ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?

জান্নাতুল মৌ · Apr 07, 2022 · 1 min read

ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?

সারাদিন বাইরে থাকার পরে বাসায় ফিরে সবথেকে স্বস্তি লাগে তখনই, যখন ক্লেনজার দিয়ে মুখটা ক্লিন করে নেই। আমার কাছে তখন খুবই ফ্রেশ লাগে। সারাদিনের সমস্ত ডার্ট, অয়েল, মেকআপ, ঘাম ক্লিন হয়ে যায়। যার ফলে স্কিন ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। বাসায় থাকলে সকালে ও রাতে দুইবার তো মুখ ধোয়া হয়ই। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নানা রকমের ক্লেনজার পাওয়া যায়। কিন্তু ক্লেনজারের রকমভেদ নিয়ে আমরা অনেকেই জানি না!

আপনার জন্য সঠিক ক্লেনজার কোনটি, সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। কারণ ক্লেনজারের বিভিন্ন ফর্মুলেশন ও টাইপ রয়েছে। ক্লেনজিং রেগুলার স্কিন কেয়ারের অ্যাসেনশিয়াল একটি স্টেপ। তাই কখন বা কোন স্কিন টাইপে কোন ক্লেনজার ব্যবহার করা উচিত, সেটা জেনে বুঝে নেওয়াটা কিন্তু খুবই জরুরী। আজকের আর্টিকেলটি ক্লেনজারের রকমভেদ নিয়েই। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই, কীভাবে সঠিক ক্লেনজারটি বেছে নিবেন।

ক্লেনজারের রকমভেদ 

বাজারে যেহেতু অনেক ধরনের ক্লেনজার রয়েছে এবং সেগুলোর কাজ, ফর্মুলা সবই কিন্তু একটা থেকে অন্যটা ভিন্ন। তাই ক্লেনজারের রকমভেদ সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন কোন প্রোডাক্টটি আপনার জন্য পারফেক্ট! এই বিষয়ে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে।

১. জেল ক্লেনজার

জেল ক্লেনজারগুলো দেখতে ক্লিয়ার বা ট্র্যান্সপারেন্ট ধরনের হয় এবং এর কনসিসটেন্সি জেল টাইপের হয়ে থাকে। এটি ওয়াটার বেইজড ও মাইল্ড ইনগ্রেডিয়েন্টস যেমন – ফ্লাওয়ার, ফ্রুট এক্সট্র্যাক্ট থেকে তৈরি হয়। বাইরে থেকে এসে স্কিনকে ডিপ ক্লিনিং ও রিফ্রেশিং ইফেক্ট দিতে বা মেকআপ রিমুভের পরেই জেল বেইজড ক্লেনজার ইউজ করতে পারবেন। চলুন জেনে নেই এর বেনিফিটস।

  • এই ক্লেনজারগুলো এক্সেস অয়েল, ডার্ট রিমুভ করে ফ্রেশ লুক দেয়
  • একনে কজিং ব্যাকটেরিয়া দূর করে
  • ক্লগড পোরস এর সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে
  • যাদের অয়েলি স্কিন এবং একনে প্রবলেম আছে, তারা এই ধরনের ক্লেনজার ব্যবহার করতে পারেন
  • স্কিনে ইনস্ট্যান্ট ফ্রেশনেশ নিয়ে আসে

২. ক্রিম ক্লেনজার

ক্রিম ক্লেনজার দেখতে একদম ক্রিমি টাইপের হয়ে থাকে। এই ধরনের ক্লেনজারগুলো স্কিনের জন্য বেশ মাইল্ড। অনেকেই থিক ক্রিমি টেক্সচারের ফেইস ওয়াশ বা ক্লেনজার দিয়ে ফেইস ম্যাসাজ করতে পছন্দ করেন। এছাড়াও মেকআপ তোলার সময় ডাবল ক্লেনজিং করতে অয়েল বেইজড ক্লেনজারের পর এই ক্রিম ক্লেনজার যে কেউ ব্যবহার করতে পারবেন। এর মেইন ফিচার ও বেনিফিটগুলো কী সেটা জেনে নিন।

