জাপানীজ কটন চীজ কেক

sub-editor · Nov 06, 2016 · 1 min read

জাপানীজ কটন চীজ কেক

অসাধারণ স্বাদের এক টা কেক। হালকা মিস্টি, তুলতুলে নরম। মুখে দিলেই মিলিয়ে যায় মনে হয় যেন হাওয়াই মিঠাই খাচ্ছি। খুবই টেস্টি ও ইয়াম্মী কেকটা বানিয়ে দেখুন।

[picture]

উপকরণ 
  • ক্রীম চিজ - ১৮০ গ্রাম
  • তরল দুধ - ১৭৫ মিঃ লি:
  • ডিম - ২ টা
  • চিনি - ১/৪ কাপ
  • ময়দা - ২ ১/২ চা চামচ
  • কর্নফ্লাওয়ার - ২ ১/২ চা চামচ
  • ভ্যানিলা - ১/২ চা চামচ

প্রণালী

-  ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিন।

- ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিন।

- ডাবল বয়লার রেডি করে নিন।(একটি পাত্রে পানি ফুটিয়ে তার উপর আরেকটি পাত্র রেখে রান্না করার পদ্ধতি র নাম ডাবল বয়লার। চকোলেট, পুডিং এই পদ্ধতিতে বানায়।)

- এবার ক্রীম চিজ, দুধ, ২ চা চামচ চিনি হুইস্ক দিয়ে ফেটিয়ে নিন। ডাবল বয়লারে দিন।

- একটা একটা করে কুসুম চিজের মিশ্রণে দিন। নাড়তে নাড়তে একটা স্মুদ ব্যাটার হলে নামিয়ে নিন। এতে ময়দার মিশ্রন দিন।

- খেয়াল রাখবেন যেন কোন দলা না থাকে। নয়তো ছেকে নিতে পারেন ব্যাটারটা

- এবার ডিমের সাদা অংশ বিটার দিয়ে ফোম করতে হবে। বাকি চিনি মিশিয়ে ফোম করে নিন। এতে চিজ ব্যাটার টা ফোল্ড করে মিশিয়ে নিন। সব শেষে ভ্যানিলা দিন। বেশি ঘাটাঘাটি করবেন না।

- কেক টিনের তলায় পার্চমেন্ট পেপার লাগান। ব্যাটার ঢেলে দিন।

- ওভেন প্রিহিট করে নিন। বেকিং ট্রেতে ২ কাপ গরম পানি দিন। এবার এতে কেক টিন বসান। ১৩৫ ডিগ্রী তাপে ৩০ মিনিট বেক করে নিন।

- এবার ১৬০ ডিগ্রী তাপে আরো ২০ মিনিট বেক করুন।

- চমৎকার কালার চলে এলে ওভেন বন্ধ করে দিন।

-ঠান্ডা করে কেক ডিমোল্ড করে নিন। সাজাবার জন্য আমি আইসিং সুগার ও চেরী ব্যাবহার করেছি।

ছবি এবং রেসিপি - খুরশিদা রনি

সম্পর্কিত লেখা

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

জাপানিজ কটন চিজ কেক
বেকিং

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা।...

ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস
ত্বকের যত্ন

ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস

বয়স বেশি হয়নি অথচ অনেকেরই থুতনির নিচে মানে গলায় চর্বির একটা স্তর জমা হয়। দেখে মনে হয় চিবুকের নিচে আরেকটি চিবুক। একেই বলা হয় ডাবল চিন (Double Chin)।...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

আরও পড়ুন

নো বেক লেয়ার চিজ কেক
ডেজার্ট

নো বেক লেয়ার চিজ কেক

আজকের রেসিপি আয়োজনে রয়েছে নো বেক লেয়ার চিজ কেক ! জি ঠিকই শুনেছেন কন রকম বেক করা ছাড়াই এই কেক তৈরি করতে পারবেন। কাজেই যারা কেক তৈরি করতে গিয়ে পুরিয়ে ফ...

গ্যাসের চুলায় মার্বেল কেক
বেকিং

গ্যাসের চুলায় মার্বেল কেক

নামটা শুনেই অনেকের জিভে জল চলে আসবে। তবে খাওয়ার জন্য সকলেই ছুটবেন দোকানে। সাধারণ কেক বাড়িতে তৈরি করলেও অনেকেই মার্বেল কেক‬ তৈরির কথা চিন্তাও করেন না।...

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?
ত্বকের যত্ন

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?

সময়ের পরিক্রমায় স্কিন কেয়ারের ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেক্টিং এই স্টেপগুলো সম্পর্কে এখন কম বেশি...

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

…