ঘরেই তৈরি করুন ডিম ছাড়া মজার ওয়াফল

sub-editor · Feb 03, 2018 · 1 min read

ঘরেই তৈরি করুন ডিম ছাড়া মজার ওয়াফল

সেদিন আমার বান্ধুবি অর্পা বলছিল, ঢাকার কোথায় ডিম ছাড়া ওয়াফল পাওয়া যায় বল তো, আমি আবার ডিম দেয়া কিছু খেতে পারি না জানিস তো। আমি হাসতে হাসতে ওর হাতে আমার বাসার ঠিকানা ধরিয়ে দিয়ে বললাম, এখানে পাওয়া যায়। কাল চলে আসিস বিকেলে, ডিম ছাড়াই তোকে ওয়াফল বানিয়ে খাওয়াবো। অর্পা তো ডিম ছাড়া আমার বানানো ওয়াফল খেয়ে দারুণ খুশি। তাই এখন আপনাদের সাথে শেয়ার করতে এলাম ডিম ছাড়া আমার ওয়াফল বানানোর রেসিপি।চলুন দেখি কী কী লাগবে ডিম ছাড়া ওয়াফল তৈরি করতে।

উপকরণ
  • ময়দা – ২ কাপ
  • চিনি - হাফ কাপ
  • বেকিং পাউডার - ১ টেবিল চামচ
  • বেকিং সোডা -  হাফ টেবিল চামচ
  • টক দই - এক কাপ
  • তরল দুধ - পরিমাণ মতো
  • ভ্যানিলা এসেন্স - ১ টেবিল চামচ
  • চকলেট চিপ্স - ১ কাপ
  • মাখন - সামান্য, ওয়াফল মেকার ব্রাশ করার জন্য
  • আইসিং সুগার – স্বাদ মতো
  • ম্যাপল সিরাপ /চকলেট সিরাপ / মধু - স্বাদ মতো
  • ওয়াফল মেকার
[picture] প্রণালী

- প্রথমে একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা একটু ছেঁকে নিন। এরপর বাটিতে টকদই নিয়ে নিন। এখন সবকিছু একসাথে মিক্স  নিন।এই মিশ্রণে এবার তরল দুধ এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে গেলে মিশ্রণটি, এর সাথে চকলেট চিপ্স মিশিয়ে নিন।

- এবার ওয়াফল মেকার অন করে এতে মাখন ব্রাশ করে নিন। ব্রাশ শেষে আগে তৈরি করে রাখা ওয়াফলের মিশ্রণ ঢালুন। ৩/৪ মিনিট লাগবে ওয়াফল হতে। ৩/৪ মিনিট পর চেক করে নিন, ক্রিস্পি হয়েছে কিনা, না হলে আরেকবার সামান্য মাখন ব্রাশ করে নিন ওয়াফল গুলোতে ।

- এবার মিনিট দুয়েক পর ওয়াফল গুলো বের করে ফেলুন মেকার থেকে। এখন সামান্য আইসিং সুগার ছড়িয়ে দিন ওয়াফলের উপর এবং গরম গরম ওয়াফলের উপর ম্যাপল সিরাপ/চকলেট সিরাপ/মধু দিয়ে নিতে কিন্তু ভুলবেন না। না হলে স্বাদটা অনেকখানি মাটি হয়ে যাবে।

- দেখলেন তো কত সহজেই ডিম ছাড়া তৈরি হয়ে গেল, মজাদার ওয়াফল।

ছবি - দ্যাআর্টফুলপ্যারেন্ট ডট কম

রেসিপি – তাবাসসুম বিন্তি

       

সম্পর্কিত লেখা

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

আরও পড়ুন

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

১টি ব্রাশ সেটেই পরিপূর্ণ মেকআপ সাঁজ
রিভিউ

১টি ব্রাশ সেটেই পরিপূর্ণ মেকআপ সাঁজ

আমাদের অনেকেই হয়তো মেকআপ করছি, কিন্তু সুন্দর করে সেটা ব্লেন্ড হচ্ছে না। দেখা যাচ্ছে অনেক সময় বুঝে উঠতে পারছি না কোন ব্রাশটা চোখের কোন কর্নারে ব্যবহার...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

…