গ্রীষ্মের তেজ প্রতিহত করে থাকুন সুস্থ ও প্রাণোচ্ছল

sub-editor · May 05, 2016 · 1 min read

গ্রীষ্মের তেজ প্রতিহত করে থাকুন সুস্থ ও প্রাণোচ্ছল

গ্রীষ্মকাল তার পুরো তাপ নিয়ে জাঁকিয়ে বসেছে। দিনে দিনে তেজ বাড়ছে গরমের। মানুষজনের প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড়। এই সময়ে সুস্থ থাকতে কিছুটা বাড়তি সাবধানতা অবলম্বন করা সবারই উচিত। বাচ্চা বা বয়স্ক মানুষ কেবল নয়, তরুণরাও থাকছে নানা রকম স্বাস্থ্যগত ঝুঁকিতে। তাই সাবধান থাকা অবশ্য করণীয় কাজ।

ইট-পাথরের নগরকে তো নরক নামে ডাকা হয় এমনিতেই, এই সময়ের আগুনের মতো উত্তপ্ত নগর সেই নামটা পুরোপুরি সার্থক প্রমাণ করে যায়। তাপমাত্রার পারদ বাড়তেই থাকে, দিনে-দুপুরে বাইরে থাকা দায় হয়ে পড়ে। তবুও জীবিকার তাগিদে মানুষ বের হয় পথে। গরমের তেজকে মোকাবিলা করার ক্ষমতা নিয়েই এমন সময়ে বের হওয়া উচিত। হুট করে অসুস্থ হয়ে পড়া না লাগে, সেটা নিশ্চিত করতে হবে নিজেকেই।

  • বের হলে সবসময় সাথে পানি রাখা লাগবে। যতো অল্প সময়ের জন্যেই বাইরে যাওয়া হোক না কেনো এক বোতল পানি সাথে থাকা চাই। এই গরমে পিপাসা না লাগলেও শরীরে পানির প্রয়োজনীয়তা থাকে অনেক বেশি। গলা ভিজিয়ে রাখার জন্যে হলেও খানিকটা পানির মজুদ নিজের কাছে থাকা উচিত।
  • স্যালাইন অথবা গ্লুকোজ পানি খুব কাজে লাগে এই সময়ে। অধিক দুর্বলতা থাকলে বা বাইরের গরম সহ্য করার ক্ষমতা যদি কম থাকে তবে গ্লুকোজ পানি পান করাটা বেশ উপকারী হয়। সাধারণ পানির বদলে তাই স্যালাইন বা গ্লুকোজ পানি নেয়া যায় বোতলে।
  • দরকারের বাইরে রোদে ঘোরাঘুরি এড়িয়ে যেতে হবে। বাইরে কোন কাজ না থাকলে ভবনের ভেতর বা যেকোন ছায়াযুক্ত স্থানে অবস্থান করা ভালো। হয়তো আপনি নিজেকে শারীরিকভাবে সম্পূর্ণ ঠিক ভাবছেন, কিন্তু রোদের অত্যধিক তেজ আপনাকে অসুস্থ বোধ করাতে খুব বেশি সময় নেবে না। সামলে থাকুন আগেভাগেই।
  • ছাতা বহন করুন। ছাতা কেবল বাদলা দিনের সঙ্গী এমন ভুল ভাবনা নিশ্চয় আপনার নেই? চড়া রোদে হাঁটতে গেলে ছাতার দরকার বোধ হবেই। তাই দরকারের জিনিষ ব্যাগে ভরে রাখুন মনে করে।
  • হালকা রঙ ও হালকা নকশার পোশাক হোক গরমের দিনে আপনার পছন্দ। হালকা রঙগুলি সূর্যালোকের প্রতিফলন ঘটাবে, তাতে গরমে আরাম পাবেন আপনি। আর পোশাক যতো হালকা ততোই স্বস্তিদায়ক হয়। অনুষ্ঠান বা উৎসবের জন্যেও পোশাক বাছাই করার আগে গরমের চিন্তা মাথায় রাখুন।
  • অল্প আহারে সন্তুষ্ট হোক উদর। খাবারে পরিমিতি আনুন। বাইরের এই মাথা ঘোরানো তাপে ভূরিভোজ দিয়ে যদি দেহের তাপও বাড়িয়ে ফেলেন, অসুস্থ হবার বেশি বাকি থাকবে না আপনার। খাবার বেছে চলুন, সবসময়ই সুস্থ থাকার মূলমন্ত্র এটা।
  • একবারে অনেক না খেয়ে স্বল্প পরিমাণে বারেবারে খেতে পারেন। বিরিয়ানি, পোলাও-মাংস জাতীয় খাবার খেলে তার সাথে পর্যাপ্ত সালাদ ও পানীয় রাখুন।
  • নিয়মিত পরিচ্ছন্নতা খুব বেশি জরুরী। সম্ভব হলে দিনে একাধিক বার গোসল করুন। বাইরে থেকে ফিরে ঘাম শুকিয়ে নিয়ে পানির ঝাঁপটায় নিজেকে পরিষ্কার করুন। ঘাম থেকে জীবাণু বাসা বাঁধবে শরীরে, ফলাফল পাবেন অসুস্থতায়।
  •  বড় চুল খোলা না রেখে বেঁধে রাখুন সবসময়। খোলা চুল ঘাড়ে বা মুখের পড়ে থেকে র‍্যাশ হতে পারে ত্বকে। তাছাড়া ঘামে চিটচিটে ত্বকে চুল লেগে থাকাটা নিজের জন্য অস্বস্তিদায়ক, চুলেরও ক্ষতি হয় এতে।
  • কাপড় ধুয়ে পরিষ্কার রাখুন নিয়মিত। অপরিষ্কার কাপড় অসুস্থ করবে আপনাকেই। কাজেই সাবধান।

