ওয়াটারমেলন আইসক্রিম

আনিকা ফওজিয়া · Mar 24, 2018 · 1 min read

ওয়াটারমেলন আইসক্রিম

গরমে স্বস্তি পেতে আইসক্রিমের তুলনা নেই। আর ঘরেই যদি তা বানানো যায়, তাহলে তো আর কোন কথাই নেই। হুমড়ি খেয়ে সবাই আইসক্রিম খেয়ে সাবাড় করবে চোখের পলকে! আজ যেই ওয়াটারমেলন আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা কিন্তু খুব সহজ। "ঘরে আইসক্রিম বানাবো! কঠিন হবে না?"- এমনটা ভাববার অবকাশটুকুও কিন্তু দিচ্ছি না। তবে নিজেই দেখে নিন যে কিভাবে এই টেস্টি ওয়াটারমেলন আইসক্রিম বানবেন।

[picture]

 

ওয়াটারমেলন আইসক্রিম বানানোর উপকরণ

  • তরমুজের ছোট ছোট টুকরো- ৪ কাপ
  • ফুল ক্রিম মিল্ক- ১/২ লিটার
  • চিনি- ৬ টে.চা.
  • কর্নফ্লাওয়ার- ২ টে.চা.
  • ফ্রেশ ক্রিম- ১ কাপ

ওয়াটারমেলন আইসক্রিম বানানোর প্রণালী

- তরমুজের কিউবগুলোকে একটি প্যানে রান্না করুন। সম্পূর্ণ পানি উঠে এলে ভালোভাবে রান্না অবস্থাতেই ম্যাশ করুন। জ্যামের মত হবে। জ্যামটি তুলে রাখুন।

- এবার অন্য একটি প্যানে ফুল ক্রিম মিল্ক নিয়ে ফোটান। সবটুকু চিনি তাতে ঢেলে দিয়ে চিনি গলা না পর্যন্ত নাড়তে থাকুন।

- একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পানি দিয়ে ভালোভাবে মেশান। মিশ্রণটিকে চুলায় থাকা দুধে ঢেলে দিন এবং ৩-৪ মিঃ রাঁধুন। একটু ঘন হলে একে উঠিয়ে নিয়ে ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন।

- ঠাণ্ডা হলে দুধের মিশ্রণটিতে তরমুজের জ্যামটিকে ঢেলে দিন এবং ভালোভাবে মেশান।

- মিশ্রণটিকে একটি কনটেইনারে নিয়ে ১২ ঘণ্টা ফ্রীজে রেখে দিন।

- ১২ ঘণ্টা পর ফ্রোজেন মিক্সচারটিকে ফ্রীজ থেকে বের করে ছুড়ি দিয়ে পিস করুন। পিস করা হয়ে গেলে ১০ মিঃ একে বিট ভালোভাবে করুন।

- বিটেন মিক্সচারটিতে ক্রিম ঢালুন ভালোভাবে ব্লেন্ডেড না হওয়া পর্যন্ত বিট করুন।

- এরপর মিক্সচারটিকে কনটেইনারে নিয়ে ৬-৭ ঘণ্টা/ সারা রাত ফ্রীজে রাখুন।

ব্যস! ইয়ামি ওয়াটারমেলন আইসক্রিম তৈরি হয়ে গেল ।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

পাকা ফলের ৫টি মজার জুস!
পানীয়

পাকা ফলের ৫টি মজার জুস!

গ্রীস্মকাল মানেই মধু মাস। হরেক রকমের ফলে বাজার সরগরম হয়ে ওঠে। এই গরমে মজার ফলের স্বাদ পেতে কিছু ঠান্ডা ঠান্ডা পানীয়র রেসিপি আপনাদের জন্য। ফলে...

তরমুজের ১০টি গুণ জেনে রক্ষা করুন ত্বক ও স্বাস্থ্য দুটোই
বিউটি টিপস

তরমুজের ১০টি গুণ জেনে রক্ষা করুন ত্বক ও স্বাস্থ্য দুটোই

তরমুজের কথা তো সবারই জানা। সুস্বাদু এই ফলটি সবার প্রিয়। আর অসহ্য গরমের মধ্যে কয়েক টুকরো রসালো তরমুজ এনে দেয় অসাধারণ প্রশান্তি। এই মজাদার তরমুজের রয...

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম
ডেজার্ট

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম

আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না! ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের আইসক্রিম। এটি যে কত সহজে ঘরে বসে তৈরি করা যায়...

আরও পড়ুন

আইসক্রিম কেক
ডেজার্ট

আইসক্রিম কেক

গরমে আইসক্রিম শরীরের জন্য অমৃতের মত। কিন্তু আইসক্রিমের সাথে যদি কেক অ্যাড করি তাহলে মজাটা চট করে দ্বিগুণ হয়ে যায়। দুটি লোভনীয় খাবারের সমন্বয়ে আজকে চলু...

হোমমেড চকলেট আইসক্রিম
ডেজার্ট

হোমমেড চকলেট আইসক্রিম

'আইসক্রিম মেকার-ই তো নেই বাসায়, আইসক্রিম কীভাবে বানাবো?' এগুলো কিছুরই দরকার নেই! খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম আপনি নিজেই বানিয়ে নিতে পারেন...

ত্বকের যত্নে ও স্বাস্থ্য সুরক্ষায় তরমুজ
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ও স্বাস্থ্য সুরক্ষায় তরমুজ

তরমুজের কথা তো সবারই জানা। সুস্বাদু এই ফলটি সবার প্রিয়। আর অসহ্য গরমের মধ্যে কয়েক টুকরো রসালো তরমুজ এনে দেয় অসাধারণ প্রশান্তি। এই মজাদার তরমুজের রয...

ঘরেই ব্যানানা আইসক্রিম তৈরির সবচাইতে সহজ পদ্ধতি!
ডেজার্ট

ঘরেই ব্যানানা আইসক্রিম তৈরির সবচাইতে সহজ পদ্ধতি!

[topbanner] ঘরেই মজাদার আইসক্রিম তৈরির সবচাইতে "সহজ" পদ্ধতি এই গরমে হিমশীতল আইসক্রিমের চাইতে ভালো খেতে আর কি আছে? তবে আইসক্রিম মানেই কিনে খাওয়া। একে...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

…