  • ক্রিম ক্লেনজার জেন্টলি ক্লিন করে
  • স্কিনের ন্যাচারাল অয়েল রিমুভ করে না, তাই স্কিন থাকে সফট ও ময়েশ্চারাইজড
  • যাদের স্কিন নরমাল টু ড্রাই, তারা ক্রিম বেইজড ক্লেনজার ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে

৩. ফোম ক্লেনজার

ফোম ক্লেনজার বলা হয় জেল ও ক্রিম ক্লেনজারের সংমিশ্রণকে। রিচ ফোম বা ফেনা তৈরি হয় ব্যবহারের সময়, আমার তো ফোম ক্লেনজার বেশ পছন্দ। অনেক সময় বোতল থেকে পাম্প করলে ফোম বের হয় যেটা দিয়ে ফেইসে ম্যাসাজ করতে হয়। দেখে নিন এর ফিচারগুলো।

  • এই ক্লেনজার স্কিনকে ডিপলি ক্লিন করে কিন্তু এক্সেস ড্রাই করে দেয় না
  • মেকআপ রিমুভার ইউজের পর ফেইসকে প্রোপারলি ক্লিন করতে এটি বেশ কাজে দেয়
  • সকাল বেলায় ফোম ক্লেনজার ব্যবহার করলে ফেইস ফ্রেশ ও ক্লিন দেখায়

৪. ক্লে বেইজড ক্লেনজার

ক্লে বেইজড ক্লেনজার বা মাস্ক তো আমাদের কম বেশি অনেকেরই ব্যবহার করা হয়েছে। বিশেষ করে অয়েলি স্কিন যাদের, তারা এটার সাথে বেশ পরিচিত। কারণ ক্লে ক্লেনজারগুলো স্কিনের এক্সেস অয়েল দূর করতে সাহায্য করে। মিনারেল ও ক্লে বেইজড ক্লেনজারগুলো কী কী বেনিফিট দেয়, চলুন দেখে নেই।

  • ক্লে বেইজড ক্লেনজার স্কিন থেকে এক্সট্রা অয়েল শুষে নেয়
  • পোরস পিউরিফাই করে স্কিনের টক্সিনস দূর করে
  • অয়েলি ও কম্বিনেশন স্কিনের জন্য স্যুইটেবল
  • হার্শ ক্যামিকেল থাকে না, তাই এটা সেনসিটিভ স্কিনের জন্যেও বেশ ভালো

৫. অয়েল ক্লেনজার  

অয়েল ক্লেনজার স্কিনকে ড্রাই আউট না করেই পোরস ক্লগ হওয়া প্রিভেন্ট করে এবং ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করে। অয়েল ক্লেনজার মূলত সানস্ক্রিন ও মেকআপ রিমুভের জন্যেই ব্যবহার করা হয় এবং যেকোনো স্কিন টাইপে এই ক্লেনজার ব্যবহার করা যায়। ডাবল ক্লেনজিংয়ের প্রথম ধাপে অয়েল বেইজড ক্লেনজার ইউজ করতে হবে। এরপর ফোম, ক্রিম বা জেল ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ধুয়ে নিতে হয়। দুইবার ক্লিন করা হচ্ছে বলে একে ডাবল ক্লেনজিং বলে।

৬. মাইসেলার ওয়াটার

এর কার্যকারিতা অনেকটা অয়েল ক্লেনজারের মতো। মাইসেলার ওয়াটার মূলত “micelles” অথবা ছোট ছোট অয়েল মলিকিউলস যেগুলো সফট ক্লেনজিং ওয়াটারে মিশ্রিত থাকে। মাইসেলার ওয়াটার মেকআপ, ডার্ট, অয়েল ইত্যাদি দূর করতে হেল্প করে। খুবই জেন্টল, এটা সেনসিটিভ স্কিনসহ সব ধরনের স্কিনে স্যুইটেবল। কটন প্যাড বা তুলার সাহায্যে এটি ফেইসে অ্যাপ্লাই করতে হয়।

