কারেকটিভ মেকাপ - ক্লান্ত মাঝারি চোখ আর মোটা ঠোঁটের জন্য

সাজগোজ উপ সম্পাদক · Dec 16, 2013 · 1 min read

কারেকটিভ মেকাপ - ক্লান্ত মাঝারি চোখ আর মোটা ঠোঁটের জন্য
ক্লান্ত চোখ সাধারণ দৃষ্টিতে একটু ম্লান দেখায়। আবার কারো কারো চোখের নীচে একটু ফোলা ভাব থাকার কারণে সঠিক আইশ্যাডোর রঙ নির্বাচন করতে পারেন না আর ঠোঁট মোটা ও পুরু হওয়ার কারণে লিপস্টিক ছড়িয়ে যাবার বিড়ম্বনায় পড়তে হয়। এই ধরণের পরিস্থিতিতে যাদের প্রায়ই পড়তে হয়, আজকের আর্টিকেলটি তাদের জন্য।

ধূসর, বেগুনি, খয়েরি এসব গাঢ় রঙের আইশ্যাডো দিনে যতটা পারবেন এড়িয়ে চলুন। এর বদলে নিন শিমারি আইশ্যাডো। নীল, গোলাপি, হালকা বাদামি, সিলভার, সবুজ জাতীয় pastle রঙ ব্যবহার করুন। কারণ এসব রঙ চোখের ক্লান্তি কাটিয়ে আনবে এক উজ্জ্বল দীপ্তি। MUA pretty pastle palette হবে দিনের বেলা এই জাতীয় চোখের মেকাপের জন্য আদর্শ। রাতের জন্য MUA undressed. সাধারণ বা জমকালো সাজের জন্য এটিই যথেষ্ট। অনলাইন পেজ গুলোতে ৬৫০-৮০০ এর মধ্যেই পেয়ে যাবেন । প্রতিদিন ব্যবহারের মোটামুটি সব রঙই আছে এখানে।

[picture]

দিনের বেলা চোখের পাতা জুড়ে সফট কালার শ্যাডো লাগান। চোখের ভেতরের কোণায় চিকন করে আইলাইনার লাগিয়ে চোখের বাইরের কোণায় ক্রমশ মোটা করে রেখা টানুন। এতে চোখ কিছুটা উজ্জ্বল দেখাবে। একই ভাবে চোখের ভেতরের কোণায় সরু করে কাজলের রেখা টানুন, বাইরের কোণায় আঙ্গুলের ডগা দয়ে ঘষে একটু স্মাজ করে দিন। কয়েকবার অনুশীলন করলেই রপ্ত করতে পারবেন। দিনে ব্যবহার করুন ট্রান্সপ্যারেন্ট মাস্কারা। রাতের জন্য ব্যবহার করুন ব্রোঞ্জ, গোল্ডেন, কপার কালার। গোল্ডেন পার্ল বা সাদা শিমার দিয়ে হাইলাইট করে নিন brow bone. চোখের ভেতরের কোণাতেও গোল্ডেন শ্যাডো দিন অল্প করে। এতে চোখ উজ্জ্বল আর প্রানবন্ত দেখাবে। কাজল আর মাস্কারার ঘন প্রলেপ দিন চোখে। রাতে একটু মোটা করে আইলাইনার বেশ গর্জিয়াস লুক এনে দেবে চোখে। ফোলা চোখে কাজল ছড়িয়ে যাবার প্রবনতা খুব বেশি। অল্প একটু কালো শ্যাডো ব্রাশে নিয়ে কাজলের ঠিক নিচে হালকা রেখা টেনে মিশিয়ে দিন। দেখবেন কাজল ছড়াবেনা বা ছড়িয়ে গেলেও খুব একটা চোখে পড়বেনা।

এবার আসি ঠোঁটের সাজ নিয়ে। লিপস্টিক ছড়িয়ে যায় বা কিছু সময় পরেই হালকা হয়ে যায়; মোটা ঠোঁটের বেলায় এমন কথা প্রায়ই শোনা যায়। নিজের বয়স এবং ব্যক্তিত্ব অনুসারে যেকোনো রঙের লিপস্টিকই আপনি লাগাতে পারেন, তবে তা হতে হবে একদম ম্যাট। কারণ ম্যাট লিপস্টিক মোটা ঠোঁটে ছোট একটা লুক এনে দেয়। মোটা ঠোঁটের জন্য ব্যবহার করুন pink, mauve, taupe, natural brown ইত্যাদি রঙ। লিপ লাইনার দিয়ে outline এঁকে গরম কালে ম্যাট লিপস্টিক লাগিয়ে ফেলা যায় অনায়াসেই। তবে শীতকালে প্রথমে অল্প একটু লিপবাম দিয়ে ঠোঁট দুটিকে moisterized করে নিন। তারপর লিপস্টিক লাগিয়ে ফেলুন। যাদের কাছে ম্যাট লিপস্টিক নেই তারা ক্রিমি লিপস্টিককেই ম্যাট করে নিতে পারেন। লিপস্টিক লাগিয়ে এক পরত পাতলা টিস্যু ঠোঁটের অপর রেখে Powder brush দিয়ে কিছুটা পাউডার লাগিয়ে নিন। এরপর টিস্যু সরিয়ে ফেলুন। ব্যাস! হয়ে গেল ম্যাট লিপ্স। ঠোঁটের ঠিক উপরে cupid bow তে লাগিয়ে ফেলুন একটু খানি হাইলাইটার।

প্রিয় পাঠক, কোন মেকাপই একদিনে রপ্ত করা যায়না। আপনার চোখের আকার, মুখের গড়ন অনুযায়ী কী ধরণের সাজ বা লুক মানানসই হবে এটি আপনিই ভালো বুঝতে পারবেন। এই কৌশল গুলো ব্যবহার করে সাজার বিষয়টি আরও সহজ হবে আশা করি। শুভ কামনা রইল সবার জন্য।

লিখেছেন -  চৌধুরী তাহাসিন জামান

ছবি -  থিন ডট লিজি ডট কম ডট এইউ

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

আরও পড়ুন

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!
সম্পাদকের পছন্দ

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একট...

…