কিছুটা বুঝে - শুনে চললেই এই তেজী গরমকালকে পাল্লা দিয়ে ফুরফুরে থাকা সম্ভব। দরকার কেবল একটু সচেতন থাকার, আর গ্রীষ্মকালও হয়ে উঠবে হাসিখুশি, ঝলমলে!

ছবি - সাটারস্টক

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে
ট্রেণ্ডস এন্ড শপ

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে

[topbanner] ফ্যাশন চিরন্তন এক বস্তু। পৃথিবীতে যখন যেখানে যেমন সাজসজ্জা, পোশাকআশাক প্রচলন পায় তাই ওই সময় ওই স্থানের ফ্যাশন ট্রেন্ড। এমনটাই হয়ে আসছে, এ...

আরও পড়ুন

এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?
ট্রেণ্ডস এন্ড শপ

এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?

চলছে গরমের ঝাঁজালো শাসনে ভরা দিনকাল। আলুথালু বেশে দিন পার করা মানুষেরা খানিক বেঁচে গেলেও ফ্যাশন সচেতনরা পড়েছেন বিপাকে। আরামে থাকতে চাইলে ফ্যাশন জলে যা...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

ডায়াবেটিসের প্রকারভেদ
সুস্থতা

ডায়াবেটিসের প্রকারভেদ

আমরা আমাদের রোজকার জীবনে যতগুলো রোগের নাম আজকাল শুনি তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিস এখন আর চল্লিশোর্ধ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ত্রিশোর্ধ বয়স...

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন
সুস্থতা

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন

রান্নাঘরে গেলেই শিলার মেজাজ খারাপ হচ্ছে। এত গরমের মধ্যে সকালের নাস্তা বানাতে গেলেই ঘেমে নেয়ে যাচ্ছে, তারপর আছে দুপুরের খাবার, বিকালের নাস্তা আর রাতের...

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?
সুস্থতা

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?

আমরা অনেকেই মনে করি বমি হলে বা পেট ব্যথা করলেই ফুড পয়জনিং হয়েছে। আসলে বিষয়টি এমন নয়। পেট ব্যথার অন্য কোনো কারণও থাকতে পারে। ফুড পয়জনিং মূলত দূষিত খাবা...

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!
ট্রেণ্ডস এন্ড শপ

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়...

…