বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া

তাসিয়া · Jun 14, 2013 · 1 min read

বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া

বাবা তোমাকে ভালোবাসি"- এই কথাটা কোনদিন বলা হয় নি মুখে। কোনদিন বলব বলেও মনে হয় না। কখনো কি নিজেকে বলা লাগে ভালোবাসি? আমার কাছে বাবা আমার সত্ত্বা, আমার অস্তিত্ব। বাবা আছেন, এটাই "আমি আছি"-র সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু তবুও কখনো এই ভালোবাসার মানুষটিকে যদি একটু আলাদা করে জানানো যায় "তুমি আছো তাই আমি আছি, ভালোবাসি , বাবা , ভালোবাসি" তাতে ক্ষতি কি? এতে বাবার সাথে সম্পর্কটা আবারও মধুর হয়ে যাবে। চলুন তবে এখন দেখে কিভাবে বাবাকে সারপ্রাইজ দিয়ে বাবা দিবস উদযাপন করা যায়, তাই দেখে নেই!

বাবা দিবস ঘিরে নানান কথা

বাবার সাথে আজ সম্পর্ক যেমন

বাবা দিবস এলেই আনমনে অনেক স্মৃতি মনে পড়ে যায়। সেই কবে বাবার হাত ধরে দাঁড়াতে শিখেছিলাম, এটা এখন আর আমাদের মনে পড়ে না। তারপর হাঁটতে হাঁটতে অনেক পথ পেরিয়ে আসা তার আদরে ও শাসনে। অক্সিজেন-এ বাস করি বলে অনেক সময়ই ভুলে যাই আমরা যে, অক্সিজেন-এর মর্ম কী। তেমনি মাথার উপরে ছায়া হয়ে থাকা বাবারও যে মাঝে মাঝে ছেলে মেয়েদের ছায়ায় বসতে ইচ্ছে হয়, সে কথা কয়জনই বা আমরা ভাবি?

আমি হচ্ছি সেই দুর্ভাগাদের একজন যাদের বাবা সরকারি চাকুরির সুবাদে ঘুরে বেড়ান শহরে শহরে। তাই বাবাকে কাছে পাওয়া হয় খুব অল্প সময়ের জন্য। প্রায় ৩০০ কিলোমিটার-এর দূরত্বে থাকা বাবার সাথে কথা হয় না প্রায় দিনই। সারাদিন কাজ শেষে বাবা ও ঘরে ফেরেন, সারাদিন কাজ শেষে আমিও ঘরে ফিরি। আমি ফিরি আমার ফেইসবুক, মোবাইল , বন্ধু বান্ধব, টিভি-আমার রঙ্গিন জীবনের কাছে। কিন্তু দিন শেষে বাবা কার কাছে ফিরেন এই প্রশ্ন কি আমরা করি? একটু একটু করে বড় হওয়া ছেলে মেয়েটা যখন হঠাৎ করেই অন্য জগতে বাস শুরু করে, তখন বাবার কেমন লাগে সে কথা ভাবতে বসলেও আমার ভয় করে! এমন চিত্র কি আমরা বদলাতে পারি না?

কিভাবে বাবা দিবস উদযাপন করা যায়?

আজ রোববার বাবা দিবস। জানি মা দিবস, বাবা দিবস নিয়ে আছে নানা মত, বিতর্ক। তবুও এই একটা বিশেষ দিনেই না হয় শুরু হোক বাবার হাত ধরে সেই পুরনো পথ নতুন করে চলা! তো এই দিনে ঠিক  করা যায় তা নিয়েই নানা কথা বলব এই আর্টিকেল-এ। তবে একটা কথা বলে নেই প্রথমেই- আপনার বাবাকে আপনি কি দিয়ে খুশি করতে পারবেন, সেটা শুধুমাত্র আপনিই জানবেন, সেটা আপনার চেয়ে ভালো বলবে এমন সাধ্য কারো নাই। এখানে আমি কিছু জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব শুধু।

বাবা দিবস উদযাপনে ৬টি আইডিয়া

চোখ বন্ধ করুন, ভাবুন বাবার কথা, ভাবুন শুধু একটা জিনিসের কথা যা প্রতিবারই আপনার বাবার মুখে হাসি নিয়ে আসে! কেউ খেতে ভালোবাসেন, কেউ ভালোবাসেন পড়তে। সবচেয়ে বেশি সমস্যা হয় ডাক্তার বাবাদের নিয়ে। এই বাবারা আসলে কী যে ভালোবাসেন এটা বের করতে পারা বেশ চ্যালেঞ্জ-এর ব্যাপার। রোগী, হাসপাতাল, অপারেশন এসবের মাঝখানে পরে বাবা মানুষটি কবে যে নিজেই নিজের ভালো লাগাগুলো ভুলে যান তার সন্ধান থাকে না। কেউ যদি ডিসাইড করতে গিয়ে ঝামেলায় পরেন যে আসলে কী করলে বাবা খুশি হবেন, তাহলে তাদের জন্য কিছু সাজেশন!

