আদর না শাসন | সন্তানের প্রতি কোনটি করনীয়?

সাজগোজ সম্পাদক · Apr 18, 2015 · 1 min read

আদর না শাসন | সন্তানের প্রতি কোনটি করনীয়?

''আমার সন্তান যেন থাকে দুধ-ভাতে!'' প্রতিটি বাবা-মা এরই শখ থাকে তাদের সন্তান সকল গুণে পরিপূর্ণ হয়ে বেড়ে উঠবে। আর  এই বেড়ে উঠার এক পর্যায়ে যেয়ে বাঁধে সংঘর্ষ। শৈশব পেরিয়ে কৈশোরে পা দেয়ার সময়টা যেমন দুঃসহ ছেলে-মেয়েদের জন্য, তেমনি বাবা-মা এর জন্য উৎকণ্ঠার।

১৩-১৯ বছর বয়সের সময়কে টিনএজ বয়স বলা হয়ে থাকে। এ সময় শারীরিক, মানসিক ও অভ্যাসগত অনেক পরিবর্তন দেখা যায় যার অধিকাংশই বাবা-মা সহজভাবে নিতে পারেন না, অপরদিকে ছেলে-মেয়েরাও ভয় বা সংকোচে বলতে পারেনা। ফলে সূচনা হয় পারস্পারিক দূরত্বের।  একসময় দূরত্ব ও ভুল বুঝাবুঝি থেকেই অনেক ছেলে-মেয়ে পা বাড়ায় ভুল পথে, অঙ্কুরেই বিনষ্ট হয় অসংখ্য পুষ্প কলি। চলুন জেনে নেয়া যাক কিভাবে এসব সমস্যা সমাধান করা সম্ভব …

১। বন্ধুত্বপূর্ণ আচরণ করুন

প্রথমেই বাবা-মা এর চিরাচরিত জায়গা থেকে একটু সরে এসে সন্তানের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন।  তার প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় কথা মনোযোগ দিয়ে শুনুন।  সঠিক জায়গায় উত্তর দিন এবং আলোচনা করুন।আগে থেকেই শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ধারণা দিন। ফলে এসব ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে অস্বস্তিবোধ করবে না। জেনে নিতে পারেন প্রতিদিন স্কুল বা কলেজে কি কি হয়েছে, রাস্তায় নতুন বা ব্যাতিক্রমী কিছু হয়েছে কিনা ইত্যাদি।

[picture]

 ২। সন্দেহপ্রবণতা দূর করুন

মোবাইলে কথা বলার সময় আপনাকে দেখে কল কেটে দিলে বা কিছুক্ষণ দরজা বন্ধ করে রাখলেই সন্দেহ না করে কারণ বোঝার চেষ্টা করুন। সন্দেহ থেকেই ভুল বুঝাবুঝির শুরু। কৌশলে জেনে নিতে পারেন আপনার সন্তান ঠিক কাদের সাথে মিশছে। মাঝে মাঝে তার বন্ধুদের বাসায় দাওয়াত দিতে পারেন। এতে আপনার সন্তান ও খুশি হবে এবং আপনিও তার সঙ্গিদের ব্যাপারে সচেতন থাকবেন।

৩। সন্তানকে উৎসাহ দিন

 মাঝে মাঝে ছেলে-মেয়েকে ছোট ছোট দায়িত্ব দিন। হতে পারে, আশে পাশের সুপারশপ থেকে কিছু কেনাকাটা করা বা কোনো দাওয়াতে আমন্ত্রিত দের তালিকা করা ইত্যাদি। সঠিকভাবে কাজ করলে তাকে ধন্যবাদ জানান। পড়ালেখা ও অন্যান্য কাজের জন্য ছোট উপহারও দিতে পারেন। এতে পরবর্তীতে আরও ভালো কাজ করার উৎসাহ পাবে।

৪। মতামতের গুরুত্ব দিন

সবসময় নিজেদের ইচ্ছা জোর করে চাপিয়ে দিবেন না। পারিবারিক বিষয় গুলোতে সন্তানের মতামত নিন। ফলে সে নিজেকে পরিবারে গুরুত্বপূর্ণ মনে করবে। তার কোনো মত গ্রহণযোগ্য না হলে না রেগে গিয়ে ঠাণ্ডা মাথায় সহজ যুক্তি ও বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন। সন্তানের মতামতের পিছনে তার যুক্তিটাও জানার চেষ্টা করুন। তার চিন্তাধারা সম্পর্কেও আপনি ধারণা পেয়ে যাবেন।

৫। তুলনা করা পরিহার করুন

অল্পবয়সী ছেলে-মেয়েদের বাবা-মা এর প্রতি বিরক্তির অন্যতম কারণ তুলনা। প্রতিটি ছেলে-মেয়ের নিজস্বতা আছে। তাদেরকে সহপাঠী, বন্ধু বা প্রতিবেশীর সাথে তুলনা করলে তারা নিজেকে ছোট মনে করে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলশ্রুতিতে তাদের মানসিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়।

