ক্লিয়ার চিকেন সুপ উইথ রাইস নুডলস !

sub-editor · Apr 26, 2017 · 1 min read

ক্লিয়ার চিকেন সুপ উইথ রাইস নুডলস !

ভীষণ হেলদি! যদি মনে করেন একদম সাদা এতে কোনো টেস্ট নাই তাহলে ভুল , মুরগির মাংসের সাথে লেমন গ্রাস , কিছু ভেজিটেবল জুড়ে প্রায় ৪ ঘন্টা কম আঁচে রান্না করা চিকেন স্টক এর রিচনেস আর ফ্লেভার অসারণ। নামানোর আগে এই স্টক এ রাইস নুডুলস রান্না হয়েছে । পরিবেশন করেছি বেশ কুঁচি করা ধনিয়া পাতা , চিকন করে আদা কুঁচি আর মিষ্টি পাকা লাল মরিচ দিয়ে । খাবার সময় একটু লেবু চিপে নিয়ে ধোয়া উঠা সুপ সুরুৎ করে খেতে কিন্তু ভীষণ মজা  আলহামদুলিল্লাহ !

উপকরণ

  • মুরগি ৮ পিস 
  • কিছু গাজর টুকরা , পেঁপে চাক , বাঁধাকপি টুকরা 
  • আদা পাতলা স্লাইস ১ চা চামচ
  • সয়াসস দেড় টেবল চামচ
  • লেমন গ্রাস ৮/১০ টুকরা
  • লেবুর রস দেড় টেবল চামচ
  • টেস্টিং সল্ট ১/২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া  ১ চা চামচ 
  • পানি ৮ কাপ
  • সিদ্ধ নুডুলস ১ কাপ
  • কাঁচামরিচ ৪/৫ টি
  • লেবু পাতা ১-২ টি
  • ধনিয়া পাতা মিহি কুচি ৪ টেবল চামচ
  • আদা মিহি কুচি ( গার্নিশ এর জন্য ) 
  • মিষ্টি পাকা মরিচ কুচি ( গার্নিশ এর জন্য )

[picture]

প্রণালী

প্রথমে যেই হাড়িতে সুপ রান্না করবেন তাতে মুরগির মাংসের সাথে ৮ কাপ গরম পানি , সমস্ত সবজি , আদা পাতলা কুচি ,সয়াসস, লেমন গ্রাস ৮/১০ টুকরা , টেস্টিং সল্ট , লেবু পাতা , স্বাদমত লবন দিয়ে একদম ধিমি আঁচে রান্না করুন কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা ।

২ থেকে ৩ ঘন্টা পর দেখবেন মাংস সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর স্টকটা রিচ একটা ঝোলে বদলেছে । এমন সময় রান্না মাংসগুলো উঠিয়ে নিয়ে মাংস থেকে হাড্ডি ছাড়িয়ে নিন । ঝুরা মাংসগুলো আবার স্টকে দিয়ে এবার আপনার পছন্দ মতো নুডুলস ( সিদ্ধ করাও দিতে পারেন ) দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন দশ থেকে বারো মিনিট। নুডুলস সিদ্ধ হয়ে আসলে নামিয়ে বাটিতে পরিবেশন এর সময় এর উপর মিহি কুঁচি ধনিয়া পাতা , আদা কুঁচি , মিষ্টি পাকা মরিচ আর লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

মজাদার লাইট স্যুপ
চা – নাস্তা

মজাদার লাইট স্যুপ

treat yourself a candle light dinner !!! ডায়েট দেখে ডিনারে একটু লাক্সারি করা যাবে না এটা ভুল। বানিয়ে ফেলুন এক মজাদার লাইট স্যুপ। পেট তো ভরবেই সাথে...

থাই স্টাইল স্যুপি নুডুলস
চা – নাস্তা

থাই স্টাইল স্যুপি নুডুলস

শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা এক বাটি স্যুপি নুডুলস! বাচ্চা থেকে শুরু করে সব বয়সের নুডুলস-স্যুপ প্রেমীদের কাছে বেশ প্রিয়। আজকের রেসিপি আয়োজনে রয়েছে থাই...

গরম গরম ধোঁয়া উঠা  থাই স্টাইল স্যুপি নুডুলস!
চা – নাস্তা

গরম গরম ধোঁয়া উঠা থাই স্টাইল স্যুপি নুডুলস!

ঠান্ডার দিনে গরম গরম ধোঁয়া উঠা থাই স্টাইল স্যুপি নুডুলস বেশ লাগে। কেবল এই একটি ডিশই যথেষ্ট। বিভিন্ন সবজি আর মাংস থাকার কারণে পুষ্টি গুণেও ভরপুর এই স্...

আরও পড়ুন

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ
ভিডিও

নুডলস উইথ চিকেন ছোলা সালাদ

সালাদ তো আমরা সবসময়ই খাই। আজকে চলুন একটি অন্য রকম সালাদের রেসিপি দেখে নেই। নুডলস উইথ চিকেন ছোলা সালাদ, এই মজার সালাদটি ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে আমাদে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ওজন কমবে সুপে
সুস্থতা

ওজন কমবে সুপে

ওজন কমাতে সারাদিন না খেয়ে থাকতে হবে? কে বলেছে এমন কথা? এমন অনেক খাবার আছে, যেগুলো স্বাস্থ্যকর এবং মুখরোচক, পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে। খাওয়ার আগ...

চিকেন প্যাড থাই
চা – নাস্তা

চিকেন প্যাড থাই

রমজান মাসে সারা মাস এক ছোলা বুট, পেঁয়াজু, বেগুনী এমন ভাজা খাবার খেতে খেতে একঘেয়েমি লাগে। তাই প্রতি সাতদিন এর মধ্যে রেসিপি-তে পরিবর্তন আনলে খারাপ হয় না...

সম্পর্কের টানাপোড়েন
সম্পর্ক

সম্পর্কের টানাপোড়েন

সম্পর্কের টানাপোড়েন নিয়ে বলার আগে একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে। তমা ফোনটা হাতে নিয়ে বসে আছে। গোটা পৃথিবীটা এলোমেলো লাগছে!! বাথরুম থেকে গোসল সেরে...

…