দীর্ঘ মেয়াদী পিরিয়ড (মেনোরেজিয়া) | কী ও কেন?

ডাঃ মোশাররাত জাহান কণা · Aug 17, 2015 · 1 min read

দীর্ঘ মেয়াদী পিরিয়ড (মেনোরেজিয়া) | কী ও কেন?

বেশিরভাগ মেয়েরাই জীবনের কোন না কোন সময় মাসিক সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন। সচেনতা এবং রক্ষণশীলতার কারণে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হন না। যা পরবর্তীতে আরো বেশি জটিলতার সৃষ্টি করে। জেনে নেয়া যাক,দীর্ঘ মেয়াদী পিরিয়ড সম্পর্কে!

মেনোরেজিয়া

পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ অথবা নির্দিষ্ট সময়ের চেয়ে দীর্ঘমেয়াদী মেন্সট্রুয়াল ব্লিডিংকে মেডিকেল টার্মে মেনোরেজিয়া বলা হয়। আরো বিস্তারিত ভাবে বলতে গেলে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত ঘটলে অথবা মাসিক যদি নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি দিন চলতে থাকে।

লক্ষণসমূহ
  • প্রতি ঘন্টায় একটি বা তার বেশি স্যানিটারী প্যাড লাগলে।
  • ডাবল প্যাড ব্যবহার করতে হলে।
  • ব্লাড ক্লটের পরিমাণ বেশি দেখা গেলে ( জমাট বাঁধা/রক্তের চাকা)।
  • এক সপ্তাহের বেশি সময় ধরে রক্তপাত হলে।
  • অতিরিক্ত রক্তপাত যা আপনার প্রতিদিনের স্বাভাবিক কাজ কর্মকে বাঁধাগ্রস্থ করে।
  • অতিরিক্ত ক্লান্ত বা দুর্বল লাগা, হার্টবিট বেড়ে যাওয়া, মাথা ব্যথা এমন কী শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হতে পারে। এই লক্ষণগুলো সাধারণত রক্তশূণ্যতার জন্য হয়।

মেনোরেজিয়া হওয়ার লক্ষন

কারণ

বিভিন্ন কারণে এমন হতে পারে। উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ সম্পর্কে স্বল্প পরিসরে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি।

  • হরমোনাল ইমব্যালেন্স: ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে গেলে।
  • এনওভুলেটরী মেন্সট্রুয়াল সাইকেল: যাদের রিসেন্ট মেন্সট্রুয়েশন শুরু হয়েছে কিংবা যারা মেনোপজের কাছাকাছি তাদের এমনটা ঘটে।
  • ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ুতে টিউমার: রিপ্রোডাক্টিভ এইজে এই টিউমার বেশি হয়।
  • ইউটেরাইন পলিপ: এটাও বেশির ভাগ ক্ষেত্রে রিপ্রডাক্টিভ এইজে হয়।
  • এডেনোমায়োসিস
  • মিসক্যারেজ বা একটোপিক প্রেগনেন্সি
  • ক্যান্সার: জরায়ুর ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ হিসেবে অতিরিক্ত রক্তপাত হতে পারে।
  • ব্লিডিং ডিজঅর্ডার: কারো কারো ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা জনিত সমস্যার কারণে বেশি রক্তপাত হয়।
  • ঔষধ: যেমন এন্টি কোয়াগুলেন্ট ড্রাগ।
  • অন্যান্য আরো কিছু কারণ আছে। যেমন- থাইরয়েডের সমস্যা, মেন্টাল স্ট্রেস এছাড়া এন্ডোমেট্রিয়োসিসের কারণেও মেনোরেজিয়া হতে পারে।

চিকিৎসা

যেহেতু অনেক কারণে এটা হতে পারে, আপনার ক্ষেত্রে কোন কারণ এর জন্য দায়ী তা আইডেন্টিফাই করা প্রয়োজন। আপনার রোগের পূর্ণ ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং কিছু ইনভেস্টিগেশন করার পরই আপনার রোগের চিকিৎসা করা সম্ভব। সুতরাং শারীরিক সমস্যাকে উপেক্ষা না করে এক জন গাইনী ডাক্তারের শরণাপন্ন হোন।

ভালো থাকুন, সুস্থ্য থাকুন। শুভ কামনা প্রতিটি নারীর জন্য।

ছবি-  সিডিসি.গভ, সাটারস্টক

সম্পর্কিত লেখা

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?
সম্পর্ক

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা নিয়ে আমরা স্বচ্ছ ধারণা রাখি না। গতকাল সতীত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং একজন বলেছিল যে, কোন নারীর সতীত্ব আছে কি নেই, সেটা প্রমাণের...

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

ব্রেইন টিউমার | মস্তিষ্কের জটিল এই রোগ সম্পর্কে কতটুকু জানেন?

ব্রেইন টিউমার হলো একটি জটিল শারীরিক অবস্থা, যা ব্রেইনের সেলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়ে থাকে। এই অস্বাভাবিক বৃদ্ধি ব্রেইনের যে কোনো অংশে হতে পারে,...

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
সুস্থতা

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিকেই সাধারণত টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। আর সেটা যদি হয় মুখে বা মুখগহ্বরের যেকোনো জায়গায়, তখন তাকে মুখের টিউমার বলা হ...

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?
স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?

ক্যান্সার এক ঘাতক রোগের নাম। মানব দেহের অনেক রকম ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার অন্যতম। এটি হেমাটোলজিক্যাল ক্যান্সার নামেও পরিচিত। ব্লাড ক্যান্সারে...

আরও পড়ুন

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 
সম্পাদকের পছন্দ

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 

একজন মেয়ে হিসাবে আপনার রিপ্রোডাক্টিভ অরগ্যান, শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর পিরিয়ড সংক্রান্ত হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কি? আর ছেলেদের কাছে প্রশ্ন আ...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

গর্ভধারণের প্রথম দিকে গর্ভপাত | জানেন কি কারণ, উপসর্গ ও প্রতিকার?
মা ও শিশু

গর্ভধারণের প্রথম দিকে গর্ভপাত | জানেন কি কারণ, উপসর্গ ও প্রতিকার?

গর্ভধারণ একজন মায়ের জন্য অনেক আনন্দের একটা বিষয়। অনেক স্বপ্ন জড়িয়ে থাকে এতে। কিন্তু অনেক সময় সেই স্বপ্নের আকাশে গর্ভপাত নামক ঘন কালো মেঘ দেখা দিতে পার...

…