সাইনোসাইটিস সমস্যা | ১০টি ঘরোয়া উপায়ে হবে মোকাবেলা!!

রোজেন · Feb 07, 2013 · 1 min read

সাইনোসাইটিস সমস্যা | ১০টি ঘরোয়া উপায়ে হবে মোকাবেলা!!

সাইনোসাইটিস সমস্যা আমাদের মাঝে অনেকেরই আছে। অনেকেই এর ব্যথাতে কষ্ট পান। অথচ এ ব্যথা সাইনোসাইটিস-এর নাকি মাইগ্রেইন-এর এই নিয়ে অনেকেই বুঝে উঠতে পারেন না। সাইনোসাইটিস আসলে কি? আমাদের দেহের যে সকল জায়গা ফাঁপা বা ছিদ্রযুক্ত হয়ে থাকে তাকেই মূলত সাইনাস বলে। এই সাইনাসগুলোতে যখন কোনো কারণে ঘা বা প্রদাহ হয়ে থাকে তখন এই ঘা বা প্রদাহকেই সাইনোসাইটিস বলা হয়।

সাইনোসাইটিসের লক্ষণসমূহ

এ ব্যথাটির প্রথম ও প্রধান লক্ষণ হলো মাথা ব্যথা। তার সাথে জ্বর জ্বর ভাব থাকে ও নাক বন্ধ থাকে। সাধারণত সকাল থেকে দুপুরের দিকে সাইনোসাইটিস- এর ব্যাথার তীব্রতা বেড়ে বিকেলের দিকে কমে যেতে পারে। তবে সাইনাসগুলো চোখ ও ব্রেনের পাশে বেশি থাকে বলে মাথা ব্যাথার সাথে সাথে চোখ ও নাকের পার্শ্ববর্তি অঞ্চলেও ব্যাথা হতে পারে।

সাইনোসাইটিস সমস্যা থেকে পরিত্রাণের সহজ উপায়সমূহ

(১) কাঁচা সবজির জুস সাইনোসাইটিসের প্রভাব কমানোর জন্য অনেক উপকারী। ৩০০মিলি. গাজরের জুস, ১০০মিলি. শশার জুস, ১০০মিলি. বিটের জুস এবং ২০০ মিলি. পালং শাকের জুস ভালো ভাবে মিশিয়ে প্রতিদিন পান করুন।

(২) সাইনোসাইটিসে ভুগলে ভিটামিন-এ যুক্ত খাবার যেমন আম, কুমড়ো, ডিমের হলুদ অংশ, টমেটো, পেঁপে, গাজর, দুধ ও দই খাওয়ার চেষ্টা করুন।

(৩) ১০০ গ্রাম জিরা টেলে ২০০ গ্রাম ঘি এর সাথে মিশিয়ে প্রতিদিন সেবন করুন। এটি সাইনোসাইটিস প্রতিরোধের অন্যতম উপায়।

(৪) ১ টেবিল চামচ কালো জিরা একটা পাতলা কাপড়ে বেঁধে নিয়ে তার গন্ধ নিতে পারেন।

(৫) এক টেবিল চামচ মেথি এক গ্লাস পানিতে জ্বাল দিয়ে নিন যতক্ষণ না অর্ধেক হয়। প্রতিদিন ৩/৪ গ্লাস সেবন করলে সাইনোসাইটিসের সমস্যা অনেকটা কমে যাবে।

(৬) পেঁয়াজ এবং আদার গন্ধ শুঁকলে অনেক উপকার পাওয়া যায়। এই দুটি উপাদানের অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে।

(৭) আদা অথবা দারুচিনির চা হালকা গরম অবস্থায় পান করুন।

(৮) ঠাণ্ডা ও তৈলাক্ত জাতীয় খাবার অবশ্যই পরিহার করতে হবে।

(৯) শুনে হয়ত অবাক হবেন যে ব্যায়ামের মাধ্যমে সাইনোসাইটিসের প্রভাব কমিয়ে আনা যায়। ব্যায়াম করার ফলে শরীরে অ্যাড্রেনালিন বেড়ে যায়, যা বেড়ে যাওয়া সাইনাস টিস্যুকে কমিয়ে দেয়।

