মুখের ঘা | ৩ ধরণের এপথাস আলসার এর কারণ ও চিকিৎসা জানেন?

শারমিন আখতার চৌধুরী · Sep 26, 2013 · 1 min read

মুখের ঘা | ৩ ধরণের এপথাস আলসার এর কারণ ও চিকিৎসা জানেন?

কারো কারো মুখে প্রায়ই ঘা হয়, ঘন ঘন হওয়া এই ঘা কে এপথাস বলে। এটি মুখের ভেতরে সবখানে হতে পারে। মুখে এপথাসই সবচেয়ে বেশি হয়। পাঁচ জনের মধ্যে এক জন জীবনের কোন না কোন পর্যায়ে আক্রান্ত হবেই। মহিলাদের পুরুষ থেকে বেশি হয়। চিকিৎসা ছাড়া ১০-১৪ দিনের মধ্যে এটি ভালো হয়ে যায়। ১০ থেকে ৪০ বছরের মানুষের বেশি হয়। বয়সের সাথে সাথে ঘন ঘন হওয়াটা কমে যায়।

মুখের ঘা বা এপথাস আলসার এর ধরণ

মুখের ঘা বা এপথাস আলসার - shajgoj.com

০১. মাইনর আলসার

এটিই সবচেয়ে বেশি হয়। ১০ জনের মধ্যে ৮ জন লোকেরই মাইনর আলসার হয়ে থাকে। এটি ছোট, গোলাকার অথবা ডিম্বাকার হতে পারে। এটি সাধারণত আকারে ১০ মিলি মিটার অপেক্ষা কম হয়ে থাকে। এর রঙ হালকা হলুদ, কিন্তু এর চারপাশের অংশ ফোলা ও লাল হয়। সাধারণত একটি হয় তবে ৫ টি পর্যন্ত হতে পারে। ৭-১০ দিন থাকে এবং ওষুধ ছাড়াই সেরে যায়, কোন দাগ ফেলে না। মাইনর আলসারে ব্যথা থাকেনা বললেই চলে।

০২. মেজর আলসার

শতকরা ১০ ভাগের মেজর আলসার হয়। এর আকার ১০ মিলি মিটার থেকে বড় হয়। একবারে একটি বা দুটি হতে পারে। এর বেশি নয়। দুই সপ্তাহ থেকে কয়েক মাস থাকতে পারে। এতে অনেক ব্যথা হয়। এমনকি খেতেও কষ্ট হয়।

০৩. হার্পেটিফর্ম আলসার

এটি ১০ জনে ১ জনের হতে পারে। ক্ষুদ্র, পিনের মাথার ন্যায় দেখতে, এর আকার ১-২ মিলি মিটার। এক সাথে অনেকগুলো হয় এবং মাঝে মাঝে একসাথে মিলিত হয়ে অসমান, এবড়ো থেবড়ো আকার ধারণ করে। প্রতি আলসার ১ সপ্তাহ থেকে ২ মাস থাকে। নাম ছাড়া হারপিস ভাইরাস বা হারপিস রোগের সাথে এর আর কোন মিল নেই ।

মুখের ঘা বা এপথাস আলসারের কারণ

এর কারণ অজানা। কোন ইনফেকশনের জন্যে হয় না। তাই আপনি একে আগেই ধরতে পারবেন না। এরা সাধারণত আপাত দৃষ্টিতে সুস্থ মানুষের কোন কারণ ছাড়াই হয়।

এর সঠিক কোন কারণ নেই কিন্তু কিছু ফ্যাক্টর বা রোগ এর জন্যে দায়ী। যেমনঃ

১. আঘাতঃ কৃত্তিম দাঁতের পাটি ঠিক ভাবে ফিট না হলে , অসমান টুথব্রাশের আঘাতে হতে পারে।

মুখের ঘা এর কারণ পিরিয়ডে হরমোনের লেভেলের পরিবর্তন - shajgoj.com

২. হরমোনের লেভেলের পরিবর্তনঃ কারো কারো পিরিয়ড হওয়ার আগে হয়। কারো কারো মেনপজের পরে হতে পারে।

৩. কিছু কিছু মানুষের সিগারেট খাওয়া ছেড়ে দেয়ার পর হতে পারে।

৪. আয়রন, ভিটামিন বি-১২ ও ফলিক এসিড এর অভাবেও হতে পারে।

৫. কখনো কখনো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও হতে পারে। যেমন- অরাল নিকোটিন থেরাপি, নিকোরানডিল, এন্টি ইনফ্লেমেটরি ড্রাগ ইত্যাদি। এলারজির কারণেও হতে পারে।

৬. মানসিক চাপ, উদ্বিগ্নতার জন্যে হতে পারে। বংশগত কারণেও হতে পারে।

৭. ক্রন’স ডিজিজ, সিলিয়াক ডিজিজ, এইচ আই ভি ইনফেকশনে আক্রান্ত মানুষের মুখের ঘা হতে পারে। কিন্তু এটি এপথাস টাইপ নাও হতে পারে।

