রিবন্ডিং করা চুলের যত্ন কিভাবে নিবেন?

অবনী · Feb 05, 2013 · 1 min read

রিবন্ডিং করা চুলের যত্ন কিভাবে নিবেন?

রিবন্ডিং করা চুল কী সুন্দর তাই না! কিন্তু রিবন্ডিং করা চুলের যত্ন না নিলে চুল ভেঙে যায়, রুক্ষ হয় ও পড়ে যায়। এ জন্য প্রয়োজন অতিরিক্ত যত্নের। কেমন করে যত্ন করবেন, তা নিয়েও চিন্তার শেষ নেই। আসুন জেনে নেয়া যাক ৩টি দরকারি টিপস।

রিবন্ডিং করা চুলের যত্ন নিতে টিপস

১) শ্যাম্পু করার আগে

রাতে নারিকেল তেল বা অলিভ অয়েল চুলে ম্যাসাজ করে নিন। এরপর মোটা দাঁতের চিরুনি দিয়ে কিছুক্ষণ চুল আঁচড়ে নিন। গোসলের আগে একটি বড় পাত্রে গরম পানি নিন। গরম পানিতে তোয়ালে চুবিয়ে নিয়ে তার থেকে পানি ঝড়িয়ে গরম অবস্থায় আধা ঘণ্টা চুল পেঁচিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করুন। গরম ভাপে হেয়ার ফলিকলগুলো খুলে যায় ও রক্ত সঞ্চালন বাড়ে। এতে করে ভালো মতো চুলের গোড়ায় তেল প্রবেশ করে চুলকে মজবুত করে এবং চুলের রুক্ষভাব কমায়।

২) শ্যাম্পু করা

সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করুন। কারণ, যেকোনো ধরনের চুল খোলা রাখায় দ্রুত ময়লা হয়। তবে বেশি শ্যাম্পু করায় চুল রুক্ষ হলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার দিন।

৩) উপযোগী প্যাক

ডিম একটা, ক্যাস্টর অয়েল এক চা চামচ, লেবুর রস এক চা চামচ, মধু এক চা চামচ একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগান। এরপর শাওয়ার ক্যাপ বা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন!

সমস্যা ও সমাধান

চুল নিস্তেজ হয়ে পরলে শ্যাম্পু করার পর দুই লিটার পানিতে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুলের উজ্জ্বলতা বাড়বে। চুল ভেঙে গেলে সপ্তাহে একবার হট অয়েল ম্যাসাজ করুন। খুশকির সমস্যা বাড়লে মাথার তালুতে লেবু বা পেঁয়াজের রস লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। চুল রুক্ষ হলে গোসলের পর এক মগ পানিতে এক চামচ মধু মিশিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুল মসৃণ হবে। চুল সিল্কি করতে চার কাপ পানিতে চা-পাতা ফুটিয়ে ঠাণ্ডা করে ছেঁকে সেই পানিতে চুল ধুয়ে নিন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

এভাবে নিয়মিত যত্ন নিলে চুল শুধু সুন্দরই হবে না, বাড়বে রিবন্ডিং এর স্থায়িত্বও। সুস্থ সুন্দর চুলের জন্য তাই নিয়মিত রিবন্ডিং করা চুলের যত্ন নিন। নিজেকে আরও আকর্ষণীয় করে তুলুন!

 

ছবি- সংগৃহীত: shutterstock

Products in this article

সম্পর্কিত লেখা

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!
চুলের যত্ন

৪ ধরনের রিবন্ডিং | চুলের স্টাইলিং এ নিয়ে আসুন নতুন মাত্রা!

কার্লি ফ্যাশনের যুগ চললেও এখনও অনেকেই স্ট্রেইট চুলের ভক্ত আছেন যারা তারা এখনও রিবন্ডিং করার জন্য পার্লারে ছুটে যাচ্ছেন বা স্ট্রেইটনার দিয়ে চুল সোজা কর...

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!
চুলের যত্ন

রিবন্ডিং চুলের সাইড এফেক্ট থেকে বাঁচতে ৬টি ট্রিটমেন্ট টিপস!

চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা, সিল্কি চুল পেতে সবাই ভালবাসে। আর তাই হাজার...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!
হেয়ার স্টাইল

রিবন্ডিং টিপস | ১১টি ধাপে চুল হবে রেশমি কোমল ও মোলায়েম!

রিবন্ডিং টিপস দিতে আমাদের প্রায় ইনবক্স করা হয়। ফ্যাশন সচেতন ছেলে-মেয়েদের মধ্যে খুবই পরিচিত নাম এই রিবন্ডিং। রিবন্ডিং হচ্ছে চুল সোজা করার কৃত্রিম ও রা...

আরও পড়ুন

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?
বিউটি টিপস

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?

কোনো অকেশন বা ইভেন্টে যাওয়ার জন্য নিজের পছন্দের আউটফিট পরে, সুন্দরভাবে সেজেগুজে যদি দেখতে পান, চুল একদম ফ্রিজি হয়ে আছে, চুলে কোনো শাইন নেই, সিল্কি ভাব...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!
চুলের যত্ন

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!

ঝলমলে সুন্দর চুল কে না চায়! আর এই প্রত্যাশা থেকেই আমরা কত ধরনের প্রোডাক্ট দিয়ে চুলের যত্ন নেই। কিন্তু তবু দেখা যায় যে প্রোপারলি যত্ন নেওয়ার পরেও চুল ক...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...