স্মোকড পেপার বোনলেস চিকেন অ্যান্ড পাপরিকা পোটেটস

sub-editor · Dec 24, 2016 · 1 min read

স্মোকড পেপার বোনলেস চিকেন অ্যান্ড পাপরিকা পোটেটস

বাড়িতে অতিথি আপ্যায়নে অথবা পরিবার পরিজনকে ঘরে বসেই রেস্টুরেন্টের স্মোকড পেপার চিকেনের স্বাদ দিতে পারলে কিন্তু মন্দ হয় না! আর  এর সাথে যদি ফ্রেশ সালাদ লিভস দিয়ে পরিবেশন করেন তাহলে তো কথাই নেই।  শিখে নিন, মজাদার এই লাঞ্চ আইটেম তৈরির পুরো প্রণালী। বোঝা এবং রান্নার সুবিধার্থে স্মোকড পেপার চিকেন তৈরি রেসিপিটি কয়েকটি ধাপে দেয়া হল।  

[picture]

স্টেপ ১:  প্রথমে পেপার সস বানাতে হবে 

  • লাল ক্যাপসিকাম ৫ টা ( বড় দেখে )
  • রসুনের কোয়া ১০ থেকে ১২ টা
  • ওরেগানো হাফ চা চামচ 
  • পাপরিকা পাউডার ২ চা চামচ (চাইলে স্মোকড পাপরিকা পাউডার দিতে পারেন যদি হাতের কাছে পাওয়া যায় নতুবা কাশ্মিরি লাল মরিচ গুড়া দিতে পারেন)
  • অলিভ অয়েল ৩ টেবল চামচ
  • টমেটো পেস্ট ২ টেবল চামচ
  • গোলমরিচ টালা হাফ চা চামচ
  • লবন অল্প 

লাল ক্যাপসিকামগুলো ঝলসে নিন (ঠিক  যেভাবে বেগুন ভর্তার জন্য করি) । এখন এই ঝলসে নেয়া ক্যাপসিকামগুলো কুচি করে নিন। এবার ব্লেন্ডারে কুচি ক্যাপসিকাম আর উপরের বাকি সব উপকরণগুলোর সাথে সামান্য পানি দিয়ে মিহি করে পেস্ট করে নিন।

স্টেপ ২: চিকেন গ্রেভি তৈরি 
  • বোনলেস চিকেন ( ব্রেস্ট /থাই পিস নিতে পারেন) ৪ পিস
  • বাটার হাফ চা চামচ
  • রসুন কুচি ২ চা চামচ
  • পেপার সস ( প্রথমে বানানো পুরোটা )
  • লবন স্বাদমত 
প্যানে বাটার দিয়ে চিকেন পিসগুলোকে হালকা লাল করে ভেজে নিন। এবার উপরের সব উপকরণ দিয়ে আর ১ কাপ গরম পানি দিয়ে ধিমি আছে বসিয়ে দিন। ৪০ থেকে ৪৫ মিনিটের জন্য মাংস সিদ্ধ করুন।মাংস নরম আর গলে গলে যেতে থাকবে আর ঝোলটা যখন ঘন হয়ে মাখা মাখা সসের মত হয়ে যাবে বুঝবেন হয়ে গেছে !স্টেপ ৩: পাপরিকা পটেটো বানাতে লাগবে 
  • আলু টুকরা ( চারকোনা করে কাটা ) ১ কাপ ( সিদ্ধ করে নেয়া) লবন স্বাদমত
  • লাল মরিচ গুড়া ১ চা চামচ
  • পাপরিকা পাউডার ২ চা চামচ
  • গার্লিক পাউডার ১ চা চামচ
  • জিনজার পাউডার ১ চা চামচ
  • ময়দা হাফ কাপ
  • অলিভ অয়েল ৪ থেকে ৫ টেবিল চামচ
আলু, অলিভ অয়েল ছাড়া উপরের সব উপকরণ মিশিয়ে নিন। এবার আলুর সাথে মিশিয়ে রাখা ময়দার ড্রাই মিশ্রণটি আলতো করে মাখিয়ে নিন। এখন বেকিং ট্রেতে আলুগুলো ছড়িয়ে এইগুলোর উপর অলিভ অয়েল ছিটিয়ে দিন আর প্রি হিট করা ওভেনে ১৬০ ডিগ্রীতে বেক করুন ১৮ থেকে ২৫ মিনিট (লাল লাল হয়ে রোস্ট হলে বুঝবেন রেডি)। হয়ে আসলে পেপার চিকেন এর সাথে ফ্রেশ সালাদ লিভস দিয়ে পরিবেশন করুন মজাদার এই লাঞ্চ!

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

সম্পর্কিত লেখা

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?
মেকআপ

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?

বেসিক মেকআপ আইটেম এর মধ্যে ফেইস পাউডার থাকা মাস্ট, তা যতই হালকা মেকআপ করি না কেন, তাই না? তবে ফেইস পাউডার যদি স্কিনে ঠিকমত না সেট হয়, তাহলে কিন্তু তা...

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!
বিউটি টিপস

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!

"অলিভ অয়েল" নামটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? সেই ছোটবেলা থেকেই হাত, পা, গায়ে অলিভ অয়েল ব্যবহার করে আসছি আমরা। আমার অলিভ অয়েল এর নাম শুনলেই মনে...

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল
রিভিউ

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল

সারাদিনের ব্যস্ততা, রেগুলার লাইফের স্ট্রেস, কড়া রোদে বের হওয়া, বাতাসের আর্দ্রতা, পল্যুশন এই সবকিছুই আমাদের ত্বক ও চুলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলে। ত...

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল
বিউটি টিপস

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল

আমরা সবাই কম বেশি জানি আগেকার দিনে আমাদের মা দাদীরা সরিষার তেল দিয়ে তাদের রূপচর্চা করতেন। কিন্তু এটা হয়ত অনেকেই জানিনা সেসময় অলিভ অয়েল বা জলপাইয়ে...

আরও পড়ুন

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

হারিসা চিকেন
মেহমানদারী

হারিসা চিকেন

শিখে নিন মজাদার আইটেম হারিসা চিকেন। লাঞ্চে গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে ভালো লাগে। আমি জেলাপিনো রাইস এর সাথে হারিসা চিকেন তৈরি করেছি। আপনিও ট্রাই করে...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

পাউডারের রকমফের
ত্বক

পাউডারের রকমফের

গরমের প্রসাধনীতে সিংহ ভাগ জুড়েই থাকে পাউডার। মেক-আপ এর পরে বা এমনিতেও অনেকে আছেন খালি পাউডার পাফ করেই বেড়িয়ে পড়েন; শুধু তাই নয় সারাদিনের ফ্রেশনেস ধরে...

ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে?
বিউটি টিপস

ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে?

যুগ যুগ ধরেই আমরা নানান রকম তেল ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করে আসছি। অনেক ধরনের তেলের মধ্যে একটি তেলের কথা না বললেই নয়, আর তা হল অলিভ অয়েল! অলিভ অ...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

…