এপথাসের পাশাপাশি অন্য সমস্যা থাকলে ডাক্তার কে বলুন। যেমন - চর্ম ও যৌন রোগ, বাতের ব্যথা, কোন ইনফেকশন। যদি মুখের অন্য কোন ঘা বলে সন্দেহ হয় তবে ব্লাড টেস্ট বা অন্যান্য ইনভেস্টিগেশন করান।

মুখের ঘা হলে চিকিৎসা

এর কোন ওষুধের প্রয়োজন নেই। সাধারণত নিজে নিজেই ভালো হয়ে যায়। কিন্তু ব্যথা বেশি হলে বা তাড়াতাড়ি ঘা শুকাতে ওষুধ ব্যবহার করা লাগতে পারে। এখানে কিছু ওষুধের নাম দেয়া হল যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কিনতে পারা যায়।

- ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ

- স্টেরয়েড লজেঞ্জেস

- ব্যাথা নাশক স্প্রে, রিন্স, জেল ( বেঞ্জাইডামিন স্প্রে )

- ব্যারিয়ার পেস্ট বা পাউডার ( কারমেলোজ সোডিয়াম )

এপথাস আলসার হলে মেনে চলতে হবে এমন কিছু নিয়মাবলী

মুখে ঘা প্রতিরোধে নরম ব্রাশ ব্যবহার - shajgoj.com

১. নরম ব্রাশ ব্যবহার করতে হবে। দাঁত ফিটিং ঠিক না হয়ে থাকে ডেন্টিস্ট দেখাতে হবে। কোন ওষুধের প্রভাবে হচ্ছে মনে হলে তা পাল্টাতে হবে। যেমন ওরাল নিকোটিন থেরাপি ( গাম বা লজেঞ্জেস) এর পরিবর্তে নাকের স্পে বা প্যাচ ব্যবহার করা যেতে পারে।

২.পানীয় পান করা কালে স্ট্র ব্যবহার করতে হবে। যাতে মুখের সামনের অংশের ক্ষতে না লাগে। গরম পানীয় স্ট্র দিয়ে পান না করাই ভালো, এতে গলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩. মশলাদার খাবার, অম্ল জাতীয় পানি, খুব লবণাক্ত খাবার যেমন ক্রিস্প এড়িয়ে চলতে হবে। এরা ব্যথা আরও বাড়িয়ে দেয়।

ছবিঃ লাইভসাইন্স.কম

সম্পর্কিত লেখা

অ্যাসিডিটি থেকে আলসার | কোন লক্ষণগুলো দেখলে সচেতন হবেন?
সুস্থতা

অ্যাসিডিটি থেকে আলসার | কোন লক্ষণগুলো দেখলে সচেতন হবেন?

আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই এখন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে। এর কারণ হচ্ছে আমরা অধিকাংশ মানুষই খাদ্যাভ্যাস এমনভাবে গড়ে তুলেছি যে, আমাদে...

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
সুস্থতা

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

পাকস্থলী ও পাকস্থলীর পরবর্তী অঙ্গ বা পরিপাকতন্ত্রের ক্ষত বা ঘা সৃষ্টিকারী রোগের নাম পেপটিক আলসার। কোনো কারণে পাকস্থলীর ভেতরের আবরণ ও ক্ষুদ্রান্ত্রের উ...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে হবু দম্পতির টেস্ট করানো কতটা জরুরি?
সুস্থতা

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে হবু দম্পতির টেস্ট করানো কতটা জরুরি?

রাহেলা জামান বেশ কয়েক দিন ধরে লক্ষ্য করছেন যে, ইদানিং থ্যালাসেমিয়া নিয়ে বেশ কথা হয়। রাহেলা থ্যালাসেমিয়া সমস্যা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। শুধু জ...

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

আরও পড়ুন

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?

ক্যান্সার বা কর্কট রোগ মানুষের কাছে এখনও একটি অভিশাপ। চিকিৎসা বিজ্ঞানের এতো উন্নতির পরও এই রোগের সঠিক কারণ বা দ্রুত চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হওয়া ভা...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!
ফিটনেস

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!

আরিফুল হক, বয়স ৩৫। কিছুদিন ধরেই তার কোমরের কাছ থেকে ব্যথা হয়ে পায়ের দিকে চলে যায়। ব্যথার ধরনটা কিছুটা অদ্ভুত। অনেকটা ঝিম ঝিম কিংবা অবশ অবশ লাগে। তিনি...

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!

কোমরের ব্যথায় ভুগতে হয় নি এমন মানুষ দেখাই যায় না। কষ্ট কেমন হয় তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কোমর ব্যথা নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে নানা ধরনের ভ্র...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

ঠোঁটে ঘা হওয়ার কারণ ও পরিত্রাণে ৬টি ঘরোয়া উপায় জানেন কী?
সুস্থতা

ঠোঁটে ঘা হওয়ার কারণ ও পরিত্রাণে ৬টি ঘরোয়া উপায় জানেন কী?

আমরা প্রায় আমাদের ঠোঁটে এক ধরনের ক্ষত দেখতে পাই যাকে ঠোঁটে ঘা বলা হয়। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। মাঝে মাঝে এ নিয়ে প্রচুর অস্বস্তিতে পড়তে হয়। আজকে আমর...

…