একদম অল্প সময়ে দারুণ মজার বাটার বান!

sub-editor · Mar 15, 2016 · 1 min read

একদম অল্প সময়ে দারুণ মজার বাটার বান!

ছেলেবেলায় মায়ের কাছে বাটার বানের বায়নার কথা মনে আছে? বেশিরভাগ সময়েই মা উত্তর দিতেন- "ক্রিম ভালো না,পেট ব্যথা করবে" ইত্যাদি আরও কত কী! তবে সেই দিন এবার ফুরোলো। কেননা আজ তুলে ধরা হল বাটার বান তৈরির একদম সহজ একটি রেসিপি। একদম অল্প সময়ে নিজের বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজার বাটার বান। ছেলেমেয়েরা তো বটেই, খুশি হবে বড়রাও। আর ঘরে তৈরি বলে বলাই বাহুল্য যে অনেকটাই স্বাস্থ্যকর। আসুন, জেনে নিই চমৎকার রেসিপিটি।

[picture]

 উপকরণ‬ 

  • সাড়ে ৪ কাপ ময়দা
  • ৪ চা চামচ শুকনো ইস্ট (বা ২৮ গ্রাম এর প্যাকেট)
  • ১ কাপ দুধ
  • ৩/৪ কাপ পানি
  • ১/৪ কাপ মার্জারিন বা ১/৪ কাপ মাখন বা ১/৪ কাপ তেল
  • ১/৩-১/২ কাপ সাদা চিনি
  • ১/২ চা চামচ লবণ
  • ডিম এর কুসুম ২ টি ( সামান্য তেল আর পানি দিয়ে ফেটে নিতে হবে )

‪প্রণালী‬

-প্রথমে কুসুম গরম পানিতে ইস্ট ভিজাতে হবে। এরপর তেল বাদে সব এক সঙ্গে নিয়ে ভালোভাবে মাখাতে হবে। -খামির বা ডো তৈরি হয়ে গেলে মাখন/তেল দিয়ে আরো একবার ভালোভাবে মথে ঢেকে রাখতে হবে ৪ থেকে ৬ ঘন্টা। হালকা গরম জায়গায়। -এরপর খামিরটা যখন ফুলে উঠবে তখন আরো একবার মাখিয়ে নিন। -লম্বা বাটার বান আকৃতির রুটি তৈরি করে বেকিং ট্রে'তে হালকা তেল মাখিয়ে তার ওপরে সাজান। ওপরে খাঁজকাটা ডিজাইনের জন্য ব্লেড দিয়ে হালকা করে চিড়ে নিন। আবার ৩০ মিনিট উষ্ণ জায়গায় রেখে দিন। -রুটি ফুলে উঠলে উপরে ডিম এর প্রলেপ দিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিট করা ওভেনে ৩০ মিনিট বেক করতে হবে। হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। (অনেক সময় অনেক ওভেন ভেদে তাপমাত্রা ওঠা নামা করে। সেই ক্ষেত্রে বেক-এর সময় ও ৩ থেকে ৪ মিনিট আগে পরে হতে পারে।)

‪‎ক্রিম তৈরি‬র উপকরণ 

  • ২০০ গ্রাম এর বাটার
  • আইসিং সুগার ৪ টেবিল চামচ
  • লিকুইড দুধ ১ টেবিল চামচ

সব একত্রে নিয়ে ভালো ভাবে বিট করে নিতে হবে। এর পর রুটির মাঝ বরাবর কেটে ক্রিম দিতে হবে। তৈরী হয়ে গেল মজাদার বাটার বন।

রেসিপি -  নদী সিনা

ছবি - কুকিং লাইফ বেটার লাইফ

সম্পর্কিত লেখা

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি
ডেজার্ট

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি

হট কেক এর মধ্যে বেশ প্রথমেই যে নামটি মুখে আসে তা হল ব্ল্যাক ফরেস্ট। বেশির ভাগ সময় এই কেকটি কিনতে বেকারিতে ঢু মারতে হয়। তবে এই কেক তৈরি যদি আমরা বাসায়...

আরও পড়ুন

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ঘরে বানানো বাটার
রেসিপি

ঘরে বানানো বাটার

সকালের নাস্তায় পাউরুটিতে মাখিয়ে খেতে, ডেজার্ট তৈরিতে এবং রান্নার সময় খাবারে সুঘ্রাণ আনার জন্য বাটার বা মাখনের ব্যবহার হয় ঘরে ঘরে। কিন্তু বাজার থেকে কে...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!
বেকিং

বাটার নান ও চিলি-গার্লিক নান !!!!

নান রুটি , এমনই এক খাবারের নাম যা পছন্দ নয় এমন লোক খুঁজে পাওয়া যাবেনা । আর বাসায় বানানো গেলে তো কথাই নেই। রেসিপি জানা থাকলে খুব সহজে আর অল্প সময়ে বান...

এই শীতে নিজেই তৈরি করুন, ভ্যানিলা বডি বাটার !
ত্বকের যত্ন

এই শীতে নিজেই তৈরি করুন, ভ্যানিলা বডি বাটার !

এবার একটু ঠাণ্ডা হাওয়া চলার সাথে সাথেই আমার হাত, পা শুকিয়ে কেমন যেন টান টান হয়ে গেল! আপনাদের অনেকের নিশ্চয়ই এই একি সমস্যা হচ্ছে, তাই না? এমন অবস্থায় স...

পিনাট বাটার ওটমিল কুকিস
বেকিং

পিনাট বাটার ওটমিল কুকিস

কুকিস বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। বিকেলে চায়ের আড্ডায় বা মেহমান আসলে এগুলো দিয়ে খুব সহজেই আড্ডা জমানো যায়। ওটমিল একটি খুবই হেলদি খাবার যা আমরা...

…