জেনে নিন, খাঁটি তেল চেনার কিছু উপায়!

Farhana Preeti · Oct 28, 2017 · 1 min read

জেনে নিন, খাঁটি তেল চেনার কিছু উপায়!

অফিস, ক্লাস অথবা দৈনন্দিন কাজের ব্যস্ততায় যারা আমার মতো চুলের যত্ন করার সময় পান না এবং যেটুকু সময় পান তাও মাথায় প্যাক লাগিয়ে বসে থাকতে করতে ইচ্ছা করে না, তাদের একমাত্র সম্বল হল তেল। তেল আমাদের মাথার স্কাল্পে পুষ্টি যোগায় এবং হেয়ার গ্রোথকে প্রোমোট করতে সাহায্য করে। এছাড়া তেল চুলের ভেতরে ঢুকে চুলের ড্যামেজ সারিয়ে তুলতে সাহায্য করে। যার ফলে চুল পড়া এবং ভাঙা  কমে যায়। যেমন আমার চুল টিকেই আছে এখন হেয়ার অয়েলের গুণে। কিন্তু খাঁটি তেল না ব্যবহার করতে পারলে কিন্তু চুলের কোনো উন্নতিই হবে না।

অনেকেই বাজার থেকে হুট করে তেল কিনে আনেন এবং ব্যবহার করে থাকেন। কিন্তু লাভের লাভ কিছু হয় না। উল্টো টাকাগুলো জলে যায়। ইউটিউব এ অনেক ম্যাজিক হেয়ার অয়েলের রেসিপি আছে, কিন্তু দেখা যায় একজন ব্যবহার করে উপকার পাচ্ছে অন্য জনের কোনো উপকারই হচ্ছে না। তেল কতটা খাঁটি তার উপরেও কিন্তু এইসব বিষয় নির্ভর করে।

এখন অনেকেই প্রশ্ন করবেন যে, খাঁটি তেল কোথায় পাবো? এবং কীভাবে বুঝবো যে তেলটা খাঁটি?

উপায় তো আছেই! চুলের যত্নে নরমাললি যে তেলগুলো ব্যবহার করা হয়, তা হলো - কোকোনাট অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল, আর্গান অয়েল। তো এইসকল তেলগুলো খাঁটি কিনা তা কীভাবে বুঝতে পারবেন সেটাই জানাবো আজ। তাহলে চলুন জেনে নিই এমন কিছু সহজ উপায় যা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন চুলের যত্নে যে তেলটি পরম বিশ্বাসে তুলে নিচ্ছেন তা আসলে কতটুকু খাঁটি।

[picture] (১) কোকোনাট অয়েল 
  • আমরা সবাই-ই জানি যে, কোকোনাট অয়েল ঠান্ডায় জমে যায়। পিওর কোকোনাট অয়েল চেনার এই একটি বড় উপায়। এজন্যে কোকোনাট অয়েলকে ৩০ মিনিটের জন্যে ফ্রিজে রেখে দেখতে পারেন যে এটি পুরো জমে গেছে কিনা। পুরোপুরি জমে গেলে বুঝবেন তেলটি খাঁটি।
  • পিওর কোকোনাট অয়েল একদম ওয়াটার ক্লিয়ার কালার হয়। যদি আপনি তেলের রঙ এ হালকা হলুদ / গ্রে কালার দেখতে পান তাহলে বুঝবেন এটি কেমিক্যালযুক্ত।
  • পিওর কোকোনাট অয়েলে কোনো ধরনের স্ট্রং স্মেল থাকবে না। এতে হালকা ধরনের র (raw) নারিকেলের স্মেল থাকবে।
  • শেষ উপায়টি হলো দাম। অবশ্যই এর জন্যে আপনাকে ভালো দাম দিয়ে কিনতে হবে। সস্তা কোকোনাট অয়েল কখনোই পিওর হবে না।
(২) আমন্ড অয়েল 
  • আমন্ড অয়েল ১০০% খাঁটি কিনা তা বোঝার জন্যে তেমন কোনো পদ্ধতি নেই। তবে খাঁটি আমন্ড অয়েল পেতে বোতলের গায়ে "সার্টিফাইড অরগ্যানিক " লেখা আছে কিনা চেক করে নিন।
  • কেনার সময় দেখে নিবেন অয়েল টি "কোল্ড প্রেশড" পদ্ধতিতে তৈরি কিনা।
(৩) অলিভ অয়েল 
  • অলিভ অয়েলের ক্ষেত্রেও আপনি করতে পারেন ফ্রিজ টেস্ট। এক্ষেত্রে অলিভ অয়েল একটি পাত্রে নিয়ে ২ ঘন্টার জন্যে ডিপ ফ্রিজে রেখে দিন। ২ ঘন্টা পরে যদি দেখেন অলিভ অয়েল জমে শক্ত হয়ে গেছে অথবা লিকুইডই আছে, তাহলে আপনার অলিভ অয়েলটি খাঁটি নয়। যদি দেখেন যে এটি হালকা জমে গেছে অথবা ঘন হয়ে গেছে, তবেই বুঝবেন আপনার তেলটি খাঁটি।
  • ২য় আর একটি টেস্ট করতে পারেন। অলিভ অয়েল কোনো পাত্রে নিয়ে এর উপরে আগুন জ্বালিয়ে দেখবেন। যদি অলিভ অয়েল কোনো ধোয়া ছাড়াই পুড়তে শুরু করে তবে আপনার অলিভ অয়েলটি খাঁটি।
(৪) আর্গান অয়েল 
  • বোতলের গায়ের ইনগ্রিডিয়েন্টস দেখুন। ইনগ্রিডিয়েন্টস লিস্ট যেন লম্বা না হয়। শুধুমাত্র ১০০% আর্গান অয়েল অথবা ১০০ আর্গানিয়া স্পিনোসা কার্ণেল অয়েল লেখা থাকলেই সেটা খাঁটি ধরা যায়।
  • পিওর আর্গান অয়েলে খুবই বাজে ধরনের একটা স্মেল থাকে। যদি আপনার আর্গান অয়েলে খুবই সুন্দর অথবা কোনো স্মেলই না থাকে, তবে আপনার আর্গান অয়েল টি ১০০% পিওর নয়।
  • পিওর আর্গান অয়েলের টেক্সচার খুবই স্মুদ এবং সিল্কি। খাঁটি আর্গান অয়েল কখনো স্টিকি বা খুবই ওয়াটারি হয় না।

