মাথার সামনের চুল কমে যাচ্ছে? ৪টি উপায়েই হোক সমাধান

তানিজা ইসলাম · Jan 27, 2020 · 1 min read

মাথার সামনের চুল কমে যাচ্ছে? ৪টি উপায়েই হোক সমাধান

“তোমার কালো চুলের অন্ধকারে সন্ধ্যা নামে, রাতের স্নিগ্ধ তাঁরা আরও স্নিগ্ধ হয় তোমার স্নিগ্ধতায়……… ”। ঘন, কালো, ঝলমলে চুল কে না চায়! প্রতিদিন নিয়ম করে চুল ধোয়া, কন্ডিশনার লাগানো, তেল দিয়ে ম্যাসাজ করা সবই তো করছি, কিন্তু মাথার সামনের চুল কমে যাচ্ছে কেন? আমরা অনেকেই কিন্তু এই অভিযোগটা করি! সামনের অংশের কম চুলের জন্য হেয়ার স্টাইলিং করতে অসুবিধা হয়, আবার নিজের কনফিডেন্সটাও কোথায় যেন একটু কমে যায়।

হেয়ারফল সল্যুশনের প্রোডাক্ট ব্যবহার করেও মন মতো ফলাফল না পেয়ে হতাশ, এমন মানুষের সংখ্যাও কম নয়। শুধুমাত্র মেয়েরাই না, ছেলেরাও এই ধরনের সমস্যা ফেইস করে। আপনার হাতের কাছেই আছে এমন কিছু উপকরণ যেগুলো নিয়মিত ব্যবহার করলে মাত্র একমাসেই পেতে পারেন সমাধান। চলুন জেনে নেই, মাথার সামনের চুল গজাতে কী কী ব্যবহার করতে হবে।

মাথার সামনের চুল গজানোর উপায়

চুল পড়তে আরম্ভ করলে টেনশন শুরু হয়, আর তাতে আরও বেশি চুল ঝরতে থাকে। সামনের দিকে চুল কমতে থাকলে এটা আগে আমাদের চোখে পড়ে। চুল কেন পড়ছে কারণটা খুঁজে বের করতে পারলে সমাধানে আসতে সময় কম লাগবে। হরমোনের প্রবলেম, খাদ্যাভ্যাসের পরিবর্তন, অতিরিক্ত স্ট্রেস এগুলোর জন্য চুল পড়ার হার বেড়ে যেতে পারে। এসব দিকে খেয়াল রাখার পাশাপাশি একটু যত্ন নিলেই কিন্তু নতুন চুল গজানোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলুন তাহলে সমাধানগুলো জেনে নেই।

১) মাথার সামনের চুল গজাতে তিন অয়েলের ম্যাসাজ

নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ক্যাপসুল, খাঁটি নারিকেল তেলের মিশ্রণের থেকে ভালো কিছু বোধহয় আর হয় না। মিনারেলস, প্রোটিন, অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত ক্যাস্টর অয়েল নতুন চুলের বৃদ্ধিকে তরান্বিত করে এবং ভিটামিন ই হেয়ার ফলিকলে পুষ্টি যোগায়। বিশুদ্ধ নারিকেল তেল যুগ যুগ ধরে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। এটা চুলের গোড়ায় হাইড্রেশন ধরে রাখে, ইমিউনিটি ঠিক রাখে। ভিটামিন ই, নারিকেল তেল ও ক্যাস্টর অয়েল একসাথে মিশিয়ে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। ১ ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার করে কন্টিনিউ করুন, ১ মাস পরেই পরিবর্তনটা আপনার চোখে পড়বে।

২) পেঁয়াজের রস ও অ্যালোভেরা জেল 

মাথার সামনের চুল গজাতে পেঁয়াজের রস ও অ্যালোভেরা জেল - shajgoj.com

পেঁয়াজের অ্যান্টি অক্সিডেন্ট চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং সালফার চুলের ফলিকলের পুষ্টি বাড়ায়। পেঁয়াজের রস স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়িয়ে দেয়। অ্যালোভেরার গ্লাইকোপ্রোটিন চুলের রিগ্রোথে সাহায্য করে। পেঁয়াজের রস ও অ্যালোভেরা জেল চুলের গোড়ায় মানে যেখানে চুল পরে ফাঁকা হয়ে গেছে, সেখানে লাগিয়ে ১ ঘন্টা রেখে দিন এবং পরে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার করলে উপকার পাবেন।

৩) অলিভ অয়েল ও রসুনের রস

চুল গজাতে অলিভ অয়েল ও রসুনের রস - shajgoj.com

রসুনের সালফার হেয়ার ফলিকলকে উদ্দীপিত করে। অলিভ অয়েলের সাথে এক কোয়া রসুন থেঁতো করে হালকা গরম করে নিন। হট অয়েল ম্যাসাজে চুলের গোড়া মজবুত হয় এবং নতুন চুল গজায়। সপ্তাহে ২ দিন করে লাগাতে হবে। মনে রাখবেন তেল লাগানোর সময় নখ যাতে স্ক্যাল্পে না লাগে, আঙুলের সাহায্যে আলতোভাবে ম্যাসাজ করবেন। অলিভ অয়েলের মানের ব্যাপারে কখনও সমঝোতা করবেন না, এক্সট্রা ভার্জিন অয়েল বেছে নিন।

৪) আলু, ডিম, মধু ও লেবুর প্যাক

চুল গজাতে আলু, ডিম, মধু ও লেবুর প্যাক - shajgoj.com

আলুর রস, ডিমের কুসুম, মধু ও লেবু চুলে দারুণ কাজ করে। চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন বি, সি ও ই-এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভিটামিন সি স্ক্যাল্পে জমে থাকা ডেড সেলস সরিয়ে চুলের ফলিকলের মুখ ওপেন করে যাতে নতুন চুল গজাতে পারে। সেভাবে প্রতিটা ভিটামিনেরই এক একটা কাজ আছে। সপ্তাহে অন্তত একদিন এই প্যাকটি ব্যবহার করলে চুল পড়ার হার কমে নতুন চুল গজাবে। এই প্যাকটি ১ ঘন্টা মাথায় রেখে শ্যাম্পু করে ফেলবেন।

 

ব্যস, জানা হয়ে গেল মাথার সামনের মাথার সামনের চুল যাদের কমে যাচ্ছে তারা কীভাবে চুল ও স্ক্যাল্পের যত্ন নিবেন। এক মাস পরে ছোট ছোট চুল আপনি নিজেই দেখতে পারবেন। চুলের গোড়ায় কখনোও কন্ডিশনার দিবেন না, এতে ফলিকল বন্ধ হয়ে যায়। চুলের গোড়ায় যাতে খুশকি না জমে সেদিকেও লক্ষ্য রাখবেন। এই ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে গেলে কিন্তু চলবে না। সাথে পুষ্টিকর খাবার, পরিমিত ঘুম ও স্ট্রেস মুক্ত থাকা কিন্তু বাধ্যতামূলক।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

আরও পড়ুন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

নতুন চুল গজানোর 8টি উপায় জানা আছে কি?
চুলের যত্ন

নতুন চুল গজানোর 8টি উপায় জানা আছে কি?

চুল পড়ে যাচ্ছে অথবা মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে এমন সমস্যা অনেকেরই। এই সমস্যা থেকে মুক্তি পেতে দুটি কাজ করতে হবে। একটি হলো চুল ঝরে যাওয়া রোধ করা, অপ...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

…