গুছিয়ে নিন আপনার ট্রাভেল ব্যাগটি

সাজগোজ উপ সম্পাদক · Jun 29, 2013 · 1 min read

গুছিয়ে নিন আপনার ট্রাভেল ব্যাগটি

অনেক হৈ চৈ করতে করতে বেড়াতে যাচ্ছেন। আপনার ট্রাভেল ব্যাগটি ঠিক ঠাক মত চেক করেছেন তো? সব কিছু নেয়া হয়েছে কিনা? হয়তো আপনি যাচ্ছেন কোন পাহাড়ি অঞ্চলে অথবা সমুদ্র সৈকতে অথবা আপনার নিজের গ্রামের বাড়িতে। লম্বা সফরে ত্বক আর চুল হয়ে গেলো খসখসে আর রুক্ষ। ব্যাগ খুলে দেখলেন ভুলে হয়তো আপনার ময়েশ্চারাইজার অথবা শ্যাম্পুটি ব্যাগে ভরেননি। সেই সময়কার অনুভূতিটি নিশ্চয়ই খুব সুখকর নয়। আপনি নিশ্চয়ই সব জায়গাতে আপনার প্রিয় ব্র্যান্ডের কসমেটিক্স পাবেন না। আর ‘সাজগোজ’ তো আপনাকে সবসময়ই বলেই আসছে যে - কোন জায়গা থেকে হুটহাট করে কসমেটিক্স না কিনতে। অথচ বেড়াতে গিয়ে যখন দেখেন সাথে প্রয়োজনীয় সামগ্রী টি নেই তখন হয়তো বাধ্য হয়ে আপনাকে অপছন্দের সামগ্রীর দিকে হাত বাড়াতে হয়। এতে অনেক সময় চুল কিংবা ত্বকে এত বেশি বিরূপ প্রভাব পড়ে যার জন্যে অনেকদিন ভুগতে হয়। এই বিড়ম্বনায় আমাদেরকে পড়তে হত না যদি আমরা ভ্রমণের আগে নিয়ম মেনে ট্রাভেল ব্যাগটি গুছিয়ে নিতাম। আজ তাই ট্রাভেল ব্যাগে যাতে সবকিছু ঠিকঠাক নিতে পারেন তার জন্যে অল্প কিন্তু খুব জরুরী কিছু টিপস দিচ্ছি।

• কোথাও যাবার ২/৩ দিন আগেই আপনি আপনার ব্যাগে কি কি নিবেন তার একটা লিস্ট তৈরি করে ফেলুন। লিস্ট থেকে খুঁটিনাটি কোন কিছুই বাদ দিবেন না। যেমনঃ টুথপেস্ট, শ্যাম্পু, ব্রাশ, ময়েশ্চারাইজার, সূঁচ-সুতো, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি।

list

• সবকিছু লেখা হয়ে গেলে একটি একটি করে ব্যাগে ভরবেন আর লিস্ট থেকে কেটে দিবেন। বের হবার আগে লিস্টটি তে আবার শেষবারের মত চোখ বুলিয়ে নিবেন। দেখবেন আর কিছুতেই ভুল হচ্ছেনা।

• অনেক সময় আমরা মিনি কসমেটিক্স কিনি, পরে ওই কৌটা গুলো ফেলে দিই। কসমেটিক্সের ছোট ছোট কৌটা গুলো ফেলে না দিয়ে ভাল করে ধুয়ে মুছে তুলে রাখুন। ভ্রমণে এই কৌটাগুলো খুব কাজের। ট্রাভেল ব্যাগে আপনার জাম্বো সাইজের শ্যাম্পুর বোতল অথবা গোবদা সাইজের ক্রিমের কৌটা নিয়ে ব্যাগটাকে শুধু শুধু ভারী করে ফেলার কোন দরকার নেই। ভ্রমণের আগে তুলে রাখা ছোট ছোট কৌটাগুলোতে যে কয়দিন বেড়াবেন সেই হিসেব মত অনুমান করে শ্যাম্পু, ক্রিম, তেল ইত্যাদি নিতে পারেন। দেখবেন আপনার ব্যাগের জায়গারও অনেক সাশ্রয় হবে।

