জন্মগত ত্রুটি | প্রকারভেদ ও নির্ণয় (পর্ব ১)

sub-editor · Feb 04, 2018 · 1 min read

জন্মগত ত্রুটি | প্রকারভেদ ও নির্ণয় (পর্ব ১)

জন্মগত ত্রুটি নির্নয়, প্রতিরোধ এবং সমাধান যেকোন প্রেগনেন্সিতে চিকিৎসকের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাধারণত প্রতি ১০০ জন নবজাতকের মধ্যে তিন জনের বড় ধরনের জন্মগত ত্রুটি থাকতে পারে। আজ আপনাদের জন্মগত ত্রুটির প্রকারভেদ ও নির্ণয় নিয়ে জানাচ্ছি। আগামীতে জন্মগত ত্রুটি | কারণ ও প্রতিকার (পর্ব ২) নিয়ে আপনাদের জানাবো...

সমস্যার প্রকারভেদ অনুযায়ী জন্মগত ত্রুটিকে দুটি ভাগে ভাগ করা যায় -

(১) Structural প্রতিবন্ধকতা।

(২) Functional প্রতিবন্ধকতা।

Structural প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে বিভিন্ন অংগপ্রত্যংগ গঠনগত সমস্যা, যেমন –

(১) হাত-পায়ের গঠনগত ত্রুটি

এ ত্রুটি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন polydactyly, syndactyly, aplasia or dysplasia of limbs; নিচে ছবিতে syndactyly ত্রুটি দেখানো হল -

syndactyly জন্মগত ত্রুটির কারণে হতে পারে - shajgoj

(২) কার্ডিয়াক সমস্যা

কার্ডিয়াক সমস্যার মধ্যে রয়েছে হার্টের ভালব এর সমস্যা কিংবা পর্দায় ছিদ্র থাকা। ছবিতে হেলদি হার্টের ভালব ও সমস্যাযুক্ত  হার্টের ভালব দেখানো হল -

 কার্ডিয়াক (ভালব) সমস্যা জন্মগত ত্রুটির কারণে হতে পারে - shajgoj

(৩) নার্ভের বিভিন্ন ধরনের আ্যবনরমালিটি

নার্ভের বিভিন্ন ধরনের আ্যবনরমালিটির মধ্যে আছে anencephali(মাথার খুলি অসম্পুর্ন থাকা), microcephali, spina bifida, hydrocephali( ব্রেনের ভিতর তরল পদার্থ জমা হয়) ইত্যাদি।

Functional প্রতিবন্ধকতারও রয়েছে বিভিন্ন প্রকারভেদ, যেমন-

(১) ক্রোমোজোমাল

ক্রোমোজোমাল প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে down syndrome ও থ্যালাসেমিয়া (thalassaemia)।

(২) মেটাবলিক

মেটাবলিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে hypothyroidism ও phenylketonuria; ছবিতে hypothyroidism দেখানো হল -

hypothyroidism জন্মগত ত্রুটির কারণে হতে পারে - shajgoj

  [picture]

কখন সমস্যাগুলো বোঝা যায়?

সাধারণত একেকটি সমস্যা একেক সময়ে বোঝা যায়। কিছুকিছু সমস্যা জন্মের পর পরই দেখা যায়, যেমন, হাত পায়ের আঙুল কম বা বেশি থাকা, তালু কিংবা ঠোট ফাটা, অসম্পূর্ণ মাথার খুলি ইত্যাদি। কিছু সমস্যা শিশুর বাড়ন্ত অবস্থায় অথবা পরিণত বয়সে ধরা পড়ে, যেমন- কার্ডিয়াক বা রেনাল অ্যাবনরমালিটি, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ জনিত অসুবিধা, জীনগত বা ক্রোমোজোমাল প্রবলেম (থ্যালাসেমিয়া,হিমোফিলিয়া)।

জন্মের আগেই ডায়াগনোসিস সম্ভব?

কনসিভের আগেই হিস্ট্রির মাধ্যমে রিস্ক নির্নয় এবং প্রতিকারের ব্যবস্থা নেয়া যেতে পারে। এক্ষেত্রে  “হাই- রিস্ক” মা তারা, যাদের-

  • আগে এক বা একাধিক ত্রুটি সম্পন্ন বাচ্চা রয়েছে।
  • আন-কনট্রল্ড ডায়াবেটিস, হাইপো/ হাইপার থাইরয়েডিজম বা এপিলেপসিতে আক্রান্ত।
  • বিভিন্ন ধরনের অষুধ খাচ্ছেন, যা বাচ্চার জন্য ক্ষতিকর।
  • এ্যালকোহোল বা ধুমপানে আসক্ত।
  • মায়ের বয়স ৩৫ এর বেশি, ইত্যাদি।

এছাড়া আধুনিক ডায়াগনোসিস ব্যবস্থা আছে যা থেকে জন্মের পূর্বে কিছু সমস্যা নির্ণয় করা যায়।

