ত্রিশের কোঠায় বয়স | ত্বকের তারুণ্য ধরে রাখতে জেনে নিন ৭টি টিপস!

পাপিয়া সুলতানা · Jan 01, 2016 · 1 min read

ত্রিশের কোঠায় বয়স | ত্বকের তারুণ্য ধরে রাখতে জেনে নিন ৭টি টিপস!

বয়সের সঙ্গে ত্বকেরও পরিবর্তন আসে। প্রয়োজন হয় বাড়তি যত্নের। আপনার ত্রিশের কোঠায় বয়স । আর ত্রিশের পর ত্বকের কোষ গঠন প্রক্রিয়া ধীর হয়ে যায়। তাছাড়া ত্বকে বলিরেখা, রোদে পোড়া দাগ ইত্যাদিও বেশি দেখা দেয় এই সময় থেকে। তাই ত্বকের তারুণ্য দীর্ঘস্থায়ী করতে চাইলে যত্নশীল হতেই হবে। জেনে নিন বয়স ত্রিশের পেরিয়ে গেলেও গ্লামারাস লুক ধরে রাখতে ত্বকের যত্নে নিয়মিত চর্চার কয়েকটি উপায়।

ত্রিশের কোঠায় বয়স, কিভাবে হবে ত্বকের যত্ন?

ত্বক পরিষ্কার করা ও ময়েশ্চারাইজার ব্যবহার

‘ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং’, ত্বক পরিচর্যার সহজ এবং অপরিহার্য তিনটি ধাপ। প্রতিদিনের কাজের তালিকায় এই তিন কাজ ত্বক পরিষ্কার এবং সুন্দর রাখতে সাহায্য করে।

ত্রিশের কোঠায় বয়স হলেই বা ত্রিশের পর এই নিয়ম আরও বেশি কড়াকড়িভাবে পালন করা উচিত। এই সময় হাইড্রক্সিল এসিডযুক্ত ফেইসওয়াশ ব্যবহার করাও দরকার। কারণ এটি ত্বকের কোষ গঠনে সাহায্য করে। এরপর ভালো মানের টোনার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। শেষে ভিটামিন সি যুক্ত সিরাম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ত্বক শুষ্ক হয়ে থাকলে ত্বকে বলিরেখা বেশি পড়ে।

সানস্ক্রিন ব্যবহার

রোদে বের হওয়ার আগে যে কোন বয়সের নারী পুরুষ উভয়েরই সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন রূপবিশেষজ্ঞরা। তবে ত্রিশের পর এই ধাপকে আরও গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। কারণ সূর্যের রশ্মি ত্বকে গুরুতর ক্ষতি করে থাকে। আর ত্রিশের পর এ ক্ষেত্রে আরও বেশি নজর রাখা উচিত। ময়েশ্চারাইজারযুক্ত এবং বেশি এসপিএফ-যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

রাতে বাড়তি যত্ন

রাতে আমাদের পুরো শরীর বিশ্রাম নেয়। আর এ সময় ত্বকের কোষগুলো সারাদিনের ঘাটতি পুষিয়ে নিতে বেশি কার্যকর হয়। তাই রাতে ময়েশ্চারাইজিং ছাড়াও ত্বকের বাড়তি কিছুটা যত্ন নেওয়া উচিত। বিশেষ করে ত্বকের যে সব অংশে সমস্যা রয়েছে সেখানে কিছুটা বেশি যত্ন নেওয়া যেতে পারে ঘুমাতে যাওয়ার আগে।

চোখের চারপাশে কালচে দাগ, ত্বকের বলিরেখা ইত্যাদির যত্ন নেওয়া উচিত রাতে। রাতে ক্যাফেইনযুক্ত আই-ক্রিম ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। আর ত্বককে বলি রেখা থেকে বাঁচাতে পারে এমন উপাদান ব্যবহার করতে হবে পুরো ত্বকের জন্য।

মাসে একবার ফেসিয়াল

ফেসিয়াল ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে সতেজ ও সুন্দর রাখতে সাহায্য করে। তাই ত্রিশের পর নিয়ম করে প্রতি মাসে অন্তত একবার ফেসিয়াল করাতে হবে।

