ভ্রু প্লাক | ১১টি টিপস জানলে চোখের সাজে আসবে নতুনত্ব!

রোজেন · Sep 04, 2013 · 1 min read

ভ্রু প্লাক | ১১টি টিপস জানলে চোখের সাজে আসবে নতুনত্ব!

অনেক সময় দেখা যায় হঠাৎ পার্টির দাওয়াত কিন্তু পার্লারে যাওয়ার একদম সময় নেই, এদিকে ভ্রুর অবস্থা ১২টার কাঁটায় পা দিয়ে রেখেছে। ভেবেছিলেন নজর কাড়া চোখের মেকআপ দিয়ে ভ্রুর খুঁত ঢেকে ফেলবেন। কিন্তু আপনি কি জানেন চোখের সাথে ভ্রুর সম্পৃক্তটা অনেক বেশি? দেখা গেল সুন্দরভাবে চোখের সাজ দিয়েও ভ্রুর কারণে পুরো সাজটাই মাটি হয়ে গেলো। তাই পার্লারের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেই ঝটপট ভ্রু প্লাক করার কয়েকটি টিপস জেনে নিন।

ভ্রু প্লাক করতে ১১টি টিপস

১. প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। সবচেয়ে ভালো হয় আপনি যদি গোসল করার পর ভ্রু প্লাক করেন। কারণ এ সময় লোমের গোড়ালি নরম থাকে। এতে আপনি প্লাক করার সময় ব্যথা কম পাবেন।

২. সঠিক টুইজার নির্বাচন করুন। আজকাল বাজারের বিভিন্ন শেপ এবং ম্যাটেরিয়ালের টুইজার পাওয়া যায়। নিচে দেখানো চিত্র অনুযায়ী টুইজার কিনবেন।

ভ্রু প্লাক করতে টুইজার - shajgoj.com

সব সময় ফ্ল্যাট টিপস দেখে কিনবেন কারণ পয়েন্টটেড টিপস ছড়িয়ে ছিটিয়ে থাকা লোম তুলতে ততটা কার্যকরী না উপরন্তু লোম তোলার সময় আপনার ত্বককে পিঞ্চ করে।

৩. এবার ভ্রুর ওপর কিছু পাওডার ছিটিয়ে নিন তাহলে আপনি কিছুটা কম ব্যথা পাবেন।

৪. এবার উজ্জ্বল আলো আছে এমন কোন জায়গায় আয়নার সামনে দাঁড়ান। আপনার ভ্রু ব্রাশ করুন আর পরিষ্কার টুথব্রাশ দিয়ে ভ্রুর চুলগুলোকে বাইরের দিকে আঁচড়ে নিন।

৫. যে ডিরেকশনে চুল গজায় সে দিকে চুলগুলো টুইজ করুন। অনেকগুলো চুল একসাথে নেবেন না। অল্প অল্প করে ভ্রু প্লাক করুন।

৬. যে কোন দিক থেকেই শুরু করা যায় কিন্তু আপনি যদি একটু সিস্টেম্যাটিক ওয়েতে এগোতে চান তাহলে আগে ভ্রুর নিচের দিকের অংশ তারপর উপরের দিকে সব শেষে ২ টি ভ্রুর মাঝের অংশ প্লাক করুন।

৭. সঠিক ভ্রু হলো যেটা অল্প arch থাকে। ডিরেকশন ঠিক করার জন্য একটি পেন্সিল নিন এবং এটি প্যারালালি আইরিশের বাইরের প্রান্তের সাথে হোলড করুন।

ধরে নিন ছবিটির D একটি পেন্সিল। arch এর সর্বোচ্চ যে অংশটি থাকবে সেটি হল B। ভ্রুর প্রারম্ভিক অংশ হবে নাকের এক পাশ থেকে যেটি A হিসেবে দেখান হয়েছে, আর শেষের অংশটি হবে আউটার নষ্টাইল পার্ট বরাবর। C রেখাটি দেখুন। দুই ভ্রুর মাঝের অংশটি চোখের চেয়ে একটু প্রশস্ত হতে পারে অথবা সমান হতে পারে।