৬। শাসন হোক পরিমিত

অনেক বাবা-মা মনে করেন, বকা-ঝকা বা মারলেই হয়ত সন্তানকে মানুষ করা সম্ভব। কিন্তু, আসলেই কি তাই? যেহেতু টিনএজ বয়সে আবেগ খুব বেশি কাজ করে, ফলে অতিরিক্ত শাসনের প্রভাব অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক হয়। তাই সন্তান ভুল করলে তাকে বুঝিয়ে বলুন। পরিবারে একাধিক সন্তান থাকলে, একজনকে অপরজনের সামনে শাসন করবেন না। এতে ছেলে-মেয়েরা হীনমন্যতায় ভোগে।

৭। মেধা বিকাশে সহায়তা করুন

সকল মানুষের চিন্তাশক্তি, পছন্দ-অপছন্দ ভিন্ন। সবাই গতানুগতিক ধারায় শুধুমাত্র পড়ালেখায় আগ্রহী হবে এমন কোনো কথা নেই। কেউ হয়ত গান গাইতে ভালোবাসে, কেউ হয়ত ভালো ছবি আঁকে, কেউ আবার খেলাধুলায় খুব পারদর্শী। এক্ষেত্রে ছেলে-মেয়েকে জোর না করে তার মেধা বিকাশে সহায়তা করুন। আপনার সন্তানের ভালো লাগা ও পারদর্শিতার ক্ষেত্র অনুযায়ী তাকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিন।

৮।  মাথা ঠাণ্ডা রাখুন

একান্তই যদি সন্তান ঔদ্ধত্য হয়ে থাকে, তাহলে মাথা গরম না করে তাকে শুধরানোর সময় ও সুযোগ দিন। এসময় ছেলে-মেয়েরা নিজেদের খুব অসহায় মনে করে, তাকে আশ্বাস দিন যে তার আস্থা ও সম্পূর্ণ নির্ভরতার জায়গায় আপনারা আছেন। প্রয়োজনে ছুটির দিনে কোথাও বেড়াতে যেতে পারেন অথবা পছন্দের কোনো খাবার রান্না করতে পারেন।

নতুন কুঁড়িগুলোর বিকাশে বাবা-মা এর দায়িত্ব অনেক বেশি। সামান্য কিছু প্রয়াস আর সচেতনতা আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করবে। সম্পর্কের বাঁধনগুলো হবে আরও দৃঢ় এবং অটুট।

লিখেছেন- অনিন্দিতা আঁখি

মডেল- ফারিন ও শাপলা

সম্পর্কিত লেখা

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?
মা ও শিশু

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?

মৃত সন্তান প্রসব করা বলতে প্রসবের পূর্বে গর্ভেই ভ্রূণের মৃত্যু হওয়াকে বুঝায়। এতে প্রসব হওয়া সন্তানের মধ্যে প্রাণের কোন চিহ্নই থাকে না। এটি গর্ভস্রাব এ...

দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশে কীভাবে প্রভাব ফেলে?
সম্পর্ক

দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশে কীভাবে প্রভাব ফেলে?

বাবা-মায়ের কাছে সন্তান এতোটাই মূল্যবান যার তুলনা অন্য কিছুর সাথে হয় না। নিজের সন্তান যেন সুরক্ষিত থাকে, সুস্থ থাকে, ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, এটাই সবার চাও...

আরও পড়ুন

বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া
সম্পর্ক

বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া

বাবা তোমাকে ভালোবাসি"- এই কথাটা কোনদিন বলা হয় নি মুখে। কোনদিন বলব বলেও মনে হয় না। কখনো কি নিজেকে বলা লাগে ভালোবাসি? আমার কাছে বাবা আমার সত্ত্বা, আমা...

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!
সম্পর্ক

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!

টুইন বেবি নিয়ে আপনি কতটুকু জানেন? আচ্ছা, এ নিয়ে বলার পূর্বে কিছুদিন আগের এক মজার ঘটনা শেয়ার করি- আমাদের বাড়ির তিন তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। বাবা-মা আর...

সন্তানকে আয়ত্বে আনতে ৬টি কার্যকরী টিপস!
সম্পর্ক

সন্তানকে আয়ত্বে আনতে ৬টি কার্যকরী টিপস!

সাম্প্রতিক সময়ে এটা যেন অনেক বড় একটা সমস্যা হয়ে দাড়িয়েছে, প্রত্যেকটা শিশু কিশোরের বাবা-মায়ের মুখে একই সমস্যার কথা- "বাচ্চা দিন দিন আয়ত্বের বাইরে...

বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি ছেড়ে আলাদা থাকতেই হবে?
সম্পর্ক

বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি ছেড়ে আলাদা থাকতেই হবে?

ছেলে-মেয়ে যখন ছোট থাকে তখন বাবা-মায়ের হাত ধরে সে প্রথম মাঠিতে পা দিয়ে হাঁটা শুরু করে । মা-বাবা দুইজনের মধ্যে যে যখন সময় পান তখন তাদের সেই সময়টুকু নিজে...

আপনার সন্তান কি গুটিয়ে রাখে নিজেকে?
মা ও শিশু

আপনার সন্তান কি গুটিয়ে রাখে নিজেকে?

বাবা-মায়ের সবচাইতে প্রিয় হলো নিজের সন্তান। আর সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মা সব কিছুই করতে পারেন। তাই ছোটবেলা থেকেই চেষ্টার কো...

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!
সম্পর্ক

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!

আমাদের আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং। শিরোনাম দেখে ভ্রু কুঁচকানোর অনেক কারণ আছে। একটা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা-মা, চারদিকে অযুত নিযুত উপদেশ। এর...

…