টিস্যু পেপারে দেওয়াল রঙ্গিন

সাজগোজ উপ সম্পাদক · May 24, 2015 · 1 min read

টিস্যু পেপারে দেওয়াল রঙ্গিন

ঘরের দেওয়াল নানা রঙ্গে, নানা ভঙ্গিতে সাজিয়ে তোলা এখন বেশ জনপ্রিয়। প্রত্যেকেই চান নিজের বসার ঘর কিংবা শোবার ঘরের দেওয়ালটিকে পছন্দের পেইন্টিং কিংবা ওয়ালপেপার দিয়ে সাজিয়ে তুলতে। অনেকেই আবার সাধ ও সাধ্যের সমন্বয় করতে যেয়ে পেইন্টিং কিংবা ওয়ালপেপার লাগানোর কথা ভাবতেই পারেন না। কিন্তু বিভিন্ন রঙের টিস্যুপেপার দিয়ে খুব সহজেই নিজের ঘরটিকে আপনি করে তুলতে পারেন সুন্দর ও সকলের চাইতে ভিন্ন। কী করে? সেই পদ্ধতি দেখে নিন সাজগোজের আয়োজনেঃ

যা যা প্রয়োজনঃ

১। টিস্যু পেপার (বিভিন্ন রঙের)

২। ক্যানভাস বোর্ড

৩। আঠা,

৪। পেইন্ট ব্রাশ,

৫। কালো সাইনপেন।

001

এই অল্প ক’টি উপাদান নিয়ে পাঁচ ধাপে বানিয়ে ফেলতে পারেন আপনার দেওয়ালের পছন্দের ওয়ালপেপার।

বানানোর উপায়ঃ

১। একটি ছোট পাত্রে এক চা-চামচ আঠা নিন এবং ১/৩ চা-চামচ পানি মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।

002

২। বিভিন্ন রঙের টিস্যুপেপার ছিড়ে নিন।  সাইজ,শেপ হবে আপনার পছন্দমতো।

009

৩। একটি ব্রাশের সাহায্যে আঠা ও পানির মিশ্রণ দিয়ে ছেঁড়া টিস্যুগুলো ক্যানভাস বোর্ডে পুরো অংশে ছড়িয়ে লাগিয়ে নিন। এটি কয়েক ধাপে করতে পারেন।

10

৪। ক্যানভাস বোর্ডটি ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ক্যানভাস বোর্ডের বাইরে লেগে থাকা অতিরিক্ত টিস্যুপেপারের অংশ ছিঁড়ে ফেলুন।

12

৫। প্রতেকটি টিস্যুপেপারের টুকরোগুলো কালো সাইনপেন কিংবা কলম দিয়ে আউটলাইন করে নিন।

7

৬। তৈরি হয়ে  গেল আপনার সাধারণ টিস্যুপেপার দিয়ে তৈরি ওয়ালপেপার যা আপনার দেওয়ালকে করে তুলতে পারে অসাধারণ।

6

নিজের ঘরের দেওয়ালের সাথে মিল রেখে ভিন্ন রঙের কিংবা আপনার পছন্দমতো এক রঙের টিস্যু দিয়েও কয়েকটি ওয়ালপেপার  পছন্দতো বানিয়ে নিয়ে ঘরে সাজাতে পারেন সহজেই।

5

লেখাঃ জান্নাতুল ইসলাম শিখা।

সম্পর্কিত লেখা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

আরও পড়ুন

সাজিয়ে তুলুন আপনার ঘরকে | প্রবেশ পথ ও ড্রয়িংরুমের সাজসজ্জা
গৃহসজ্জা

সাজিয়ে তুলুন আপনার ঘরকে | প্রবেশ পথ ও ড্রয়িংরুমের সাজসজ্জা

একটা সময় ছিল যখন মনে করা হত ভারী পর্দা, বিশাল মখমলের সোফাসেট, মোটা গালিচা, বিরাট কারুকার্যমণ্ডিত খাট না থাকলে গৃহসজ্জাই সম্ভব নয়। সেসব দিন এখন ইতিহাস।...

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য
বেইজ মেকআপ

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য

মেকাপ সচেতন নারীরা কম-বেশি সবাই কনসিলার ও কালার কারেক্টার শব্দ দুটির সাথে পরিচিত। কালার কারেক্টারের সাথে না হলেও কনসিলার চেনে না এমন মেয়ে নেই বললেই চল...

কাগজের লিলি ফুল
ক্র্যাফট

কাগজের লিলি ফুল

বাসায় পড়ে থাকা রঙ্গিন কাগজগুলো দিয়ে মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি করে ফেলুন কেলা লিলি ফুল। [picture] এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ • রঙ্গিন কাগজ...

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর
ক্র্যাফট

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

…