ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে?

আরুষা আবিদা · Apr 15, 2021 · 1 min read

ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে?

যুগ যুগ ধরেই আমরা নানান রকম তেল ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করে আসছি। অনেক ধরনের তেলের মধ্যে একটি তেলের কথা না বললেই নয়, আর তা হল অলিভ অয়েল! অলিভ অয়েলের ব্যবহার রান্না থেকে শুরু করে হেয়ার আর স্কিন কেয়ারেও বেশ প্রচলিত। শুধুমাত্র একটি তেল দিয়ে কত রকমের সমস্যার সমাধান হতে পারে, সেটা আমাদের অনেকেরই অজানা। তবে চলুন জেনে নেয়া যাক, ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে!

ত্বকের যত্নে অলিভ অয়েল

আমাদের ত্বকে শুষ্কতা থেকে শুরু করে স্কিন ড্যামেজের মত নানান সমস্যার সমাধানে অলিভ অয়েল ব্যবহার করা হয়। ত্বক পরিচর্যায় কী কী গুণ আছে এই তেলের সেটা এখন জানাবো।

১) কোমল ত্বক পেতে 

আমাদের অনেকেরই দেখা যায় ময়েশ্চারাইজার বা ক্রিম ইউজ করার পরও ত্বক ড্রাই লাগে। সেক্ষেত্রে স্কিন ক্যাফে অরগানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করলে লং টাইম পর্যন্ত স্কিন থাকবে সফট ও নারিশড। স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজড করতে অলিভ অয়েল কয়েক ফোঁটা নিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। তারপর ৩০-৪০ মিনিট পরে মাইল্ড কোন ফেইস ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

২) স্কিন ড্যামেজ কমাতে

অলিভ অয়েলে আছে ভিটামিন এ, ডি, ই এবং কে। সবগুলো ভিটামিনের আলাদা আলাদা কিছু বেনিফিট আছে। অলিভ অয়েলে সবচেয়ে বেশি অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট হল ভিটামিন ই, যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট। ফ্রি রেডিকেলসের কারনে স্কিনে যে ড্যামেজ হয়, তা কমাতে অলিভ অয়েল হেল্প করে। ভিটামিন ই একজিমা, সোরিয়াসিস-এর মত স্কিন ডিজিস থাকলে স্কিনে সুথিং ইফেক্ট দেয় এবং এগুলো কমাতে কার্যকরী ভূমিকা রাখে।

৩) উজ্জ্বল ত্বক পেতে

স্কিন ক্যাফে অরগানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে স্কিন লাইটেনিং উপাদান থাকাতে এটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। প্যাক বানানোর জন্য ১ টেবিল স্পুন অলিভ অয়েলের সাথে এক চিমটি হলুদের গুঁড়া এবং ২ টেবিল স্পুন টকদই ভালোভাবে মিক্স করে ফেইস এবং গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই ফেইস প্যাক ব্যবহারে স্কিন ন্যাচারালভাবেই উজ্জ্বল হবে।

৪) অ্যান্টি এজিংয়ের উপাদান হিসাবে

এই অয়েল ব্যবহারে এজিং প্রসেস স্লো হয় এবং স্কিনের ফাইন লাইন্স, রিঙ্কেল অনেকটাই কমে আসে। স্কিনে যদি রেডনেসের প্রবলেম থাকে, তবে তা অলিভ অয়েল ব্যবহারে কমে যায়। স্মুথ স্কিন পেতে ১ টেবিল স্পুন অলিভ অয়েলের সাথে ১ টেবিল স্পুন মধু এবং ডিমের কুসুম মিক্স করে তা ফেইস এবং গলায় লাগিয়ে নিন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বকের কুঁচকানো ভাব অনেকটাই কমে যাবে, সেই সাথে স্কিন হবে তারুণ্যদীপ্ত।

চুলের পরিচর্যায় অলিভ অয়েল

চুল পড়া এবং খুশকির প্রবলেম নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অলিভ অয়েলে আছে ওমেগা-৩ এসিড এবং অন্যান্য নিউট্রিয়েন্টস, যা চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে আর চুল পড়া কমায়। স্ক্যাল্পে যদি ইচিনেস থাকে এবং ড্যানড্রাফের প্রবলেম থাকে, তাহলে অলিভ অয়েল ব্যবহারে তা কমে যাবে। অলিভ অয়েল ড্রাই স্ক্যাল্পের প্রবলেম সলভ করে হেয়ার কিউটিকেল সফট করে। অলিভ অয়েল, লেবুর রস এবং পানি সমপরিমানে নিয়ে সেটা ভালোভাবে মিক্স করে হালকা ভেজা চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট পর তা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। চুল জটমুক্ত ও ঝরঝরে হবে নিমিষেই।

