ত্বক এবং চুলের যত্ন হবে ৩টি জাদুকরী প্রাকৃতিক উপাদানে!

মুশরাত জাহান দোলা · Jul 04, 2016 · 1 min read

ত্বক এবং চুলের যত্ন হবে ৩টি জাদুকরী প্রাকৃতিক উপাদানে!

রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের উপকারিতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। প্রাকৃতিক উপাদানের কোন ক্ষতিকর পার্শপ্রতিক্রিয়া না থাকায় পৃথিবী জুড়ে নারীদের কাছে তা অত্যন্ত জনপ্রিয়। আজকে আপনাদের ত্বক এবং চুলের যত্ন নিতে এমন তিনটি উপাদানের ব্যবহার সম্পর্কে জানাব যা রূপচর্চায় এক নতুন মাত্রা যোগ করবে।

ত্বক এবং চুলের যত্ন নিতে ৩টি উপাদান

১. কলা

কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ন্যাচারাল অয়েল যা আমাদের ত্বক এবং চুলের যত্ন নিতে অত্যন্ত উপকারী। এছাড়া কলায় রয়েছে এন্টি-ব্যাক্টেরিয়াল এজেন্ট যা ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতা প্রদান করে এবং ব্লেমিস দূর করতে সাহায্য করে। একটি কলা, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে ম্যাশ করে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন আর পান দীপ্তিময় ও আকর্ষনীয় ত্বক নিমিষেই।

ত্বক এবং চুলের যত্ন নিচে কলা ও মধু - shajgoj.com

চুলের ডিপ কন্ডিশনিং এ কলার অন্য কোন জুড়ি নেই। একটি কলা ও এক টেবিল চামচ মধু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর চুলে ভালোভাবে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। হাতে ম্যাশ করে নিতে পারেন তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ধোয়ার সময় সুবিধা হয়। কলার কোষগুলো চুলে লেগে থাকে না। প্যাকটি ব্যবহার করার পর আপনি নিজেই বুঝতে পারবেন চুল কতটা সিল্কি আর শাইনি হয়ে গেছে।

শুধুমাত্র ত্বক কিংবা চুল নয়, পায়ের গোড়ালি ফাটা রোধেও কলা কার্যকরী ভূমিকা পালন করে। পা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। এবার দুইটি পাকা কলা ম্যাশ করে পায়ের গোড়ালিতে লাগিয়ে নিন। এ সময় পা মোজা বা কোন পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

গ্রিন টি ব্যাগ

গ্রিন টিতে রয়েছে ক্যাফেইন ও ট্যানিন এসিড যা ত্বকের ফোলাভাব দূর করে ত্বককে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে। তাই চোখের নিচের ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে এটি অনেক বেশি কাজ করে। দুইটি ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগ দুইটি দুই চোখের উপর রেখে ১৫-২০ মিনিট শুয়ে থাকুন। আর পার্থক্য আপনি নিজেই দেখে নিন।

ত্বকের যত্ন নিতে গ্রিন টি - shajgoj.com

ত্বকের যত্নে গ্রিন টি ফেসিয়াল স্টীম অনেক বেশি উপকারী। এটি ত্বকের বন্ধ লোমকূপগুলো খুলে দিয়ে ত্বককে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সংক্রমণ থেকে রক্ষা করে। একটি বোলে পাঁচ কাপ পানি গরম নিয়ে এতে দুইটি গ্রিন টি ব্যাগ দিয়ে ২ মিনিট অপেক্ষা করুন। এবার বোলের উপর কিছুটা ঝুঁকে মাথা টাওয়াল দিয়ে ঢেকে ৫ মিনিট স্টীম নিন। তবে স্টীম নেবার সময় ততটাই ঝুকবেন যতটা তাপ আপনার ত্বক সহ্য করতে পারে।

বাদামী চিনি

স্ক্রাব হিসেবে অনেক আগে থেকেই বাদামী চিনি ব্যবহার বেশ জনপ্রিয়। ত্বকের ডেডসেল দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে বাদামী চিনির বিকল্প নেই। এটি সাদা চিনি থেকে বেশ স্মুথ হয় যা সব ধরনের ত্বকের জন্য বেশ উপযোগী। ঠোঁটের উপর জমে থাকা মরা চামড়া দূর করতে সমপরিমাণ বাদামী চিনি, মধু ও অলিভ অয়েল মিশিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে হালকাভাবে ২ মিনিট ম্যাসাজ করে নিন আর পান কোমল, প্রাণোচ্ছল ঠোঁট।

বডি স্ক্রাবিং এর ক্ষেত্রেও বাদামী চিনির জুড়ি নেই। ১ কাপ বাদামী চিনির সাথে ১/৩ কাপ অলিভ অয়েল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে হাত, পা, পিঠ ও ঘাড়ে ভালো করে ম্যাসাজ করে নিন। ম্যাসাজ করার পর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ধোয়ার পর দেখবেন বডিতে একটা ন্যাচারাল গ্লো চলে এসেছে।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

 ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

আরও পড়ুন

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখে...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

…