লেবু আদার চা

শাহরীন অনি · Jul 02, 2020 · 1 min read

লেবু আদার চা

বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাস নিয়ে আমরা প্রত্যেকেই অনেক বেশি আতঙ্কিত। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে সবার আগে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যা আমাদেরকে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বা ঠাণ্ডাজনিত রোগ থেকে সুরক্ষিত রাখবে। হাতের কাছে থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি। চা খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়াটা দুষ্কর! আজকে আমরা এমন একটি রেসিপি জেনে নিবো যা চায়ের স্বাদ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আমাদের শরীরের ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে হতে পারে দারুন কার্যকরী উপায়। লেবু আদার চা তৈরির সহজ পদ্ধতিটি জেনে নেই চলুন!

লেবু আদার চা বানানোর নিয়ম

উপকরণ

  • পানি- ৫ কাপ
  • আদা- ২ ইঞ্চি খোসাসহ
  • লেবুর রস- ৩ টেবিল চামচ
  • চা পাতি- ১/২ চা চামচ
  • দারচিনি- বড় ১ টা
  • তেজপাতা- ২ টা
  • লং বা লবঙ্গ- ৪/৫ টা
  • এলাচ- ২ টা
  • মধু বা চিনি- স্বাদমতো (ইচ্ছে হলে নাও দিতে পারেন)
এই উপকরণ দিয়ে আপনারা সহজেই তিন থেকে চার কাপ পরিমাণে চা বানাতে পারবেন।

প্রস্তুত প্রণালী

১. চুলায় হাঁড়িতে পরিমাণমতো পানি দিয়ে তা ভালোমতো ফুটিয়ে নিন।

২. আদা থেতলিয়ে ফুটন্ত পানিতে দিয়ে দিন। এবার একটু নেড়েচেড়ে নিতে হবে।

৩. এরপর একে একে দারচিনি, তেজপাতা, লং এবং এলাচ দিয়ে নিন।

৪. কিছুক্ষণ ফুটানোর পর চা পাতি দিন। ভালোমতো ফুটিয়ে চুলা বন্ধ করে কাপে ঢেলে নিন।

৫. প্রতি কাপে ১ থেকে ২ চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে মিশিয়ে নিন।

৬. পছন্দ অনুযায়ী চিনি বা মধু মিশিয়ে নিন। ডায়াবেটিস থাকলে চিনি বাদ দিয়ে চা বানিয়ে নিতে হবে।

দেখলেন তো? কত সহজেই বানিয়ে ফেলা যায় এই স্পেশাল মাসালা ফ্লেবারের লেবু আদার চা! বিশেষ উপকারি এই চা মধু অথবা চিনি দুটো দিয়েই উপভোগ করতে পারেন। গ্রিন টি খাওয়ার অভ্যাস থাকলে আপনি সেই টি-ব্যাগ দিয়েও সেইম প্রসেসে চা বানিয়ে নিতে পারেন। আর হাতের কাছে তুলসি পাতা থাকলে সেটা এই চা-তে দিয়ে খেতে পারেন, এতে আরও বেশি উপকার পাবেন আশা করি। অসহনীয় গলা ব্যথা কিংবা খুসখুসে কাশি থেকে ঝটপট আরাম পেতেও খেতে পারেন এক কাপ লেবু আদার চা! প্রতিদিন অনন্ত ১ থেকে ২ বার পান পান করুন এই চা এবং সুস্থ থাকুন।

 

ছবি- সিন্সইন্ডিপেন্ডেন্স.কম

সম্পর্কিত লেখা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি | আদার ৭টি কার্যকারী মাস্ক নিজেই বানিয়ে নিন
বিউটি টিপস

ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি | আদার ৭টি কার্যকারী মাস্ক নিজেই বানিয়ে নিন

ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে আদার তুলনা হয় না। আদায় প্রায় ৪০ রকমের অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে, যা দেহ থেকে টক্সিন পদার্থকে দূর করতে এবং শরীরে রক্তে...

এক চুমুক চায়ে দিনের শুরু
সুস্থতা

এক চুমুক চায়ে দিনের শুরু

বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ গরম চা নিয়ে খেতে খেতে সকালের সূর্যের মিষ্টি রোদ পোহানো... কার না ভালো লাগে, তাই না? অথবা ধরুন, খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বসে...

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!
চা – নাস্তা

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!

বাঙালির সবচেয়ে প্রিয় পানীয় চা। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যার সকালটা এক কাপ ধোঁয়া ওঠা গরম চা দিয়ে শুরু হয় না। আর সারাদিন বিভিন্ন বাহানায় চা তো চলেই...

আরও পড়ুন

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

গলা ব্যথা দূর করতে ৭টি কার্যকরী প্রাকৃতিক উপায় জানেন কি?
সুস্থতা

গলা ব্যথা দূর করতে ৭টি কার্যকরী প্রাকৃতিক উপায় জানেন কি?

শীতে একটি সাধারণ সমস্যা হচ্ছে গলা ব্যথা ও গলা বসে যাওয়া। শীতকাল শুরু হলে হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হওয়াতে অনেকেরই এই সমস্যা হয়। এটি সাধারনত তাপমাত্রা...

উজ্জ্বল ত্বক পেতে ৪ টি চা এর উপকারীতা জেনেনিন!
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পেতে ৪ টি চা এর উপকারীতা জেনেনিন!

চা পানের অভ্যাস আমাদের সবার মাঝে থাকলেও আমারা কেউ হয়তো সুন্দর ত্বকের কথা ভেবে চা পানে অভ্যস্ত না। এই প্রাকৃতিক পানীয়তে যেমন আছে অনেক স্বাস্থ্য বেনিফি...

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

লেবুর আচার
রেসিপি

লেবুর আচার

আমার আম্মু এই রেসিপিটি ফলো করে লেবুর আচার বানান। এটি বানাতে পাকা হলুদ লেবু ব্যবহার করেন তিনি। কারণ সবুজ লেবুগুলো টক হয় বেশি। আশা করি রেসিপিটি আপনাদের...

করোনা ভাইরাস । সচেতন থাকুন এখন থেকেই!
সুস্থতা

করোনা ভাইরাস । সচেতন থাকুন এখন থেকেই!

ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়, ফেসবুকে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সময়ে সবথেকে বেশি আলোচ্য বিষয় হচ্ছে “করোনা ভাইরাস”। আপনারা অনেকেই জানেন য...

…