৭. ক্লেনজিং বাম

ক্লেনজিং বাম অনেকটা ম্যাসাজ ক্রিমের মতো। ফেইসে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হয়, হেভি মেকআপ আর সানস্ক্রিন সবই ক্লিন হয়ে যায়। ক্লেনজিং বাম পানি ছাড়াই অয়েল, মেকআপ, ময়লা ইত্যাদি দূর করতে পারে। ফেইস ম্যাসাজ করে লাস্টে পানি দিয়ে মুখ ধুতে হয়। ত্বককে একদমই ড্রাই করে না, কারণ এতে ময়েশ্চারাইজিং এলিমেন্ট থাকে। সেনসিটিভ ও ড্রাই স্কিনসহ যেকোনো স্কিন টাইপেই এটা ব্যবহার করা যাবে।

তাহলে ক্লেনজারের রকমভেদ নিয়ে আজ আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। আশা করি, এখন আপনারা নিজের জন্য পারফেক্ট ক্লেনজার বেছে নিতে পারবেন। অনলাইনে ফেইস ওয়াশ বা ক্লেনজার কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাটারস্টক, dermstore.com

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?

এখন আমরা সবাই নিজের যত্ন নিয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে স্কিনকেয়ারের ক্ষেত্রে। আর স্কিনকেয়ারের প্রথম ধাপটি হলো ক্লেনজিং। এখন এমন হয়তো কাউকেই খুঁজে প...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

ত্বকের যত্নে ৭টি ক্লেনজার সহজেই তৈরি করে ফেলুন ঘরে বসে!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৭টি ক্লেনজার সহজেই তৈরি করে ফেলুন ঘরে বসে!

সকালে ঘুম থেকে উঠে কিংবা বাইরে থেকে এসে মুখখানিতো ধুয়ে নিতেই হয়। আজকাল অনেকেই প্রাকৃতিক জিনিসগুলোর দিকে ঝুঁকছেন। আমাদের হাতের কাছে যে জিনিসগুলো আছে তা...

ক্লেনজিংয়ের সময় কোন ভুলগুলো আপনার ত্বককে ড্যামেজ করতে পারে?
ত্বকের যত্ন

ক্লেনজিংয়ের সময় কোন ভুলগুলো আপনার ত্বককে ড্যামেজ করতে পারে?

ফেইস ক্লিন করাকে আমরা যেন তেন একটা কাজ মনে করি, তাই না? কিন্তু সঠিক নিয়মে ভালোভাবে ফেইস ক্লিন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন! কিন্তু...

আরও পড়ুন

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?
ত্বকের যত্ন

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?

সময়ের পরিক্রমায় স্কিন কেয়ারের ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেক্টিং এই স্টেপগুলো সম্পর্কে এখন কম বেশি...

সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?
ত্বকের যত্ন

সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?

ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? অনেকেই ভেবে নেন যে ড্রাই ও সেনসিটিভ স্কিন হলে এমনটা তো হবেই! কিন্তু এই ধারণাটি কিন্তু পুরোপুরি সঠিক নয়।...

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?

ফ্ললেস স্কিন পাওয়ার জন্য দু’টি বিষয় নিশ্চিত করা প্রয়োজন, হেলদি লাইফস্টাইল আর সঠিক স্কিনকেয়ার প্রোডাক্ট নির্বাচন। স্কিনকেয়ার এর কথা শুনলেই কোন প্রোডাক্...

মেকআপ ও ডার্ট ইনস্ট্যান্টলি রিমুভ করতে মাইসেলার ওয়াটার
বিউটি টিপস

মেকআপ ও ডার্ট ইনস্ট্যান্টলি রিমুভ করতে মাইসেলার ওয়াটার

মাইসেলার ওয়াটার, ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই কাজের! বলা যায়, এটি একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। স্পেশালি যারা রেগুলার মেকআপ করেন বা সানস্ক্রিন অ্যাপ্লাই...

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?
রিভিউ

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?

একটু চিন্তা করে বলুন তো, ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? এই ইরিটেশন ও রাফনেস কেন হয়, সেটা ভেবে দেখেছেন কখনো? অনেকেই ভেবে বসে থাকেন যে ড...

ত্বকের ধরন অনুযায়ী সাজিয়ে নিন আপনার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সাজিয়ে নিন আপনার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন

সারাদিনের সকল কাজ শেষ করে যখন আমরা ঘরে ফিরি কিংবা যারা ঘরের হাজারটা কাজ শেষ করে বিশ্রাম নিতে বসি, তখন আমাদের শরীরও কিন্তু রিলাক্সিং মোডে চলে যায়। ফ্রে...

…