(১০) আমরা সবাই কম বেশি ভিনেগারের সাথে পরিচিত। এই ভিনেগার মিউকাস উৎপন্ন কমিয়ে আমাদেরকে সাইনোসাইটিস থেকে মুক্তি দান করে। এক গ্লাস হালকা গরম পানিতে দুই চা চামচ ভিনেগার দিয়ে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে।

সাইনোসাইটিস-এর প্রতিকার

সাইনোসাইটিস-এর জন্য মাথা ব্যথা হচ্ছে মনে হলেই ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার প্রাথমিক পর্যায়ে মূলত সাইনোসাইটিস-এর মাত্রা বুঝে ঔষধ ও নাকের ড্রপ দিয়ে থাকেন। এর চেয়ে বেশি মাত্রায় সাইনোসাইটিস হলে তা ওয়াশ-এর ব্যবস্থা করতে হয়।

ছবি - সাটারস্টক

সম্পর্কিত লেখা

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!
ফিটনেস

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!

আজকাল ওজন বৃদ্ধি অনেকের জন্যই একটি মারাত্নক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা বাসা বাঁধে। এর জ...

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?
চুলের যত্ন

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?

স্বাস্থ্যকর, সুন্দর ঝলমলে চুলের জন্য আমাদের শরীরের প্রয়োজন প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, মিনারেল এবং ভিটামিন। অপর্যাপ্ত পুষ্টি...

মুখের ঘা | ৩ ধরণের এপথাস আলসার এর কারণ ও চিকিৎসা জানেন?
সুস্থতা

মুখের ঘা | ৩ ধরণের এপথাস আলসার এর কারণ ও চিকিৎসা জানেন?

কারো কারো মুখে প্রায়ই ঘা হয়, ঘন ঘন হওয়া এই ঘা কে এপথাস বলে। এটি মুখের ভেতরে সবখানে হতে পারে। মুখে এপথাসই সবচেয়ে বেশি হয়। পাঁচ জনের মধ্যে এক জন জী...

আরও পড়ুন

ত্বক ও সুস্বাস্থ্যের জন্য আনারের রসের যত গুণাগুণ
স্বাস্থ্য

ত্বক ও সুস্বাস্থ্যের জন্য আনারের রসের যত গুণাগুণ

ফলের জুস কার না ভালো লাগে? আর তা যদি হয় একদম ফ্রেশ ফল, তাহলে তো কথাই নেই। যেকোনো ওয়েদারে- বিশেষ করে গরমে তো ফলের জুসের চাহিদা বেশ বেড়ে যায়। অনেকেই আছে...

পাইনঅ্যাপেল জুস
পানীয়

পাইনঅ্যাপেল জুস

এই গরমে সুস্থ থাকতে এবং শরীর ও মনে প্রশান্তি আনতে চাই ফ্রেশ জুস! হাতের কাছের থাকা উপকরণ দিয়ে আমরা ঝটপট বিভিন্ন রকমের জুস বানিয়ে নিতে পারি। আনারসে ভিটা...

ভিটামিন সি ফেসিয়াল | ঘরেই হবে ৫টি ধাপে পার্লারের মত ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

ভিটামিন সি ফেসিয়াল | ঘরেই হবে ৫টি ধাপে পার্লারের মত ত্বকের যত্ন!

ফেসিয়াল আমার নরমালি বাসায় বসেই করা হয়। তবে, বেশ কয়েকবার বান্ধবীর সাথে পার্লারে গিয়েছিলাম তার ফেসিয়ালের সুবাদে। আর তখনই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প...

ঘন কালো চুলের জন্য দারুণ একটি জুসের রেসিপি!
চুলের যত্ন

ঘন কালো চুলের জন্য দারুণ একটি জুসের রেসিপি!

আপনি জানেন যে আনব্যালেন্সড ডায়েট শুধুমাত্র আপনার শরীরের ক্ষতি করে তা না, আপনার চুলের জন্যও এটা ভীষণ ক্ষতিকারক? আর তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা তা হল, আ...

লেমন স্ট্রবেরি জুস
পানীয়

লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে ন...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

…