  • হাই রেজুল্যুশন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ভ্রুণের প্রথম তিন মাসেই নার্ভাস সিস্টেমের অনেক আ্যাবনরমালিটি বা রিস্ক বোঝা যায়, যেমন- Anencephali, increase nuchal thickness etc.
২০ থেকে ২৪ সপ্তাহের আল্ট্রাসোনোগ্রামে বাচ্চার কার্ডিয়াক, রেনাল,হাড়/অস্থি,পরিপাকতন্ত্রসহ অন্যান্য বেশিরভাগ ত্রুটি বোঝা যায়। তাই যেকোন প্রেগন্যান্ট মায়েদের এসময়ে একটি আ্যানোম্যালি স্ক্যানিং দেয়া হয়।
  • ক্রোমোজোম এবং জীনগত সমস্যা সনাক্ত করতে রক্তের বায়্যোক্যামিক্যাল টেস্ট এবং আ্যামনিওটিক ফ্লুইড আ্যানালাইসিস, CVS(chorionic villus analysis)করা হয়। এসব টেস্ট এখন বাংলাদেশেই করা সম্ভব।

লিখেছেন - ডা: নুসরাত জাহান

সহযোগী অধ্যাপক (অবস-গাইনী)

ডেলটা মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকা।

সম্পর্কিত লেখা

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?
মা ও শিশু

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?

একটি শিশুর জন্ম থেকেই হৃদযন্ত্রের কোনো গঠনগত বা কার্যগত ত্রুটি থেকে থাকলে তাকে শিশুর জন্মগত হৃদরোগ বলে। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধির সময় হৃদপিণ্ডের অস্ব...

অ্যানোমালি স্ক্যান কী, কেন ও কখন করাবেন?
মা ও শিশু

অ্যানোমালি স্ক্যান কী, কেন ও কখন করাবেন?

গর্ভাবস্থা একজন হবু মা এবং তার পুরো পরিবারের জন্য একটি স্বপ্নীল অধ্যায়। সব হবু মা-বাবাই চান তাদের একটি সুস্থ, স্বাভাবিক সন্তানের জন্ম হোক। তাই পুরো প্...

শিশুর জন্মগত হৃদরোগ | লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা ও প্রতিরোধ কী?
মা ও শিশু

শিশুর জন্মগত হৃদরোগ | লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা ও প্রতিরোধ কী?

একটি সুস্থ শিশু বয়ে নিয়ে আসে আশার আলো। কিন্তু, সৌভাগ্যের দীপশিখা জন্মগত ত্রুটি নিয়ে বেড়ে ওঠা শিশু ও তার পরিবারকে নিয়ে যায় হতাশার সমুদ্রে, সেও পরবর্তীত...

শিশুর জন্মগত ত্রুটি | কারণ ও প্রতিকারসমূহ জানেন?
মা ও শিশু

শিশুর জন্মগত ত্রুটি | কারণ ও প্রতিকারসমূহ জানেন?

গত লেখায় আমি শিশুর জন্মগত ত্রুটি নির্ণয় এবং এর বিভিন্ন ধরন ও সনাক্তকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। অনেকেই প্রশ্ন করে থাকেন এর কারণসমূহ কি হতে পারে।...

আরও পড়ুন

জিনগত ত্রুটির কারণে শিশুদের কোন রোগগুলো হতে পারে?
মা ও শিশু

জিনগত ত্রুটির কারণে শিশুদের কোন রোগগুলো হতে পারে?

একটি সুস্থ সবল শিশুর জন্ম সকল পরিবারেরই কাম্য। কিন্তু জন্মগতভাবে অনেক শিশুই বিভিন্ন রকম ত্রুটি নিয়ে পৃথিবীতে আসে। অনেকেই একে পাপের শাস্তি বা কপাল দোষ...

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!
মা ও শিশু

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!

প্রেগনেন্সি মেয়েদের জীবনের খুব জটিল ও জরুরী সময়। সাধারণত সুস্থ, সবল, জটিলতাহীন প্রেগনেন্সি পিরিয়ড সকল হবু মায়ের কাম্য। একজন নারী যখন গর্ভধারণ করেন তখন...

হেড ইনজুরি | মাথায় আঘাত লাগলে করণীয় কী?
সুস্থতা

হেড ইনজুরি | মাথায় আঘাত লাগলে করণীয় কী?

হেড ইনজুরি মাথার ত্বক, খুলি বা মস্তিষ্কে যে কোন আঘাতকে বুঝায়। এই আঘাতে মাথার খুলি সামান্য ফুলে যেতে পারে কিংবা মারাত্বক ব্রেইন ইনজুরি হতে পারে। হেড ইন...

বেশি বয়সে মা হওয়ার ৭টি ঝুঁকি নিয়ে আপনি কতটা সচেতন?
মা ও শিশু

বেশি বয়সে মা হওয়ার ৭টি ঝুঁকি নিয়ে আপনি কতটা সচেতন?

বর্তমান যুগের ব্যস্ততা, ক্যারিয়ার নিয়ে ভাবনা আর অর্থনৈতিক চাপের মুখে পড়ে অনেকেই মা হবার সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করে ফেলেন। ফলে ৩৫ বছরের বেশি গর্ভবতী...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!
লাইফ স্টাইল

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!

"জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা নাকি ফাইনাল। আমি বুঝি না ভাবি, কি দেখে ওই মেয়েকে পছন্দ করলো। দ...

…