গলা ব্যথা দূর করতে ৭টি কার্যকরী প্রাকৃতিক উপায় জানেন কি?

সারাহ · Dec 10, 2015 · 1 min read

গলা ব্যথা দূর করতে ৭টি কার্যকরী প্রাকৃতিক উপায় জানেন কি?

শীতে একটি সাধারণ সমস্যা হচ্ছে গলা ব্যথা ও গলা বসে যাওয়া। শীতকাল শুরু হলে হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হওয়াতে অনেকেরই এই সমস্যা হয়। এটি সাধারনত তাপমাত্রা কমে যাওয়া ও এক ধরনের ফ্লু ভাইরাসের আক্রমণের কারণে হয়ে থাকে। এ সমস্যা আপনারও হয়, তাই না? আরো কিছু কারণে এই সমস্যা হতে পারে যেমন, এলার্জি জনিত কারণ, বায়ু দূষণ, শুষ্ক আবহাওয়া ও টনসিল জনিত সমস্যা ইত্যাদি।

গলায় সমস্যা হলে কথা বলায় অসহ্য যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়তে হয় এবং অতিরিক্ত ব্যথা হলে গলা অনেক সময় ফুলেও যায়। তাই শীতে বিশেষ করে শীতের শুরুতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তারপরেও সমস্যা হয়ে গেলে প্রাথমিকভাবে প্রাকৃতিক উপাদানের সাহায্যে সমাধানের চেষ্টা করতে হবে।

গলা ব্যথা হলে কিছু পদ্ধতি অনুসরণ করে এই ব্যথা থেকে উপশম পাওয়া যায়। এমনই

১. কিসমিস

কিসমিস গলা ব্যথা উপশমে অত্যন্ত উপদেয় একটি উপাদান। ব্যথা কমে যাবার আগ পর্যন্ত এটি নিয়মিত খেলে ধীরে ধীরে এ সমস্যা কমে যায়।

২. আদা / আদার রস

আদা / আদার রস গলার সমস্যায় অত্যন্ত কার্যকরী । আদা টুকরো করে অথবা আদার রস করে সেবনে গলার সমস্যা থেকে খুব সহজেই আরাম পাওয়া যায়।

৩. পানি, চা-পাতি, আদা ও তুলসি পাতা

১ কাপ পরিষ্কার ফুটানো পানি পাত্রে নিয়ে এতে ১/২ চা চামচ টুকরো করা আদা, ১/২ চা চামচ চা-পাতি, ২-৩ টি তুলসি পাতা দিয়ে ৫-১০ মিনিট চুলায় গরম করতে হবে। ৫-১০ মিনিট পরে এটি নামিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষন পর যখন হালকা গরমে পরিণত হবে তখন পানি পান করে নিতে হবে। এটি পানে গলা ব্যথা থেকে আরাম পাওয়া যায়, তুলসি পাতায় ভেষজ গুণ রয়েছে যা গলা ব্যথা সারাতে অত্যন্ত কার্যকরী।

৪. পানি, তুলসি পাতা ও মধু

১ গ্লাস পরিষ্কার পানিতে ৪/৫ টি তুলসি পাতা নিয়ে ৫ মিনিট ফুটাতে হবে। ফুটানো হয়ে গেলে এটি নামিয়ে ২ থেকে ৩ ফোঁটা মধু মিশিয়ে নিয়ে পান করে ফেলতে হবে। এটি গলা ব্যথা কমাতে বেশ কার্যকরী।

৫. পানি, মধু ও লেবুর রস

প্রথমে একটি লেবু নিয়ে তা থেকে লেবুর রস করে রাখতে হবে। প্রতিদিন সকালে ১ গ্লাস মৃদু গরম পানিতে ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে সকালের নাস্তার আগে খেতে হবে। প্রতিদিন এটি পান করলে গলা ব্যথা ও খুশখুশে কাশি সাড়াতে সাহায্য করে।

৬. গুঁড় ও আদা

গলায় যাবতীয় সমস্যার উপক্রম দেখলেই একটি গুঁড়ের টুকরার সাথে ১ চা চামচ আদার রস/আদা টুকরা চিবিয়ে খাওয়া যেতে পারে। এটি প্রতিদিন সকালে নাস্তার আগে খেতে হবে।

৭. মেথি ও পানি

আস্ত মেথি পানিতে সারা রাত ভিজিয়ে রেখে বা মেথি গুঁড়া করে নিয়ে পানিতে মিশিয়ে খেতে হবে। এতে গলা ব্যথা দূর হবে দ্রুত।

অতঃপর জেনে নিলেন কিছু প্রয়োজনীয় পন্থা যার মাধ্যমে গলা ব্যথা হবে দূর আর আপনিও পাবেন আরাম। সুস্থ থাকুন সবাই।

ছবি- সংগৃহীত: travelpharm.com

সম্পর্কিত লেখা

গলা ব্যথার উপশমে ৯টি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়
স্বাস্থ্য

গলা ব্যথার উপশমে ৯টি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়

শীতকাল আমাদের অনেকের জন্য আনন্দের হলেও এ সময় আমাদের অনেকেরই গলা ব্যথা, কাশি ও ঠাণ্ডার মতো সমস্যা দেখা দিতে পারে। শীতের সময় আবহাওয়ার পরিবর্তন আমাদের শর...

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা
সুস্থতা

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা

চা অনেকেরই প্রিয় একটি পানীয়। অনেকে শুধু অভ্যাসের বশেও চা পান করেন। কিন্তু এই চা-ই যদি আপনার স্ট্রেস কমাতে পারে বা ওজন কমানোর মত দারুণ সব কাজ করতে পারে...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

আরও পড়ুন

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!
ফিটনেস

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!

আরিফুল হক, বয়স ৩৫। কিছুদিন ধরেই তার কোমরের কাছ থেকে ব্যথা হয়ে পায়ের দিকে চলে যায়। ব্যথার ধরনটা কিছুটা অদ্ভুত। অনেকটা ঝিম ঝিম কিংবা অবশ অবশ লাগে। তিনি...

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!

কোমরের ব্যথায় ভুগতে হয় নি এমন মানুষ দেখাই যায় না। কষ্ট কেমন হয় তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কোমর ব্যথা নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে নানা ধরনের ভ্র...

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়
মা ও শিশু

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়

গর্ভাবস্থায় বেশিরভাগ হবু মায়েরা পিঠ এবং কোমর ব্যথার সমস্যায় ভোগেন। এই সময়টা নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং জটিল সময়। মা হতে যাচ্ছি, এই সুখবরটা যেকো...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?
সুস্থতা

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?

মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানারকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা বিপদ ডেকে আন...

…