ঘরোয়া পদ্ধতিতে ভ্রু গজানোর ৬ টি উপায়

সাজগোজ উপ সম্পাদক · Jun 27, 2013 · 1 min read

ঘরোয়া পদ্ধতিতে ভ্রু গজানোর ৬ টি উপায়

চেহারার মধ্যে চোখের ভ্রু হলো অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একে সঠিক ভাবে, সঠিক শেইপে না রাখলে পুরো চেহারায় ভ্রু ২টি হয়ে উঠে বেমানান আর যতই সৌন্দর্য চর্চা করিনা কেন ভ্রু আকর্ষণীয় না হলে পুরো সাজটাই নষ্ট। সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা, পুস্টির অভাব এবং অতিরিক্ত পরিমাণে চিকণ করে ভ্রু প্লাক করার কারণে আমাদের মধ্যে অনেকেরই ভ্রু পাতলা হতে দেখা যায়। চিকণ করে ভ্রু প্লাক করলে সাধারণত সেটা ঠিক পর্যায়ে আসতে ৬ থেকে ৮ মাস পর্যন্ত সময় লাগে। ঘরে বসে একটু যত্ন নিতে পারলেই কিন্তু অনেক দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায়। তাই ঘরে বসেই কিভাবে আপনার রান্নাঘরের জিনিস দিয়ে আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন তা দেখে নিন নীচে -

০১. ক্যাস্টর অয়েলঃ

ক্যাস্টর অয়েলে এমন কিছু অসাধারণ রাসায়নিক মিশ্রণ আছে যা অন্যান্য বীজ ও তেলে খুব কমই লক্ষ্য করা যায়। ক্যাস্টর অয়েল আঙ্গুলে মাখিয়ে আলতো করে ম্যাসাজ করুন ভ্রুতে এবং কিছুক্ষনের জন্য রেখে দিন। ৩০ মিনিট পরে ঈষদুষ্ণ পানি দিয়ে এবং ফেইস ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন এবং পরপর কয়েকদিন এই প্রসেসটা চালিয়ে যান, ভাল ফল পাবেন তবে ইরিটেশন হলে বন্ধ করে দিবেন।

castor oil

০২. নারকেল-লেবুর মিশ্রনঃ

চার ভাগের ১ ভাগ নারকেল তেলের সাথে খোসা ছাড়ানো পাতলা করে কাটা লেবুর স্লাইস একটা পরিষ্কার পাত্রে রেখে দিন সারা রাত। এই মিশ্রণটি তুলোয় লাগিয়ে ব্যবহার করতে পারেন রাতে ঘুমানোর আগে তবে সূর্যের আলোতে কখনই নয়।

lemon and coconut

০৩. (Aloe vera) ঘৃত কুমারীঃ

যদি আপনার ভ্রু বেশি প্লাক করার কারণে পাতলা হয়ে গিয়ে থাকে তাহলে ঘৃত কুমারীর রস আপনার ভ্রু গজাতে সাহায্য করবে। ঘৃত কুমারীর পাতা ছেঁচে সেটার রস লাগান ভ্রুর উপরে। এর ভেষজ প্রভাব আপনার ভ্রু গজাতে সাহায্য করবে।

al

০৪. পেঁয়াজঃ

পেয়াজের ঝাঁঝালো উপাদানটাই কিন্তু আপনার ভ্রু গজানোতে অনেক দ্রুত সাহায্য করবে। পেঁয়াজ ছেঁচে এর রস ভ্রু এর নীচে তুলো দিয়ে লাগিয়ে নিন এবং শুকাতে দিন। শুকিয়ে গেলে আরও কয়েক প্রলেপ দিন।

mighty-onion

০৫. মেথিঃ

কয়েকদানা মেথি পেস্ট করে লাগাতে পারেন। সেক্ষেত্রে মেথির সাথে almond oil মিশিয়ে পেস্ট তৈরি করুন তাতে আপনার স্কিন আর্দ্রতা পাবে। এই মিশ্রণ লাগাবেন রাতে ঘুমের আগে এবং সকালে ধুয়ে ফেলবেন।

