হেয়ার পোরোসিটি টেস্ট | চুলের স্বাস্থ্য পরীক্ষা করার সহজ ১টি উপায়

মাহমুদ · Jul 26, 2013 · 1 min read

হেয়ার পোরোসিটি টেস্ট | চুলের স্বাস্থ্য পরীক্ষা করার সহজ ১টি উপায়

আপনার চুলের স্বাস্থ্য কেমন সেটা বোঝার উপায় হলো চুলের ময়েশ্চার শোষণ করার এবং সেই ময়েশ্চার ধরে রাখার ক্ষমতা পরীক্ষা করে দেখা। খুব সহজেই ঘরে বসেই আপনি চুলের স্বাস্থ্য পরীক্ষা (hair porosity test) করে দেখতে পারেন এবং সে অনুযায়ী চুলের যত্ন নিতে পারেন। তাহলে চলুন জেনে নেই হেয়ার পোরোসিটি টেস্ট সম্পর্কে!

হেয়ার পোরোসিটি টেস্ট কীভাবে করবেন?

হেয়ার পোরোসিটি টেস্ট করার জন্য প্রথমে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি নিন। এবার আপনার মাথা থেকে কয়েকটি চুল নিয়ে সেই পানিতে ফেলুন। খেয়াল রাখবেন চুলগুলো যেন সরাসরি আপনার স্ক্যাল্প থেকে আসে, আগে থেকে ঝরে থাকা চুল বা চুলের মাঝখান থেকে ভেঙ্গে যাওয়া চুল যেন না হয়। এবার চুলগুলো গ্লাসে পানিতে দিয়ে দেখুন কী অবস্থায় থাকে।

• যাদের চুল গ্লাসের পানিতে ডুবে একদম নীচ পর্যন্ত চলে যাবে তাদের চুলের ময়েশ্চার শোষণ করার ক্ষমতা অনেক বেশি। আবার একই সাথে চুলের ময়েশ্চার খুব তাড়াতাড়ি চুল থেকে বের হয়েও যায়, যেহেতু এ ধরনের চুলের কিউটিকলগুলো বন্ধ থাকে না।

• যাদের চুল মাঝামাঝি অবস্থায় থাকে তাদের চুল হলো আদর্শ চুল, কারণ সেটা ঠিক মতো যেমন অ্যাবজর্ব বা শোষণ করে আবার অতিরিক্ত ময়েশ্চার বের করেও দেয়।

চুলের স্বাস্থ্য পরীক্ষা - shajgoj.com

• যদি আপনার চুলগুলো পানির উপর ভাসতে থাকে তাহলে এর অর্থ হলো আপনার চুলের ময়েশ্চার শোষণ করার ক্ষমতা অনেক কম, অর্থাৎ চুলের স্বাস্থ্য ভালো না এবং ঝরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। কিউটিকলগুলো অনেক কাছাকাছি এবং বন্ধ অবস্থায় আছে। এ অবস্থায় ময়েশ্চার গ্রহণ করতে চুলের সমস্যা হলেও খুশির কথা হলো এই যে একবার যদি চুলের ভেতরে ময়েশ্চার ঢুকতে পারে তাহলে সেটা সহজে বের হবে না বা শেষ হয়ে যাবে না। তাই যাদের চুল এ পরীক্ষায় পানিতে ভেসে উঠবে তারা দুশ্চিন্তা না করে কীভাবে চুলের ভেতর ময়েশ্চার প্রবেশ করানো যায় সেটা জেনে নিন। কারণ চুল একবার ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারলে আর চিন্তা নেই। অনেক দিন সেটা ধরে রাখতে পারবে।

চুলের ভেতরে কীভাবে ময়েশ্চার প্রবেশ করাবেন?