ভ্রু প্লাক করার কৌশল - shajgoj.com

৮. প্রতিটা ধাপ সম্পন্ন করে একবার থামুন আর নিজের কাজটা একবার দেখুন।

আর নিচের ছবিটি দেওয়া হলো আপনাদের সুবিধার্থে। এটি দেখে আপনি বুঝতে পারবেন কোন ফেইস শেপের সাথে কোন ধরনের ভ্রু মানায়।

ভ্রু প্লাক করতে ফেইস শেপ - shajgoj.com কিছু গুরুত্বপূর্ণ টিপস 

৯. যদি ওভার প্লাক করে ফেলেন তাহলে ২/৩ সপ্তাহ ভ্রু প্লাক করা বন্ধ রাখুন। তাহলে আবার চুল গজালে শেপ করে নিতে পারবেন।

১০. পেন্সিল পদ্ধতি যদি বেশি ঝামেলা লাগে তাহলে রঙ পেন্সিল দিয়ে ভ্রু এঁকে নিন। তারপর এই আঁকার বাইরে যে চুল থাকবে সেগুলো প্লাক করে নিন।

১১. সব সময় মনে রাখতে হবে কারও ভ্রুই প্রতিসম না। তাই সেভাবেই ভ্রু দুটি টুইজ করতে হবে।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

প্রত্যেক কাজের জন্য অনুশীলন খুব জরুরী। প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে কিন্তু নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনি হতে পারেন এই কাজে পারদর্শী।

ছবিঃ সংগৃহীত - স্টাইলক্রেজ.কম, মেকআপটিউটোরিয়াল.কম, ডেস্কগ্রাম.নেট

সম্পর্কিত লেখা

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

ঘরোয়া পদ্ধতিতে ভ্রু গজানোর ৬ টি উপায়
চোখের সাজ

ঘরোয়া পদ্ধতিতে ভ্রু গজানোর ৬ টি উপায়

চেহারার মধ্যে চোখের ভ্রু হলো অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একে সঠিক ভাবে, সঠিক শেইপে না রাখলে পুরো চেহারায় ভ্রু ২টি হয়ে উঠে বেমানান আর যতই সৌন্দর্য...

সবসময় ক্যামেরা রেডি
বিউটি টিপস

সবসময় ক্যামেরা রেডি

“এয়ারব্রাশ অ্যাপটা ছিল বলে রক্ষা। অনির বার্থডে তে একগাদা সেলফি তুলেছি সব ফ্রেন্ডদের সাথে। ছবিগুলো বসে বসে মাত্র এডিট করে আপলোড দিলাম। গত কয়েক সপ্তাহ ধ...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

আরও পড়ুন

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!
সুস্থতা

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। মনের অজান্তেই মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা। তবে এই হাসির পেছনে গুরুত্বপূর্ণ ভ...

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?
চোখের সাজ

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?

একটু চিন্তা করে বলুন তো, আপনার ফেইসের কোন অংশটি আপনার পারসনালিটিকে সব থেকে বেশি ফুটিয়ে তোলে??? ঠিক ধরেছেন!!! আপনার আইব্রো। এক জোড়া পারফেক্ট আর্চড আইব্...

শরতের স্নিগ্ধ চোখের সাজ
চোখের সাজ

শরতের স্নিগ্ধ চোখের সাজ

শরতের শুরুর ভাগ চলছে এখন, গরমটা কিন্তু কমেনি একেবারেই। এ সময়ের উপযোগী একটি চোখের সাজ নিয়ে আজকের পিক-টিউটোরিয়াল। চোখের পাতায় হালকা বাদামি / ব্রাউন রঙ আ...

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়
ত্বকের যত্ন

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়

কোনো কিছু ভালো না লাগলে ভ্রু কুঁচকে বিরক্ত প্রকাশ করা সোমার অভ্যাস। এমনকি মনোযোগ দিয়ে কাজ করার সময়েও ভ্রু কুঁচকে থাকে। এখন ভ্রু কুঁচকানো সোমার বদ অভ্য...

প্রি-ব্রাইডাল সাজগোজ
ব্রাইডাল

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে...

…