শিশুর জন্মগত ত্রুটি | কারণ ও প্রতিকারসমূহ জানেন?

sub-editor · Feb 09, 2018 · 1 min read

শিশুর জন্মগত ত্রুটি | কারণ ও প্রতিকারসমূহ জানেন?

গত লেখায় আমি শিশুর জন্মগত ত্রুটি নির্ণয় এবং এর বিভিন্ন ধরন ও সনাক্তকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। অনেকেই প্রশ্ন করে থাকেন এর কারণসমূহ কি হতে পারে। যদিও শতকরা ৬০ ভাগ ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, তবে কিছু বিষয় যা গর্ভস্থ বাচ্চার জন্মগত ত্রুটির জন্য দায়ী, তা আলোচনা করা হল।

শিশুর জন্মগত ত্রুটি ঝুঁকির কারণসমূহ

১. মেডিসিন/ঔষধ

শিশুর জন্মগত ত্রুটি হয় ডাক্তারের পরামর্শ বাদে মেডিসিন নিলে - shajgoj.com

অনেক গর্ভবতী মায়েরা আছেন যারা এসময়ে যেকোনো ঔষধ খেতেই ভয় পান। তবে স্বস্তিকর বিষয় হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা মেনে সঠিক ঔষধ খেতে কোন সমস্যা নেই, কারণ বেশিরভাগ ঔষধই নিরাপদ। বাচ্চার জন্য ক্ষতিকর ঔষধগুলো pregnancy category C/D হয়ে থাকে। আবার ক্ষতির মাত্রা নির্ভর করে কোন সময়ে ঔষধ খাওয়া হচ্ছে তার উপর। সাধারণত গর্ভস্থ প্রথম তিন মাসে ক্ষতির মাত্রা অনেক বেশি থাকে, তাই এই সময়ে কোন ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না। উল্লেখ্য, ভিটামিন ঔষধ গ্রহণেও সতর্ক থাকতে হবে। যেমন, Ratinoic acid/Vitamin A ভ্রুণের ক্ষতিসাধন করে, আবার কিছু ভিটামিনের (যেমন ফলিক এসিড) অভাবে ত্রুটিপূর্ণ বাচ্চা হবার সম্ভাবনা বেড়ে যায়।

২. ইনফেকশন বা জীবাণু সংক্রমণ

Zika virus এ শিশুর জন্মগত ত্রুটি - shajgoj.com

প্রেগনেন্সিতে জীবাণুর সংক্রমণ Birth defect-এর একটি বড় কারণ। বিভিন্ন ক্ষতিকর জীবাণুগুলো হচ্ছে- Measels, Rubella, Toxoplasmosis, Cytomegalovirus, Zika virus ইত্যাদি। এইসব জীবাণুর আক্রমণে গর্ভস্থ বাচ্চার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতিসহ, বুদ্ধি প্রতিবন্ধী হতে থাকে। ঔষধের মতো এই জীবাণুর ক্ষতিও নির্ভর করে এটি কখন প্রেগন্যান্ট মাকে সংক্রমিত করেছে তার উপর।

৩. টক্সিক/বিষাক্ত পদার্থ

পরিবেশ দূষণকারী এবং পানিবাহিত বিভিন্ন টক্সিক পদার্থ গর্ভস্থ বাচ্চার আ্যবনরমালিটি ছাড়াও আরো অনেক গর্ভকালীন জটিলতা করে থাকে। এই টক্সিন পদার্থগুলোর মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড, নাইট্রেট, নাইট্রাইট, লেড, ফ্লোরাইড ইত্যাদি।

৪. ধুমপান/আ্যলকোহোল

শিশুর জন্মগত ত্রুটি রোধে ধুমপান বর্জন - shajgoj.com

প্রেগনেন্সিতে ধুমপান/আ্যলকোহোলের ক্ষতিকর প্রভাব অনেক। উন্নত দেশে কনসিভের আগেই এই অভ্যাস রোধে অনেক ধরণের প্রোগ্রাম এবং কাউন্সিলিং সেন্টার রয়েছে। প্রসঙ্গত, যেসব বাবা ধুমপানে অভ্যস্ত তাদের সন্তানদের জন্মগত ত্রুটি এবং কিছু চাইল্ডহুড ক্যান্সার (লিউকেমিয়া, ব্রেইন টিউমার) হবার সম্ভাবনা বেড়ে যায়। এর কারণ হচ্ছে ধুমপানের কারণে তাদের DNA mutations হয়,যা অনাগত সন্তানদের মধ্যে ট্রান্সমিশন হয়।

৫. জেনেটিক এবং ক্রোমোজোম

জেনেটিক এবং ক্রোমোজোমাল ফ্যাক্টর বাচ্চার স্বাভাবিক গঠনে বড় ধরনের ভূমিকা রাখে। এই আ্যাবনরমালিটিগুলো বাবা-মা থেকে ভ্রুণে ট্রান্সমিট হয়, আবার অনেক সময় ভ্রুণেও নতুন করে তৈরি হতে পারে। এছাড়াও বাবা/মায়ের অধিক বয়সে সন্তান গ্রহন, রেডিয়েশনের কারণেও ভ্রুণের গঠন পরিবর্তিত হতে পারে।