১) বাবার সাথে তার প্রিয় রেস্টুরেন্ট-এ যান

টাকা দিয়ে কেনা গিফট-তো যে কাউকে হর হামেশা দেওয়া যায়, কিন্তু সবচেয়ে মূল্যবান যা একজনকে আপনি দিতে পারেন তা হলো নিজের সময়, নিজের হাতে বানানো কিছু-নিজের হাতে আয়োজন করা একটি সন্ধ্যা বাবার জন্য। সেই সন্ধাটা হতে পারে চিরচেনা ঘরটিতে বা বাবাকে নিয়ে চলে যেতে পারেন আপনার প্রিয় কোন রেস্টুরেন্ট-এ।  খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া কঠিন, বিশেষ করে প্রবাদে আছে "A man's heart is through his stomach!"

২) ঘুরতে যান

আমি বাজি ধরে বলতে পারি বাবা আপনার প্রিয় জায়গাগুলো আপনার সাথে ঘুরে দেখতে , আপনার প্রিয় খাবারগুলো আপনার সাথে খেতে অনেক বেশি পছন্দ করবেন। আপনার জগৎটা তাকে ঘুরিয়ে দেখান, তাতে বাবা যেমন এই ভেবে খুশি হবেন যে আপনি তাকে নিজের জগৎ থেকে দূরে রাখছেন না, তেমনি ছেলে মেয়েকে আরো একটু ভালোভাবে জানতে পারা তাকে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।

৩) নিজ হাতে রান্না করে খাওয়ান

 

আপনি যদি রাঁধতে ভালোবাসেন তাহলে বাবার জন্য সারাদিন বসে বানিয়ে ফেলতে পারেন তার প্রিয় ডিশগুলো। প্রিয় ডিশ কি সেটা না জানলে মা-র কাছ থেকে নিতে পারেন সাহায্য! সারাদিন অফিস শেষে ঘরে ফিরে আপনার আয়োজন দেখে আপনার বাবার মনে যেই আনন্দ হবে তা হয়ত লাখ টাকা খরচ করেও দিতে পারবেন না কখনো।

৪) ফুলের তোড়া দিন

বাবার জন্য উপহার হিসেবে ফুলের তোড়া - shajgoj.com

কিংবা ধরুন সকালবেলা উঠে কোন ফুলের দোকানে গিয়ে নিজের ডিজাইন-এ বানিয়ে নিন একটি তোড়া। বাবার অফিসে গিয়ে কাউকে দিয়ে বাবা অফিস পৌছানোর আগেই পাঠিয়ে দিন বাবার ডেস্কে! সারপ্রাইজ! সারপ্রাইজ! ফুলের সাথে ছোট কার্ডে আপনার হাতে লেখা "বাবা ভালোবাসি" মন ভরিয়ে দিবে তার সন্দেহ নেই!

৫) গিফট

 

অনেকদিন ধরে বাবা কিনতে চাচ্ছেন এমন যদি কিছু থাকে , যদি আপনার সামর্থের মধ্যে হয় কিনে দিতে পারেন বাবাকে। সেটা হতে পারে পারফিউম বা বাবার প্রিয় ব্রান্ড-এর ঘড়ি। কিনে দিতে পারেন বাবার প্রিয় কোন বই, বা প্রিয় শিল্পীর গানের সিডি। অনেকের নানাধরণের কালেকশনের শখ থাকে। বাবার এমন কিছু শখ থেকে থাকলে এক্সক্লিউসিভ কিছু খুঁজে বের করতে পারেন তার কালেকশনের জন্য!

৬) বাবার বন্ধুদের দাওয়াত দিন

এবার বাবা দিবস নিয়ে একটা মাস্টার প্লান-এর কথা বলবো। আপনার দিন কাটে বন্ধু বান্ধবের সাথে, আর বাবার? ভাবুনতো বাবার সেই বয়সটার কথা যে বয়সটা আপনি এখন কাটাচ্ছেন। বাবার সেই কফি হাউজ-এর দিনগুলো আজ আর নেই। একটা বয়সের পর মানুষ ব্যস্ত হয়ে যায়। জীবনের নিয়েমে, হয়তো আপনাকে বড় করতে গিয়ে , আপনার প্রতি দায়িত্ব পালন করতে করতে এখন বাবার কাছের বলতে সংসারই সব। কিন্তু এই সেই সোনালী দিনের স্মৃতি কি কখনো ম্লান হয়? বুকের ভেতর এক "গোপন ব্যথা" সে ব্যথা থাকে, যত পুরনোই হোক। হঠাৎ করে সেই পুরনো বন্ধুদের দেখা পেতে কি ভালোই না লাগবে তার! আর সেই প্ল্যান-টা যদি হয় আপনার করা হয়! বাবার জন্য সেটা হবে শ্রেষ্ঠ উপহার আপনার তরফ থেকে। তাহলে দেরি না করে শুরু করে দিন প্লানিং। বাবার পুরনো বন্ধুদের যাদেরকে সম্ভব দাওয়াত করুন। প্লান করে ফেলুন বাবার জন্য একটি অন্যরকম সন্ধ্যা। পুরনো আমেজে ফিরিয়ে নিন প্রিয় বাবাকে, হোক না তা কয়েক ঘন্টার জন্যই।

