ঠোঁটে ঘা হওয়ার কারণ ও পরিত্রাণে ৬টি ঘরোয়া উপায় জানেন কী?

পাপিয়া সুলতানা · Jan 25, 2016 · 1 min read

ঠোঁটে ঘা হওয়ার কারণ ও পরিত্রাণে ৬টি ঘরোয়া উপায় জানেন কী?

আমরা প্রায় আমাদের ঠোঁটে এক ধরনের ক্ষত দেখতে পাই যাকে ঠোঁটে ঘা বলা হয়। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। মাঝে মাঝে এ নিয়ে প্রচুর অস্বস্তিতে পড়তে হয়। আজকে আমরা দেখব ঠোঁটে ঘা হওয়ার কারণ ও পরিত্রাণে ৬টি ঘরোয়া উপায়।

ঠোঁটে ঘা হওয়ার কারণ

১) যেকোনো প্রকার অ্যাসিডিক ফল খেলে এই রোগ হবার সম্ভাবনা থাকে। যেমন কমলা, লেবু, আনারস, স্ট্রবেরি ইত্যাদি। তবে এগুলো খেলে যে এ রোগ হবেই এমনটা নয়। অনেক সময় এর গায়ে  এক ধরনের পর্দা বা আবরণ থাকে যার কারণে এই রোগ হবার সম্ভাবনা থাকে। ২) আমাদের মুখে এক ধরনের কোমল টিস্যু থাকে কোন কারণে এই টিসু ক্ষতিগ্রস্থ হলে এটি হবার সম্ভাবনা থাকে। ৩) যে কোন প্রকার মানসিক চাপের মধ্য দিয়ে গেলে এ রোগ হবার সম্ভাবনা থাকে। ৪) সোডিয়াম লরেল সালফেট যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে এটি হবার সম্ভাবনা থাকে। ৫) যদি কোন খাবারে অ্যালার্জি থাকে তবে এ রোগ হতে পারে। ৬) সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধূমপান করলে এটি হবার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।

ঠোঁটে ঘা হওয়া পরিত্রাণে ৬টি ঘরোয়া উপায়

১. তুলসি পাতা

ঠোঁটে ঘা হওয়া পরিত্রাণে তুলসি পাতা - shajgoj.com

  • এক মুঠো তুলসি পাতা।
  • ৪-৮ কাপ পানি।

এবার এই পানির মধ্যে তুলসি পাতা দিয়ে ১০ মিনিট ধরে ফুটিয়ে নিন। এবার পানি ছেকে নিয়ে ক্ষত স্থানে লাগিয়ে নিন এবং ২ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

২. নারকেল তেল

ঠোঁটে ঘা হওয়া থেকে পরিত্রাণে নারকেল তেল - shajgoj.com

পরিস্কার আঙ্গুলে একটু নারকেল তেল নিয়ে ক্ষত স্থানে লাগান।আপনি ইচ্ছা করলে এর সাথে সামান্য মোম মিক্স করে লাগাতে পারেন।

৩. লবঙ্গ তেল

ঠোঁটে ঘা হওয়া থেকে পরিত্রাণে লবঙ্গ তেল - shajgoj.com

  • হাফ চা চামচ অলিভ অয়েল।
  • ১ টি লবঙ্গ গুঁড়া।
  • কটন বল।
  • গরম পানি।

প্রথমে গরম পানি নিয়ে ক্ষত স্থানে ভাব নিন। এরপর লবঙ্গ এবং অলিভ অয়েল একত্রে হাল্কা গরম করে ঠাণ্ডা করেও নিন। কটন বলে তেল নিয়ে ৫ মিনিট ক্ষত স্থানে লাগান।

৪. মধু

ঠোঁটে ঘা হওয়া থেকে পরিত্রাণে মধু - shajgoj.com

আমরা সবাই মোটামুটি জানি যে মধুতে এন্টি ব্যাকটেরিয়া থাকে। দিনে কমপক্ষে ৩ বার ক্ষত স্থানে মধু লাগান। এতে খুব তাড়াতাড়ি কাজ হয়।

৫. অ্যালভেরা জেল

ঠোঁটে ঘা হওয়া থেকে পরিত্রাণে অ্যালভেরা জেল - shajgoj.com

দুটি উপাদান ভালভাবে মিক্স করে দিনে ৩ বার ক্ষত স্থানে লাগান। এতে ব্যথা এবং জ্বালা ভাব কমে যাবে।

৬. কুসুম গরম লবণ পানি

ঠোঁটে ঘা হওয়া থেকে পরিত্রাণে গরম লবণ পানি - shajgoj.com
  • ১/৪ কাপ গরম পানি।
  • ১/২ চা চামচ লবণ।

এটি ভালোভাবে মিক্স করে দিনে ২ বার ক্ষত স্থানে লাগান যতক্ষণ পর্যন্ত সেরে না যায়।

টিপস

১) ক্ষত থাকা কালীন এসিডিক খাবার না খাওয়াই ভাল। ২) ক্ষত সারানোর জন্য উপরের উপাদানগুলো ট্রাই করুন। ৩) ফ্রেশ টক দই খেতে পারেন। ৪) ক্ষতে বেশি হাত দেয়া থেকে বিরত থাকুন।  

ছবি - সংগৃহীত: টেলিগ্রাফ.কো.ইউকে

সম্পর্কিত লেখা

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা
সুস্থতা

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা

চা অনেকেরই প্রিয় একটি পানীয়। অনেকে শুধু অভ্যাসের বশেও চা পান করেন। কিন্তু এই চা-ই যদি আপনার স্ট্রেস কমাতে পারে বা ওজন কমানোর মত দারুণ সব কাজ করতে পারে...

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

আরও পড়ুন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

মুখের ঘা | ৩ ধরণের এপথাস আলসার এর কারণ ও চিকিৎসা জানেন?
সুস্থতা

মুখের ঘা | ৩ ধরণের এপথাস আলসার এর কারণ ও চিকিৎসা জানেন?

কারো কারো মুখে প্রায়ই ঘা হয়, ঘন ঘন হওয়া এই ঘা কে এপথাস বলে। এটি মুখের ভেতরে সবখানে হতে পারে। মুখে এপথাসই সবচেয়ে বেশি হয়। পাঁচ জনের মধ্যে এক জন জী...

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?
সুস্থতা

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?

ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি আমাদের সকলেরই আছে। বয়সের সাথে সাথে যা কমতে থাকে। বয়স বৃদ্ধির ফলে আমাদের দেহে পুষ্টির অভাব দেখা দেয়। যার ক...

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

সোরিয়াসিস রোগ হবার কারণ, সংক্রমণের স্থান ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে। এতে ত্বকের স্...

…