিভ মেকাপ - ক্লান্ত মাঝারি চোখ আর মোটা ঠোঁটের জন্য

ক্লান্ত চোখ সাধারণ দৃষ্টিতে একটু ম্লান দেখায়। আবার কারো কারো চোখের নীচে একটু ফোলা ভাব থাকার কারণে সঠিক আইশ্যাডোর রঙ নির্বাচন করতে পারেন না আর ঠোঁট মোট...

খাবারের ধরনে আনুন পরিবর্তন, বলিরেখাকে বলুন বাই বাই
এজিং

খাবারের ধরনে আনুন পরিবর্তন, বলিরেখাকে বলুন বাই বাই

[topbanner] বলিরেখা কি আমরা সবাই তা জানি। মুখের ত্বকে ভাঁজ পড়া বা কোন কারণে ক্রমাগত কুঁচকে যাওয়াই হল ত্বকের বলিরেখা। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে মুখে...

প্রকৃত সৌন্দর্য আসলে কী
বিউটি টিপস

প্রকৃত সৌন্দর্য আসলে কী

সৌন্দর্য ! ! ! শব্দটি যতই ছোট; এর তাৎপর্য তেমনি বিশাল। সকলেই নাকি সুন্দরের পূজারী, তাই বলতে শোনা যায়, ''আগে দর্শনধারী পরে গুণ বিচারী ।'' বাক্যটিতে সৌন...

…