১. পার্লারে অথবা বাসায় চুলে স্টিম নিতে পারেন। এর ফলে কিউটিকলগুলো কিছুক্ষণের জন্য রিল্যাক্সড হবে এবং ময়েশ্চার চুলের ভেতরে প্রবেশ করতে পারবে। এ সময় ডিপ কন্ডিশনার ব্যবহার করবেন। বাসায় গরম পানির ব্যবস্থা থাকলে চুল ধোয়ার পরে বাথরুমে শাওয়ারে গরম পানি ছেড়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত বাথরুমের ভেতর ভাপ দেখা না যায়। খেয়াল রাখবেন যেন গরম পানির ভাপ বাথরুমে সহনীয় মাত্রায় থাকে। এই ভাপে কতক্ষণ অপেক্ষা করুন, যেন আপনার চুল ময়েশ্চার গ্রহণের জন্য প্রস্তুত হয়। এরপর কন্ডিশনার ব্যবহার করুন।

২. কন্ডিশনার ব্যবহারের সময় সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। এতে কিউটিকলগুলো রিল্যাক্সড হবে এবং ভেতরে ময়েশ্চার ঢুকবে। তবে চুল ধোয়ার পর অবশ্যই অ্যালোভেরার রস দিতে হবে। এতে কিউটিকলগুলো আগের অবস্থায় ফিরে আসবে। ফলে ময়েশ্চার চুলে ঢুকে যাওয়ার পর আর বের হতে পারবেনা।

৩. এভাবেও করতে পারেন। সবার আগে চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার  করে নিন। এরপর পানির সাথে অল্প বেকিং সোডা মিশিয়ে চুলে লাগান। ২/৩ মিনিট রেখে এর উপর কন্ডিশনার দিন। তারপর কিছুক্ষণ পরে অ্যালোভেরা জেল দিয়ে দিন চুলের উপর কিউটিকলগুলোকে সিল করার জন্য। কিছুক্ষণ পরে চুল ধুয়ে ফেলুন।

৪. অতিরিক্ত প্রোটিন ব্যবহার করবেন না। এতে কিউটিকল এর মুখ বন্ধ হয়ে যাবে। তাই প্রোটিন ট্রিটমেন্ট তখনই করুন যখন আপনার মনে হবে যে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে।

ছবিঃ সংগৃহীত - Shutterstock

সম্পর্কিত লেখা

হেয়ার পোরোসিটি | আমার চুল রুক্ষ-শুষ্ক, তোমার চুল মসৃণ কেন?
চুলের যত্ন

হেয়ার পোরোসিটি | আমার চুল রুক্ষ-শুষ্ক, তোমার চুল মসৃণ কেন?

কখনো কি ভেবে দেখেছেন, একেক জনের চুলের ধরণ কেন একেক রকমের হয়? কেন কারো চুলে তেল দিলে সহজে বসতে চায় না, আর কারো চুলে তেল দেওয়া মাত্রই পুরো চুলে তেল অ্যা...

লো পোরোসিটি চুল | কীভাবে চিনবেন এবং সঠিক যত্ন নিবেন?
চুলের যত্ন

লো পোরোসিটি চুল | কীভাবে চিনবেন এবং সঠিক যত্ন নিবেন?

একরাশ সুন্দর ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাবে সুন্দর চুলগুলো দিন দিন নিষ্প্রাণ হয়ে পড়ে। চুলের যত্নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে সব...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

দামি হেয়ার মাস্ক মেখেও চুল খড়খড়ে? তেল-পানি কিছুই চুলে ঢুকছে না যে কারণে!
চুলের যত্ন

দামি হেয়ার মাস্ক মেখেও চুল খড়খড়ে? তেল-পানি কিছুই চুলে ঢুকছে না যে কারণে!

চুলের শুষ্কতা দূর করতে আমরা কত রকমের কন্ডিশনার, হেয়ার সিরাম আর দামি মাস্কই না ব্যবহার করি। কিন্তু অনেক সময়ই দেখা যায়, গোসলের পর চুল কিছুক্ষণ নরম থাকলে...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

…