এইতো জেনে নিলেন, কীভাবে তেলের বিশুদ্ধতা যাচাই করবেন। আশা করছি এখন থেকে চুলের যত্নে খাঁটি তেলটি চিনে নিতে পারবেন। ভালো থাকুন।

ছবি - অর্গানিকফ্যাক্টস ডট নেট, নিউট্রিশন্সফ্যাক্টস ডট অর্গ,

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল
রিভিউ

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল

সারাদিনের ব্যস্ততা, রেগুলার লাইফের স্ট্রেস, কড়া রোদে বের হওয়া, বাতাসের আর্দ্রতা, পল্যুশন এই সবকিছুই আমাদের ত্বক ও চুলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলে। ত...

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!
বিউটি টিপস

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!

"অলিভ অয়েল" নামটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? সেই ছোটবেলা থেকেই হাত, পা, গায়ে অলিভ অয়েল ব্যবহার করে আসছি আমরা। আমার অলিভ অয়েল এর নাম শুনলেই মনে...

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক
চুলের যত্ন

ড্যানড্রাফ ফ্রি ও শাইনি চুলের জন্য অলিভ অয়েলের ম্যাজিক

অলিভ অয়েল হেয়ার কেয়ারের জন্য ওয়ান অফ দ্যা বেস্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। এই তেল পুষ্টিকর উপাদান ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও এটি ড্যামেজ হেয়...

আরও পড়ুন

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল
বিউটি টিপস

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল

আমরা সবাই কম বেশি জানি আগেকার দিনে আমাদের মা দাদীরা সরিষার তেল দিয়ে তাদের রূপচর্চা করতেন। কিন্তু এটা হয়ত অনেকেই জানিনা সেসময় অলিভ অয়েল বা জলপাইয়ে...

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

বিউটি রুটিনে আমন্ড অয়েল কতভাবে বেনিফিট দিতে পারে?
বিউটি টিপস

বিউটি রুটিনে আমন্ড অয়েল কতভাবে বেনিফিট দিতে পারে?

আগের দিনে ত্বকের যত্নে নারিকেল তেল, পেট্রোলিয়াম জেলির মতো পণ্যের ব্যবহার থাকলেও যুগের সাথে সাথে যুক্ত হয়েছে নানা পণ্য। এর মধ্যে একটি হচ্ছে আমন্ড অয়েল।...

ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে?
বিউটি টিপস

ত্বক ও চুলের পরিচর্যায় অলিভ অয়েল কীভাবে কাজ করে?

যুগ যুগ ধরেই আমরা নানান রকম তেল ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করে আসছি। অনেক ধরনের তেলের মধ্যে একটি তেলের কথা না বললেই নয়, আর তা হল অলিভ অয়েল! অলিভ অ...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

…