কর্মক্ষেত্রে নারীর সাজপোশাক

সাজগোজ সম্পাদক · May 28, 2013 · 1 min read

কর্মক্ষেত্রে নারীর সাজপোশাক

সংসার ও অফিস দুটোই নিপুন হাতে সামলাচ্ছে আজকের নারী। ফলে পারিবারিক নানা কাজের বাইরে তারাও ব্যস্ত থাকছেন বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে। তাদের মধ্যে গড়ে উঠছে কর্পোরেট সংস্কৃতি।কর্মক্ষেত্রে সাজ পোশাকের ব্যাপারে ও আধুনিক নারীরা এখন বেশ যত্নশীল। রুচিশীল, মার্জিত, সময় ও বয়সের সাথে মানান সই সাজপোশাক, পরিবার এবং সমাজে নিজের অবস্থান ও রুচিবোধের পরিচয় বহন করে।

মেয়েদের ফ্যাশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো পোশাক। আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে যায় মেয়েদের পোশাকের ফ্যাশন এবং স্টাইল। তবে কর্মজীবী নারীদের যেহেতু সময়ের অভাব সবচেয়ে বেশি হয় তাই তাদের পোশাক এমন হওয়া উচিত যা আরামদায়ক, কাজের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। শুধু পোশাকের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নয়, সম্পূর্ণই পোশাকটাই এমন হওয়া উচিত যেটা সহজেই সামলানো যায়। এ কারণেই কর্মজীবী নারীরা আজকাল শাড়ির চেয়ে সালোয়ার-কামিজ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও বাঙালি নারীর চিরন্তন সৌন্দর্য শাড়ির মতো অন্য কোনো পোশাকেই ফুটে ওঠে ন।হাল্কা রঙের সুতি, তাতঁ বা কোটার শাড়ি কিংবা পাতলা কাজের সিল্ক বা জর্জেট শাড়ি ও কর্মক্ষত্রে বেশ মানানসই। কর্মজীবী মেয়েরা যে পোশাকই পরুন না কেন পোশাক নির্বাচনের সময় মাথায় রাখবেন আপনার পোশাকটি যেন মার্জিত রুচির হয়। পোশাক থেকে সাজগোজে কখনই যেন উগ্রতা প্রকাশ না পায়।গরমের দিনে অফিসের পোশাকের জন্য হালকা রঙ বাছাই করা উচিৎ। যারা এয়ারকন্ডিশনড পরিবেশে কাজ করেন না তাদের জন্য সুতি পোশাকই ভালো। কারণ সুতি কাপড় সহজেই ঘাম শুষে নেয়।কর্মজীবী মেয়েদের ব্যাগ একটু বড় হওয়া উচিত। কারণ তাদের ব্যাগের সাইজ এমন হওয়া উচিত যেখানে প্রয়োজনীয় কার্ড, কাগজপত্র, নিজের আইডি কার্ড ,টিফিন বক্স, পানির বোতল ইত্যাদি সব জিনিসের জায়গা হয়।

অফিসে গহনা পরার ক্ষেত্রে ছোট ছোট গহনা পরা ভাল। জুতা এবং ব্যাগের রঙ কাছাকাছি শেডের মধ্যে বাছাই করলে দেখতে দারুণ লাগবে। ল্যাপটপ বহন করতে হলে বড় ব্যাগ বাছাই করুন যেন ল্যাপটপের সঙ্গে অন্যান্য জিনিসও অনায়াসে নেওয়া যায়।

images

অফিসের সাজ সবসময়ই হালকা হওয়া উচিত। অফিসের সাজের ক্ষেত্রে মুখে হালকা ফাউন্ডেশন এবং ফেসপাউডার ব্যবহার করলে ভালো লাগবে। চোখে মাশকারা,কাজল বা আই লাইনার আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগালেই আপনার অফিসের সাজ পূর্ণতা পাবে। সুগন্ধি ব্যবহার করতে ভুলবেন না। ভালো কোনো ব্রান্ডের ডিউডোরেন্ট বা পারফিউম ব্যবহার করুন।

পোশাক এবং ব্যাগের মতো দৃশ্যমান না হলেও স্যান্ডেলও কিন্তু ফ্যাশনের বাইরে নয়। অফিসে যাওয়ার জন্য এমন জুতা পছন্দ করা উচিত যা পরলে হাঁটা আরামদায়ক হয়। সেই সঙ্গে এর ফ্যাশনটাও বজায় থাকে। শব্দ সৃষ্টি করে এমন জুতো পরিহার করুন।অফিসে কাজের ফরমাল পরিবেশে হিলের খটখট শব্দ খুব একটা শোভন নয়।

কর্মজীবী নারী মানেই অনবরত কাজ করে যাওয়া নয়। তাই যতো ব্যস্তই থাকুন না কেন প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের যত্ন নিন। আপনি সুস্থ ও সুন্দর থাকলেই পরিবার ও সমাজ থাকবে সুন্দর। সার্থক নারী মানেই সার্থক আজকের পৃথিবী।

লিখেছেনঃ বৈশাখী

সম্পর্কিত লেখা

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!
অফিস লাইফ

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!

রিয়া চাকরি করছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। দশটা থেকে পাঁচটার নিয়মবদ্ধ অফিস জীবন। কোনো দিন একটু দেরিও হয় ফিরতে, কাজের চাপ বেশি থাকলে। ঘরে অশান্তির শেষ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

আরও পড়ুন

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন
গৃহসজ্জা

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন

বৃষ্টির দিনে বাইরে বের হলে একটু ভিজতেই হয়। আর সেক্ষেত্রে কাদায় বা পানিতে পা বেশি ভিজে যায়। কাপড়ে কাদার দাগ লেগে যাওয়ার ফলে বারবার তা ধোয়া,দাগ উঠানো আর...

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!
ট্রেণ্ডস এন্ড শপ

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়...

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

"ভালো দর্জি" কিভাবে খুঁজি?
ফ্যাশন

"ভালো দর্জি" কিভাবে খুঁজি?

দিলো দর্জি আমার জামাটার বারোটা বাজিয়ে! স্বামী ভদ্রলোক এমনিতেই মহাব্যস্ত, সময়ই পান না। গতমাসে দেশের বাইরে গিয়েছিলেন, আমার জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি এ...

অফিসে মেকআপ? হুটহাট রেডি হতে যে প্রোডাক্টগুলো হাতের কাছে রাখবেন!
বিউটি টিপস

অফিসে মেকআপ? হুটহাট রেডি হতে যে প্রোডাক্টগুলো হাতের কাছে রাখবেন!

অফিসে কাজ করা মানে দিনের অনেকটা সময় বাড়ির বাইরে থাকা। তাই সকালে বাসা থেকে রেডি হয়ে একবারেই বের হতে হয়। দিনে স্কিন কেয়ারের সুযোগ হয় না, আবার বেলা গড়াতে...

…