রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন | ৪ টি টিপসে হবেন মসৃণ ত্বকের অধিকারিণী!

জান্নাতুল মাওয়া · May 15, 2013 · 1 min read

রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন | ৪ টি টিপসে হবেন মসৃণ ত্বকের অধিকারিণী!

রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন নিয়ে আমরা ঠিক কতটা জানি? আজ এই সমস্যাটি নিয়ে কাকলির গল্পটা আপনাদের শোনাবো। কাকলি , আমার প্রতিবেশী, কাজ করছেন ঢাকার একটা ব্যাংক-এ। একদিন অফিস থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরেছেন কাকলি। তখন তার বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস হল। ফেরার পথেই বরের ফোন, “কাকলি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বড় চাচার বাসায় যাবো, আমেরিকা থেকে ফুপ্পি এসেছেন। কাল সকালেই চিটাগাং চলে যাবেন। তার আগে আমাদের সবাইকে দেখতে চান, স্পেশালি তোমাকে"। অগত্যা শরীরের সমস্ত ক্লান্তিকে একপাশে ফেলে বেড়াতে যাবার জন্য তৈরি হওয়া। ঝটপট পছন্দের মানানসই শাড়ি, সাথে মিলিয়ে পেন্সিল হিলটা বের করল সে। হঠাৎ চোখ চলে গেল পায়ের দিকে, কী বিশ্রী দশা হয়েছে পায়ের, স্যান্ডেল পরে পরে পায়ে এক ধরনের রুক্ষতা চলে এসেছে। এখন এত অল্পসময়ে পেডিকিউর (Pedicure) করা অসম্ভব! তাহলে কি হবে?

আজকের যুগের ব্যস্ত মেয়েদেরকে প্রায়শই এই ধরণের ছোটোখাটো সমস্যার মুখোমুখি হতে হয়। এই জাতীয় সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান আছে, যার মধ্যে কয়েকটি  সহজ উপায়ে আপনি খুব কম সময়ে পেডিকিউর ছাড়াই নরম, মসৃণ পায়ের অধিকারিণী হয়ে যেতে  পারবেন। কাকলিকে দেয়া আমার কিছু সহজ টিপস আপনাদের জন্য আজ লিখছি...

রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন নেওয়ার পদ্ধতি 

১) ঝকঝকে মসৃণ পায়ের জন্য লুমিনাইজার (Luminizer)

খুব স্বল্প সময়ে ঝকঝকে মসৃণ পায়ের জন্য আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে লুমিনাইজার (Luminizer)। যারা লুমিনাইজার-এর সাথে সেভাবে পরিচিত নন তাদের জন্য বলছি, এই প্রসাধনীটি সাধারণত ব্যবহার করা হয় মুখের ত্বকে ঔজ্জল্য আনার জন্য। গত কয়েক বছর থেকে এটি জনপ্রিয় হয়ে উঠছে। যখন আপনার হাতে পেডিকিউর করার মত পর্যাপ্ত সময় নেই তখন  আপনার পায়ের পাতায় লাগিয়ে নিন লুমিনাইজার! এতদিন যা আপনার মুখের ত্বককে উজ্জ্বল করত, আজকে দেখুন সেটি কীভাবে আপনার রুক্ষ, শুষ্ক পায়ের পাতাকে মসৃণ করে তুলেছে।

২) নিমের তেল অথবা অলিভ অয়েল

আপনার কাছে লুমিনাইজার যদি না থাকে তাহলে ঝটপট চলে যান রান্নাঘরে, রান্নাঘরের তাক থেকে নিমের তেল অথবা অলিভ অয়েল-এর কৌটা থেকে একটু তেল বাটিতে নিয়ে নিন। তারপর পায়ের পাতায় সেই তেলটি ধীরে ধীরে ম্যাসাজ করুন।

রুক্ষ-শুষ্ক পায়ের যত্নে হালকা গরম পানিতে পা ভিজিয়ে রাখুন - shajgoj.com

তারপর দেখুন আপনার পা কী সুন্দর ঝকঝকে লাগছে! আর যদি তেল মাখার আগে আপনার পা ঈষদুষ্ণ গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো কথাই নেই। এতে আপনার নিজের কাছেও অনেক ঝরঝরে লাগবে, সতেজ অনুভূতি পাবেন।

৩) নেইল পলিস

পায়ের রুক্ষতা আড়াল করতে নেইল পলিস ব্যবহার - shajgoj.com

যদি আপনার হাতে এতটা সময় না থাকে তাহলে ড্রেসিং টেবিল (dressing table) থেকে একটা উজ্জল রঙের নেইল পলিস ( nail polish) তুলে নিন। নখের উজ্জল নেইল পলিস-এর জন্যে আপনার পায়ের রুক্ষতা সবার নজর এড়িয়ে যাবে।

৪) ব্রোঞ্জার( Bronzer) ব্যবহার

পায়ের রুক্ষতা আড়াল করতে ব্রোঞ্জার( Bronzer) ব্যবহার - shajgoj.com

এছাড়া ব্রোঞ্জার (Bronzer) ব্যবহার করেও পায়ের ত্বককে খুব অল্প সময়ে উজ্জ্বল করে তুলতে পারেন। ব্রাশে ব্রোঞ্জার নিয়ে পায়ের পাতায় আলতোভাবে বুলিয়ে নিন, তারপর আপনার দুই ফিতার স্যান্ডেল অথবা পেন্সিল হিলটা পায়ে গলিয়ে নিন। দেখুন তো, পায়ের পাতার দাগ ছোপ রুক্ষতাকে লুকোতে তথা আপনার রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন নিতে আপনি একশত ভাগ সফল হয়েছেন কী না!

তবে অবশ্যই ছুটির দিনগুলোতে, দশ অথবা পনেরো দিন পরপর নিয়মিত পেডিকিউর করতে ভুলে যাবেন না যেন!  আপনার পায়ের ত্বক ফাটা, রুক্ষতা, দাগ-ছোপ ইত্যাদি দূরে রাখতে সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যকর পদ্ধতি হল নিয়মিত পেডিকিউর করা। এতেই হবে আপনার রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন ।

ছবি -  সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

আরও পড়ুন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়
ত্বকের যত্ন

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়

সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি থেকে আমাদের মুখের ত্বক, ঘাড় , হাত ঢেকে রাখার অনেক চেষ্টা আমরা করলেও আমাদের পা দুটিকে সূর্য রশ্মি থেকে বাঁচানোর...

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই...

…