দাঁতের যত্ন

ধূমপান এবং অ্যালকোহলের কারণে দাঁত হলদেটে হয়ে যায়, তবে বয়সের সঙ্গেও দাঁতে হলদেটে ছাপ পড়ে। তাই ত্রিশের পর ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ব্লিচ করিয়ে নেওয়া যেতে পারে। এতে দাঁতের হলদেটেভাব কেটে যাবে।

শরীরের যত্ন নিন

ত্বকের যত্নে পাশাপাশি এই সময় শরীরের যত্নও নিতে হবে। পুরো শরীরে ত্বকের যত্ন নিতে হবে, শুধু মুখের ত্বকের যত্ন নিলে চলবে না। গোসল করার পর পুরো শরীরে ময়েশ্চারাইজার বা লোশন লাগিয়ে নিতে হবে। পায়ের গোড়ালি, হাঁটু, কনুইয়ের প্রতি বেশি যত্নশীল হতে হবে।

এখন বাজারে নানা ধরণের ভেজাল বিউটি প্রডাক্টস ছড়িয়ে পড়াতে আমরা অনেকে বিউটি প্রডাক্টস কিনতে অনেকেই ভয় পায়। তাই আসুন দেখে নেওয়া যাক ত্বকের যত্নে শপ সাজগোজ এর কিছু অথেনটিক প্রডাক্টস...

ত্বকের যত্ন বাড়তি পুষ্টি

শুধু বাইরের যত্ন ত্বকের সৌন্দর্যের জন্য যথেষ্ট নয়। প্রয়োজন ভিতর থেকে পুষ্টি। তাই ত্রিশের পর খাবারের তালিকায় পুষ্টিকর খাবার বেশি যুক্ত করতে হবে। খাবারের তালিকায় মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ রাখতে হবে। তাছাড়া ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার এই বয়সে বেশি জরুরি। এর সঙ্গে প্রচুর শাক সবজি ও ফলমূল খেতে হবে।

ছবি - জিনিয়াসবিউটি.কম, ইমেজেসবাজার.কম, সাজগোজ.কম

Products in this article

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকের বলিরেখা | কী, কারণ ও দূর করার কার্যকারী ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বকের বলিরেখা | কী, কারণ ও দূর করার কার্যকারী ঘরোয়া উপায় জানেন কি?

সময় ঘড়ির কাটা যখন তারুণ্যের কোঠা পেরোতে থাকে তখন যেন ত্বকের বলিরেখার কথা হরহামেশাই শোনা যায়। এই বলিরেখাকে বুড়িয়ে যাবার লক্ষণ ধরে স্বাভাবিক মনে মেনে নে...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়
ত্বকের যত্ন

কপালের বলিরেখা দূর করার ৫টি উপায়

কোনো কিছু ভালো না লাগলে ভ্রু কুঁচকে বিরক্ত প্রকাশ করা সোমার অভ্যাস। এমনকি মনোযোগ দিয়ে কাজ করার সময়েও ভ্রু কুঁচকে থাকে। এখন ভ্রু কুঁচকানো সোমার বদ অভ্য...

আরও পড়ুন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !
ত্বকের যত্ন

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !

দুঃখজনক ব্যাপার হলেও সত্যি এটাই যে, এখনও পর্যন্ত বয়স ধরে রাখার কোন যাদুকরী পদ্ধতি কিংবা ওষুধ আবিষ্কার হয়নি। আমরা সবাই চাই আমাদের ত্বকের তারুন্য অনেকদি...

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়
ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়

হিমহিম শীতল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসন্ন! নানারকম পিঠা, হাঁসের মাংস, বিয়ে, বনভোজন সবকিছু নিয়ে শীত অনেকের কাছে প্রিয় একটা ঋতু। যারা স্টাইলিশ ড্রেসআপ...

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?
এজিং

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?

বলিরেখা সম্পর্কে সাধারণত সবার একটি ধারণা যে বয়স বাড়ার সাথে সাথে এটি হবে এবং এটি নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু আসলেই কি তাই? অল্প বয়সে মুখে বলিরেখা যে...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

…