৪টি ডিটক্সিফিকেশন ড্রিংক-এ শরীর রাখুন টক্সিন ফ্রি!

সাজগোজ উপ সম্পাদক · Aug 25, 2014 · 1 min read

৪টি ডিটক্সিফিকেশন ড্রিংক-এ শরীর রাখুন টক্সিন ফ্রি!

আজকাল সবার মুখেই বিশেষত স্বাস্থ্যসচেতন মানুষের মুখে একটা কথা প্রায়ই শোনা যায়। সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। সোজা কথায় ডিটক্সিফিকেশন বলতে বুঝায়, শরীর থেকে টক্সিন বা দূষিত বর্জ্য পদার্থ বের করে দেয়া অথবা বের করে দেয়ার প্রক্রিয়াকে আরো দ্রুত করা।

আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই বিভিন্ন দূষিত পদার্থ তৈরি হয়। কখনো বা ক্ষতিকর খাবার থেকে (যেমন তৈলাক্ত খাবার, ভাজাপোড়া, অতিরিক্ত মিষ্টি ইত্যাদি) আবার কখনো বা ক্ষতিকর অভ্যাস যেমন মদ্যপান,ধূমপান থেকে আবার কখনো বা আমাদের চারপাশের দূষণ থেকে আমাদের শরীরে দূষিত বর্জ্য জমা হয়। যদিও আমাদের দেহের নিজস্ব প্রক্রিয়াই এই টক্সিন দেহ থেকে বের করে দেয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। কিন্তু আমাদের লাইফস্টাইলের ভুল আর ব্যস্ততা আমাদের শরীরের এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে দিনের পর দিন হ্রাস করে দিচ্ছে। কিন্তু এ থেকে বাঁচার উপায় নেই একথা বলা যাবে না। বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে ডিটক্সিফিকেশনের জন্য বিভিন্ন উপায় ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে বহুল প্রচলিত কিছু উপায়ের কথা এখানে আলোচনা করা হল।

[picture]

লেবু ও মধুর শরবত:

সবচেয়ে বহুল প্রচলিত ও জনপ্রিয় ডিটক্সিফিকেশন পানীয় হচ্ছে লেবু ও মধুর শরবত। ডাক্তার থেকে শুরু করে বিউটিশিয়ান সকলেই এই পানীয়টির গুণ নিয়ে কথা বলে। বিশেষত যারা আয়ুর্বেদ নিয়ে কমবেশি পড়াশোনা করেছেন তাদের কাছে এই শরবতের মত পছন্দের পানীয় খুব কমই আছে। এই পানীয়টি গ্রহণ করার সঠিক নিয়ম হচ্ছে এক গ্লাস উষম গরম পানিতে একটি লেবুর রস ও এক টেবিল চামচ মধু মিশিয়ে প্রতিদিন খালি পেটে খেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সকালে খাওয়া যায়। এই পানীয়টি পেট পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে এবং সেই সাথে সারাদিন ফ্রেশ রাখে। তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। পানীয়টি উষম গরম পানির সাথে নিতে হবে। ঠান্ডা পানির সাথে নিলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি।

লেবু ও লবণের পানীয়:

যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য মধু নিষেধ। ডায়াবেটিস রোগীরা মধুর বদলে উষম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে রোজ সকালে খেতে পারেন।

গ্রিন টি:

গ্রিন টির উপকারিতা বলে শেষ করা যাবে না। আজকাল একটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপন প্রায়ই দেখা যায় যেখানে গ্রিন টি পান করাকে শরীরের ভিতর থেকে স্নান করার সাথে তুলনা করা হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ সঠিক। কারণ আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে আমাদের দেহকে ভিতর থেকে পরিষ্কার করা এবং আমাদেরকে সু্স্থ রাখার ক্ষেত্রে আর কোনো খাবার এত ভালো ভূমিকা পালন করে না। নিয়মিত গ্রিন টি পান করলে এটি আমাদের দেহের রক্ত পরিষ্কার করে, কোষ্ঠ্যকাঠিন্য দূর করে, দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, আমাদের ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে, ব্রণ ও একনে সমস্যা প্রতিরোধ করে, ওজন কমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং সর্বোপরি আমাদের দেহের সুস্থতার হার অনেক বাড়িয়ে দেয়।

পানি:

ডিটক্সিফিকেশনের জন্য সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় হচ্ছে বেশি বেশি পানি পান করা। শরীরের সকল অঙ্গ- প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করার জন্য নিয়মিত দুই থেকে তিন লিটার পানি খেতে হবে। তবে রোজ চার লিটারের বেশি পানি না খাওয়াই ভালো। কারণ প্রয়োজনের অতিরিক্ত পানি খেলে তা আমাদের কিডনীর ক্ষতির কারণ হতে পারে।

লিখেছেন- সাদিয়া রিফাত ইসলাম

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

আরও পড়ুন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!
ফিটনেস

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!

গ্রিন টি বললেই অনেকে নাক সিঁটকে থাকেন। অবশ্য এর কিছুটা বিদঘুটে স্বাদই এর পিছনে অনেকখানি দায়ী। তবে গ্রিন টির উপকারিতা এতো বেশি যে এখন ডায়েট প্ল্যানে এট...

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!
ফিটনেস

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় য...

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?
বিউটি টিপস

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন...

…