হয়তো ভাবছেন অনেক ঝামেলা হবে, অনেক সময় লাগবে আয়োজন করতে, ভাবুন একবার বাবা তার পুরোটা জীবনের সবটা সময় নির্দ্বিধায় ব্যয় করে ফেলেছে আপনার পিছনে। এতোটুকু কি তার পাওনা নয়? সাজগোজের সব পাঠক-পাঠিকার বাবারা যেন একগাল হাসি নিয়ে ঘুমাতে যেতে পারেন ছেলে মেয়ের সাথে কাটানো এক অসাধারণ দিন শেষে -সেই কামনায় শেষ করছি আজকের লেখা।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান!
সম্পর্ক

পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান!

পরিবার একটা সামাজিক প্রতিষ্ঠান যেখানে একজন বাবা থাকেন এবং একজন মা। এই বাবা-মায়ের থেকেই আসে নতুন প্রজন্ম। পরিবারে মায়ের যেমন দায়িত্ব আছে ঠিক একইভাবে বা...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

বাবা-মায়ের প্রতি কর্তব্য পালনে খেয়াল রাখুন কিছু বিষয়
সম্পর্ক

বাবা-মায়ের প্রতি কর্তব্য পালনে খেয়াল রাখুন কিছু বিষয়

সাদমান বাবা-মায়ের একমাত্র ছেলে। বড় আদরেই মানুষ করেছে তাকে তার বাবা-মা। সকালে উঠেই সে ভার্সিটিতে দৌড় দেয়। ভার্সিটি শেষে বাসায় ফিরে, বিকেলে আবার বের হয়...

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

আরও পড়ুন

বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি ছেড়ে আলাদা থাকতেই হবে?
সম্পর্ক

বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি ছেড়ে আলাদা থাকতেই হবে?

ছেলে-মেয়ে যখন ছোট থাকে তখন বাবা-মায়ের হাত ধরে সে প্রথম মাঠিতে পা দিয়ে হাঁটা শুরু করে । মা-বাবা দুইজনের মধ্যে যে যখন সময় পান তখন তাদের সেই সময়টুকু নিজে...

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!
সম্পর্ক

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!

আমাদের আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং। শিরোনাম দেখে ভ্রু কুঁচকানোর অনেক কারণ আছে। একটা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা-মা, চারদিকে অযুত নিযুত উপদেশ। এর...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বাংলার গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে!
সংস্কৃতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বাংলার গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে!

সঞ্চা: আপু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেই পরলো... আনিকা: আচ্ছা! ২১শে ফেব্রুয়ারি... হুম... কী করবি ঐ দিন? নিশ্চয়ই হা করে ঘুমাবি! সঞ্চা: এই চিনলে আমাক...

দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশে কীভাবে প্রভাব ফেলে?
সম্পর্ক

দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশে কীভাবে প্রভাব ফেলে?

বাবা-মায়ের কাছে সন্তান এতোটাই মূল্যবান যার তুলনা অন্য কিছুর সাথে হয় না। নিজের সন্তান যেন সুরক্ষিত থাকে, সুস্থ থাকে, ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, এটাই সবার চাও...

আদর না শাসন | সন্তানের প্রতি কোনটি করনীয়?
মা ও শিশু

আদর না শাসন | সন্তানের প্রতি কোনটি করনীয়?

''আমার সন্তান যেন থাকে দুধ-ভাতে!'' প্রতিটি বাবা-মা এরই শখ থাকে তাদের সন্তান সকল গুণে পরিপূর্ণ হয়ে বেড়ে উঠবে। আর এই বেড়ে উঠার এক পর্যায়ে যেয়ে বাঁধে সং...

বাবার ভূমিকা | সন্তানের আত্নবিশ্বাসী হয়ে বেড়ে ওঠায় কতটা গুরুত্বপূর্ণ?
ভিডিও

বাবার ভূমিকা | সন্তানের আত্নবিশ্বাসী হয়ে বেড়ে ওঠায় কতটা গুরুত্বপূর্ণ?

সন্তান আত্নবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার কি কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ, সন্তানের বেড়ে ওঠার জন্য মায়ের ভূমিকা অনেক বেশি হলেও গবেষকদের মতে, স...

…