শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে পারফেক্ট ক্লেনজার সম্পর্কে জানা আছে কি?

মুশরাত জাহান দোলা · Feb 03, 2017 · 1 min read

শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে পারফেক্ট ক্লেনজার সম্পর্কে জানা আছে কি?

ত্বকের পরিচর্যায় ক্লেনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং খুবই গুরুত্বপূর্ণ, একথা তো আমরা সবাই জানি। কিন্তু ত্বকের ধরণ অনুযায়ী কোনটি আমাদের ত্বকের জন্য উপযোগী তা অনেকেই বুঝতে পারে না। ফলে অনেক সময় ভুল প্রসাধনী ব্যবহার করে ত্বকের মারাত্বক ক্ষতি করে বসেন। তাই হাজার প্রসাধনীর ভিড়ে সঠিক প্রসাধনী বেছে নেয়াটা অত্যন্ত জরুরী। এক্ষেত্রে আমার প্রথম পছন্দ বডিশপের ক্লেনজার, টোনার ও ময়েশ্চারাইজার। কেননা ত্বকের বিভিন্ন ধরণ (শুষ্ক, তৈলাক্ত, মিশ্র) ও সমস্যা (ব্রণ কিংবা সংবেদনশীল ত্বক) অনুযায়ী বডি শপ থেকে খুব সহজেই খুঁজে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রসাধনী। আজকে আমি আপনাদের সাথে বডিশপের ভিটামিন ই ক্রিম ক্লেনজার-টি নিয়ে কথা বলবো।

বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার

বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার - shajgoj.com

নাম শুনেই বুঝতে পারছেন যে এটি মূলত ক্রিম বেজের ক্লেনজার। এতে রয়েছে সোয়া অয়েল ও শিয়া বাটারের নির্যাস যা ত্বককে শুধু পরিষ্কারই করে না, করে তোলে কোমল ও মসৃণ। এটি ত্বক থেকে ধুলো ময়লা দূর করে ত্বকের লাবণ্য ধরে রাখে। শুধু তাই নয়, যে কোন হালকা থেকে ফুল কাভারেজ মেকআপ তুলতেও এই ক্লেনজারটির জুড়ি নেই। পরিমাণে অল্প লাগে তাই অনেকদিন ধরেই ব্যবহার করা যায়।

দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার প্যাকেজিং ও টেক্সচার  

হালকা গোলাপী রঙের প্লাস্টিক বোতলে থাকে বলে খুব সহজেই যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। এছাড়া এর ক্যাপে ছোট নজল লাগানো আছে। ফলে ব্যবহারের সময় বেশি পড়ে যাবার ভয় নেই। ক্লেনজারটির আর যে দিকটি আমার সবচেয়ে ভাল লেগেছে তা হলো এর গন্ধ। ক্যাপ খুললেই খুব হালকা মিষ্টি বেবি লোশনের মত একটা গন্ধ নাকে এসে লাগে যা আমার ভীষণ পছন্দ। ক্লেনজারটি খুব বেশী ঘন বা একেবারেই পাতলা নয়। ফলে ব্যবহার করার সময় খুব সহজেই ত্বকের সাথে মিশে গিয়ে ত্বকে লেগে থাকা ধুলা ময়লা তুলে নেয়। অনেক সময় দেখা যায় ক্লেনজার ব্যবহারের পর ত্বক অনেকটা রুক্ষ হয়ে যায়। এদিক থেকে এই ক্লেনজারটি একদম ব্যতিক্রম। ক্লেনজিং এর পরে ত্বকে যেন আর্দ্রতার আরও একটু পরত দিয়ে যায়। ত্বককে করে তোলে দীপ্তিময়। তাই যারা স্বাভাবিক থেকে শুষ্ক ত্বকের অধিকারী তাদের জন্য এই ক্লেনজারটি একদম মানানসই। তবে যাদের ত্বক তৈলাক্ত বা মিশ্র তাদের জন্য এই ক্লেনজারটি উপযোগী নয়।

দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার প্যাকেজিং ও টেক্সচার - shajgoj.com

ব্যবহারবিধী 

পরিমাণমতো বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার হাতের তালুতে নিয়ে সারা মুখে ও গলায় ভালোভাবে ২-৩ মিনিট ধরে ম্যাসাজ করুন। এরপর ভেজা তুলার প্যাডের সাহায্যে মুছে ফেলুন। অনেকেই ক্লেনজার ব্যবহারের পর ফেইসওয়াশের মত পানি দিয়ে ধুয়ে ফেলে। এতে ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়। ক্লেনজারের সবটুকু উপকারীতা পাওয়া যায় না। তাই এটা একদমই করা যাবে না। আর ক্লেনজার ব্যবহারের পর অবশ্যই টোনার এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন।

দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার কেনার আগে অবশ্যই দেখে নিবেন পন্যটি আসল কি না। আমি যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম থেকে কিনেছি। এদের অনলাইন শপেও অর্ডার করতে পারেন। তাই আর দেড়ি না করে আজই আপনার ত্বকের পরিচর্যার জন্য দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজারটি নিতে ভুল করবেন না যেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; পুনিকামেকআপ.কম

সম্পর্কিত লেখা

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?

এখন আমরা সবাই নিজের যত্ন নিয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে স্কিনকেয়ারের ক্ষেত্রে। আর স্কিনকেয়ারের প্রথম ধাপটি হলো ক্লেনজিং। এখন এমন হয়তো কাউকেই খুঁজে প...

ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?
ত্বকের যত্ন

ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?

সারাদিন বাইরে থাকার পরে বাসায় ফিরে সবথেকে স্বস্তি লাগে তখনই, যখন ক্লেনজার দিয়ে মুখটা ক্লিন করে নেই। আমার কাছে তখন খুবই ফ্রেশ লাগে। সারাদিনের সমস্ত ডার...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

ত্বকের যত্নে ৭টি ক্লেনজার সহজেই তৈরি করে ফেলুন ঘরে বসে!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৭টি ক্লেনজার সহজেই তৈরি করে ফেলুন ঘরে বসে!

সকালে ঘুম থেকে উঠে কিংবা বাইরে থেকে এসে মুখখানিতো ধুয়ে নিতেই হয়। আজকাল অনেকেই প্রাকৃতিক জিনিসগুলোর দিকে ঝুঁকছেন। আমাদের হাতের কাছে যে জিনিসগুলো আছে তা...

আরও পড়ুন

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?

ফ্ললেস স্কিন পাওয়ার জন্য দু’টি বিষয় নিশ্চিত করা প্রয়োজন, হেলদি লাইফস্টাইল আর সঠিক স্কিনকেয়ার প্রোডাক্ট নির্বাচন। স্কিনকেয়ার এর কথা শুনলেই কোন প্রোডাক্...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?
ত্বকের যত্ন

সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?

ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? অনেকেই ভেবে নেন যে ড্রাই ও সেনসিটিভ স্কিন হলে এমনটা তো হবেই! কিন্তু এই ধারণাটি কিন্তু পুরোপুরি সঠিক নয়।...

ক্লেনজিংয়ের সময় কোন ভুলগুলো আপনার ত্বককে ড্যামেজ করতে পারে?
ত্বকের যত্ন

ক্লেনজিংয়ের সময় কোন ভুলগুলো আপনার ত্বককে ড্যামেজ করতে পারে?

ফেইস ক্লিন করাকে আমরা যেন তেন একটা কাজ মনে করি, তাই না? কিন্তু সঠিক নিয়মে ভালোভাবে ফেইস ক্লিন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন! কিন্তু...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

…