শিশুর জন্মগত ত্রুটি রোধে নিম্নলিখিত ব্যবস্থা নেয়া যেতে পারে-

  • বাবা- মায়ের কোন জেনেটিক সমস্যা থাকলে কনসিভের আগেই পরামর্শ গ্রহণ ও যথাযথ ব্যবস্থা নিতে হবে।
  • চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত ফলিক এসিড খেতে হবে।
  • পরামর্শপত্র ছাড়া ঔষধ গ্রহণে বিরত থাকা।
  • পরিবেশ দূষণ রোধ করা।
  • ইনফেকশন প্রতিরোধক টিকা (Rubella vaxin) নেয়া।
  • নিকট আত্বীয়-স্বজনের মধ্যে বিয়ে যথাসম্ভব এড়িয়ে চলা।
  • মায়ের বয়স ৩৫ এর বেশি হলে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
  • রিস্ক ফ্যাক্টর থাকলে কনসিভের আগেই চিকিৎসকের পরামর্শ নেয়া।

লিখেছেন -  ডা: নুসরাত জাহান

সহযোগী অধ্যাপক (অবস-গাইনী)

ডেলটা মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকা

 

সম্পর্কিত লেখা

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?
মা ও শিশু

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?

একটি শিশুর জন্ম থেকেই হৃদযন্ত্রের কোনো গঠনগত বা কার্যগত ত্রুটি থেকে থাকলে তাকে শিশুর জন্মগত হৃদরোগ বলে। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধির সময় হৃদপিণ্ডের অস্ব...

অ্যানোমালি স্ক্যান কী, কেন ও কখন করাবেন?
মা ও শিশু

অ্যানোমালি স্ক্যান কী, কেন ও কখন করাবেন?

গর্ভাবস্থা একজন হবু মা এবং তার পুরো পরিবারের জন্য একটি স্বপ্নীল অধ্যায়। সব হবু মা-বাবাই চান তাদের একটি সুস্থ, স্বাভাবিক সন্তানের জন্ম হোক। তাই পুরো প্...

শিশুর জন্মগত হৃদরোগ | লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা ও প্রতিরোধ কী?
মা ও শিশু

শিশুর জন্মগত হৃদরোগ | লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা ও প্রতিরোধ কী?

একটি সুস্থ শিশু বয়ে নিয়ে আসে আশার আলো। কিন্তু, সৌভাগ্যের দীপশিখা জন্মগত ত্রুটি নিয়ে বেড়ে ওঠা শিশু ও তার পরিবারকে নিয়ে যায় হতাশার সমুদ্রে, সেও পরবর্তীত...

জিনগত ত্রুটির কারণে শিশুদের কোন রোগগুলো হতে পারে?
মা ও শিশু

জিনগত ত্রুটির কারণে শিশুদের কোন রোগগুলো হতে পারে?

একটি সুস্থ সবল শিশুর জন্ম সকল পরিবারেরই কাম্য। কিন্তু জন্মগতভাবে অনেক শিশুই বিভিন্ন রকম ত্রুটি নিয়ে পৃথিবীতে আসে। অনেকেই একে পাপের শাস্তি বা কপাল দোষ...

আরও পড়ুন

জন্মগত ত্রুটি | প্রকারভেদ ও নির্ণয় (পর্ব ১)
মা ও শিশু

জন্মগত ত্রুটি | প্রকারভেদ ও নির্ণয় (পর্ব ১)

জন্মগত ত্রুটি নির্নয়, প্রতিরোধ এবং সমাধান যেকোন প্রেগনেন্সিতে চিকিৎসকের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাধারণত প্রতি ১০০ জন নবজাতকের মধ্যে তিন জনের বড় ধরনের...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া
সম্পর্ক

বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া

বাবা তোমাকে ভালোবাসি"- এই কথাটা কোনদিন বলা হয় নি মুখে। কোনদিন বলব বলেও মনে হয় না। কখনো কি নিজেকে বলা লাগে ভালোবাসি? আমার কাছে বাবা আমার সত্ত্বা, আমা...

গর্ভধারণের পূর্বে ডাক্তারি পরামর্শ | সুস্থ সন্তান জন্মে মায়ের জন্য ৭টি টিপস
মা ও শিশু

গর্ভধারণের পূর্বে ডাক্তারি পরামর্শ | সুস্থ সন্তান জন্মে মায়ের জন্য ৭টি টিপস

প্রস্তুতি ছাড়া যেমন কোন কাজই সুসম্পন্ন হয় না, তেমনি একজন সুস্থ মা থেকে সুস্থ সন্তান লাভের জন্য অনেক সময় গর্ভধারণের আগের থেকেই প্রস্তুতি নিতে হয়। বাস্ত...

জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?
সুস্থতা

জরায়ুতে জীবাণুর সংক্রমণ | পি আই ডি হওয়ার লক্ষণ ও চিকিৎসা কী?

পি আই ডি (পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ) হচ্ছে জরায়ু এবং ডিম্বনালীতে জীবাণুর সংক্রমণ। মাঝে মাঝে এটি ডিম্বাশয়কেও আক্রান্ত করতে পারে। পি আই ডি (Pelvic Inflam...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

…