চোখের চারপাশের ত্বকের যত্নে অলিভ অয়েল

আমাদের ডার্ক সার্কেল নিয়ে চিন্তা করতে করতে ডার্ক সার্কেল আর চোখের নিচের ভাঁজ যেন আরও বেড়ে যায়। অলিভ অয়েলে আছে ভিটামিন কে, যা চোখের নিচের স্কিনটোনকে ইভেন করে আর রিংকেলের প্রবলেমও সলভ করে। রিং ফিঙ্গারে অলিভ অয়েল নিয়ে তা আন্ডার আই বা চোখের নিচের এরিয়াতে হালকা করে ম্যাসাজ করে নিতে হবে। পরিমাণমত নিয়ে ইভেনলি কিছুক্ষণ ম্যাসাজ করে সারারাত রেখে দিতে হবে। দ্রুত বেনিফিট পেতে প্রতিদিন রাতে ব্যবহার করুন।

ঠোঁটের যত্নে অলিভ অয়েল

ঠোঁট যদি ড্রাই হয় তাহলে লিপস্টিক লাগালে ঠিকমত বসতে চায় না। অলিভ অয়েলে আছে ভিটামিন ই, যা ঠোঁটের জন্য ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শুষ্ক ঠোঁটে রেগুলার অলিভ অয়েল ব্যবহারে ঠোঁটের কালো দাগ রিমুভ হয়ে ঠোঁট হবে স্মুথ এবং সফট। অলিভ অয়েল দিয়ে লিপ স্ক্রাব করার জন্য, হাফ টেবিল স্পুন অলিভ অয়েলের সাথে ১ টেবিল স্পুন চিনি এবং ১-২ ফোঁটা লেমন জুস মিশিয়ে ঠোঁটে ভালোভাবে স্ক্রাব করে নিতে হবে।

শরীরের ত্বকের পরিচর্যায় অলিভ অয়েল

প্রতিদিন গোসলের পরে অলিভ অয়েল পুরো শরীরে হালকা করে লাগিয়ে নিলে স্কিন হবে সফট ও গ্লোয়ি। সেই সাথে ড্রাইনেস কমবে। বাচ্চাদের শরীরেও ম্যাসাজ অয়েল হিসাবে এই তেল ইউজ করতে পারবেন।

অলিভ অয়েল দিয়ে রান্না করা থেকে শুরু করে ত্বক ও চুলের পরিচর্যা করার সব গুন রয়েছে, তাই না? ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে সেটা আজ আমরা জানলাম। অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে আমার সবসময়ই ভরসা শপ.সাজগোজ.কম। অনলাইনে অর্ডার করে ঘরে বসেই প্রোডাক্ট হাতে পেয়ে যায়। আর সাজগোজের দুইটা আউটলেট আছে, যেটা যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত সম্ভারে অবস্থিত।

ছবি- সাজগোজ

Products in this article

Skin Cafe Organic Extra Virgin Olive Oil

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল
রিভিউ

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল

সারাদিনের ব্যস্ততা, রেগুলার লাইফের স্ট্রেস, কড়া রোদে বের হওয়া, বাতাসের আর্দ্রতা, পল্যুশন এই সবকিছুই আমাদের ত্বক ও চুলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলে। ত...

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!
বিউটি টিপস

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!

"অলিভ অয়েল" নামটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? সেই ছোটবেলা থেকেই হাত, পা, গায়ে অলিভ অয়েল ব্যবহার করে আসছি আমরা। আমার অলিভ অয়েল এর নাম শুনলেই মনে...

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল
বিউটি টিপস

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল

আমরা সবাই কম বেশি জানি আগেকার দিনে আমাদের মা দাদীরা সরিষার তেল দিয়ে তাদের রূপচর্চা করতেন। কিন্তু এটা হয়ত অনেকেই জানিনা সেসময় অলিভ অয়েল বা জলপাইয়ে...

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক
চুলের যত্ন

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক

অলিভ অয়েল হেয়ার কেয়ারের জন্য ওয়ান অফ দ্যা বেস্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। এই তেল পুষ্টিকর উপাদান ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও এটি ড্যামেজ হেয়...

আরও পড়ুন

আল্টিমেট বডি কেয়ারে অলিভ অয়েলের মাল্টিপল বেনিফিটস
বিউটি টিপস

আল্টিমেট বডি কেয়ারে অলিভ অয়েলের মাল্টিপল বেনিফিটস

হেলথ বেনিফিটস পাওয়ার জন্য খাবার তৈরিতে অলিভ অয়েলের ব্যবহার হয়, এ তথ্য তো কমবেশি আমাদের সবারই জানা। এছাড়া চুল ও ত্বকের যত্নেও এর ব্যবহার হয়ে আসছে বেশ আ...

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?
চুল

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?

২০০৭ সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে, নিউইয়র্ক আর আশেপাশের এলাকার কিছু অংশে অভিযান চালিয়ে আমেরিকার পুলিশ প্রচুর পরিমাণে ভেজাল এবং নকল খাদ্যদ্রব্য উদ্ধার করে...

জেনে নিন, খাঁটি তেল চেনার কিছু উপায়!
রিভিউ

জেনে নিন, খাঁটি তেল চেনার কিছু উপায়!

অফিস, ক্লাস অথবা দৈনন্দিন কাজের ব্যস্ততায় যারা আমার মতো চুলের যত্ন করার সময় পান না এবং যেটুকু সময় পান তাও মাথায় প্যাক লাগিয়ে বসে থাকতে করতে ইচ্ছা করে...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

…