methi

০৬. দুধঃ

দুধ এমন একটি জিনিস যার পুষ্টি ও উপকারিতার শেষ নেই। দুধে তুলোর বল ডুবিয়ে ম্যাসাজ করুন ভ্রুতে। এর প্রাকৃতিক উপাদান আপনার ভ্রু এর চুলের গোঁড়া পর্যন্ত গিয়ে একে পুষ্টি যোগাবে এবং সেই সাথে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।

milk cotton ball

এই ৬ টি পদ্ধতির সবগুলোই যে একসাথে ট্রাই করতে হবে এমন কোন কথা নেই, আপনি আপনার সুবিধা মত একটি একটি করে ট্রাই করে দেখেন কোনটি আপনার ভ্রু এর বৃদ্ধিতে সবচেয়ে বেশি কার্যকর, কারণ একেক জনের ত্বক একেক রকম হবার কারণে একেকটা জিনিসের প্রভাব একেকভাবে পড়ে। আপনার ত্বক আপনার চেয়ে ভাল কেউ বুঝবেনা তাই নিজের ত্বক বুঝে যত্ন নিন- আপনার জন্য শুভকামনা।

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

ছবিঃ ইন্টারনেট

সম্পর্কিত লেখা

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

ভ্রু প্লাক | ১১টি টিপস জানলে চোখের সাজে আসবে নতুনত্ব!
চোখের সাজ

ভ্রু প্লাক | ১১টি টিপস জানলে চোখের সাজে আসবে নতুনত্ব!

অনেক সময় দেখা যায় হঠাৎ পার্টির দাওয়াত কিন্তু পার্লারে যাওয়ার একদম সময় নেই, এদিকে ভ্রুর অবস্থা ১২টার কাঁটায় পা দিয়ে রেখেছে। ভেবেছিলেন নজর কাড়া চোখের মে...

সবসময় ক্যামেরা রেডি
বিউটি টিপস

সবসময় ক্যামেরা রেডি

“এয়ারব্রাশ অ্যাপটা ছিল বলে রক্ষা। অনির বার্থডে তে একগাদা সেলফি তুলেছি সব ফ্রেন্ডদের সাথে। ছবিগুলো বসে বসে মাত্র এডিট করে আপলোড দিলাম। গত কয়েক সপ্তাহ ধ...

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়
ত্বকের যত্ন

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়

কোনো কিছু ভালো না লাগলে ভ্রু কুঁচকে বিরক্ত প্রকাশ করা সোমার অভ্যাস। এমনকি মনোযোগ দিয়ে কাজ করার সময়েও ভ্রু কুঁচকে থাকে। এখন ভ্রু কুঁচকানো সোমার বদ অভ্য...

আরও পড়ুন

প্রি-ব্রাইডাল সাজগোজ
ব্রাইডাল

প্রি-ব্রাইডাল সাজগোজ

বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর একটি। বিশেষ করে একটি মেয়ের জীবনে। বিয়েতে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিয়ের কনে। তাই বিয়ের দিন কনে...

চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়
মেকআপ

চশমার সাথে মেকআপ । পারফেক্ট লুক পেতে খেয়াল রাখুন ৪টি বিষয়

গ্লাসেস বা চশমা, আমাদের অনেকের জন্যই এটি প্রয়োজনীয় জিনিস তো বটেই, এখন কিন্তু এটাকে ফ্যাশন অ্যাকসেসরিও বলা যায়। চশমার ফ্রেমের রঙে, শেইপে আর ধরনেও ফ্যাশ...

মধ্য বয়সের সাজ
মেকআপ

মধ্য বয়সের সাজ

কে বলেছে ৪৫ এর উপরে বয়স হয়ে গেলে তাকে সাজতে মানা? আমাদের মা খালাদের দেখি কোথাও যাবার আগে সাজগোজ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। বারবার জিজ্ঞেস করতে থা...

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?
চুল

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?

চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। সেই চুলই যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথায় টাকের সৃষ্টি করে তাহলে কী আর দুঃখের সীমা থাকে! তাই চুল পড়া নিয...

…