Travel_Bag

small pot

• আপনার টুথপেস্ট, শ্যাম্পু, তেল, ক্রিম জাতীয় সামগ্রী গুলোকে ছোট জিপলক ব্যাগে ভরে নিন। তারপর ছোট ব্যাগটি ট্রাভেল ব্যাগের সাইড পকেটে যেখানটায় জুতো রাখেন সেখানে রাখুন। কারণ যদি দুর্ঘটনাবশত আপনার কোন একটা সামগ্রীর কৌটা লিক হয়ে যায় তাহলে আপনার প্রিয় পোশাকগুলো তেলে ক্রিমে মাখামাখি হবার হাত থেকে রক্ষা পাবে।

picture 2 ziplock bag

• ট্রাভেল ব্যাগের সাইড পকেটে কিছু পলিথিন ব্যাগও নিয়ে নিন, ফেরার সময় ভেজা কাপড় অথবা বাড়তি কোন কিছু রাখার জন্যে পলিব্যাগের বিকল্প নেই।

লিখেছেনঃ জান্নাতুল মাওয়া

সম্পর্কিত লেখা

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?
লাইফ স্টাইল

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?

আমরা মেয়েরা আমাদের ব্যাগে নানারকম জিনিসপত্র নিয়ে ঘুরি, কিছু প্রয়োজনীয় আবার কিছু অপ্রয়োজনীয়, তাই না? এই ব্যাগেই ক্যারি করতে হয় দরকারি জিনিসগুলো। যখন বা...

টুথপেস্ট ব্যবহার কেবল কি দাঁত ব্রাশ করতেই করছেন?
গৃহসজ্জা

টুথপেস্ট ব্যবহার কেবল কি দাঁত ব্রাশ করতেই করছেন?

সচরাচর আপনি যে সমস্যাগুলো ফেইস করেন তার মধ্যে অনেক সমস্যার সমাধান করা যায় টুথপেস্ট দিয়ে। দাঁত ব্রাশ করার সাথে সাথে টুথপেস্টের রয়েছে আরো অনেক ব্যবহার।...

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

মেকাপ ব্যাগে রাখুন প্রয়োজনীয় জিনিস
মেকআপ

মেকাপ ব্যাগে রাখুন প্রয়োজনীয় জিনিস

কর্মব্যস্ততার জন্য কোনো সাজগোজ ছাড়াই মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আবার সময়ের অভাবে অর্ধেক সাজ নিয়ে বেড়িয়ে পড়লে নিজের কাছে অসস্তি লাগে। এছ...

আরও পড়ুন

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?
বেড়ানো

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?

ভ্রমণে আপনি একা যান অথবা সাথে অন্য কেউ যাক, নিজের জিনিসপত্র তো সঙ্গে নিতেই হবে। বেড়াতে যাওয়া বা কাজের প্রয়োজনে বাইরে যাওয়া- যেটাই হোক না কেনো ব্যা...

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন
সুস্থতা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন

ঝকঝকে সুন্দর সাদা দাঁত কে না চায়! মন খুলে হাসলেই ঠিক মুক্ত ঝরা হাসি যেন! কিন্তু ঝকঝকে সুন্দর সাদা দাঁত আজ হারিয়ে যাচ্ছে আজকালকার কিছু বাজে অভ্যাসের জন...

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক সময়ই হিমশিম খেয়ে যাই। বিশেষ করে ব্যাগের মধ্যকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাগের মধ্যে এয়ারফোন রাখলে...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

টিনেজারদের মেকআপ | পারফেক্ট লুক পেতে ফলো করুন ৬টি স্টেপস!
মেকআপ

টিনেজারদের মেকআপ | পারফেক্ট লুক পেতে ফলো করুন ৬টি স্টেপস!

টিনেজে চেহারায় এমনিতেই ন্যাচারাল গ্লো থাকে, তাই সিম্পল লুকেই যেন বেশি সুন্দর লাগে। তারপরও কোনো অকেশন না আউটিংয়ে; একটু মেকআপ না করলেই যেন নয়! টিনেজারদ...

…