মেদ কমাতে ডায়েট প্ল্যান | ৪ বেলার পরিমিত খাবারে পান স্বাস্থ্যকর জীবন!

রোজেন · Jun 17, 2013 · 1 min read

মেদ কমাতে ডায়েট প্ল্যান | ৪ বেলার পরিমিত খাবারে পান স্বাস্থ্যকর জীবন!

আজকাল সবাই স্বাস্থ্য সচেতন। বাড়তি মেদ ঝরানোর যুদ্ধে সবাই জয়ী হওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। কেউ সফল হচ্ছেন আর কেউ অস্বাস্থ্যকর ডায়েট প্ল্যানের কারণে অসুস্থদের খাতায় নাম লেখাচ্ছেন। চটজলদি ওজন কমানোর উপায়গুলো পরিহার করে স্বাস্থ্যকর উপায়ে মেদ কমাতে ডায়েট প্ল্যান ফলো করে চিরস্থায়ীভাবে ওজন কমানোর পথ বেছে নিতে হবে।

রাতারাতি ওজন কমালে সেটা স্থায়ী তো হয়ই না, উল্টো পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমরা সবাই জানি ওজন কমানোর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে পরিমিত খাওয়া আর ব্যায়াম করা। কম ক্যালোরিযুক্ত প্লেট ভর্তি পুষ্টিকর খাবার যেমন পেট ভরাবে তেমনি ওজন কমাতে কোন ব্যাঘাত ঘটাবে না। একজন প্রাপ্ত বয়স্ক নারীর দিনে ২০০০ ক্যালোরি প্রয়োজন। আজ আমার মূল উদ্দেশ্য হল আদর্শ উপায়ে আপনাদেরকে আপনাদের লক্ষে পৌছে দেয়া। সবার সুবিধার্থে এমনই একটা ডায়েট মেন্যু দেয়া হলো।

মেদ কমাতে ডায়েট প্ল্যান ৪ বেলার জন্য

সকাল

২টি হাতে বানানো রুটি, কুসুম ছাড়া ডিম সেদ্ধ/পানি পোচ, এক গ্লাস লো–ফ্যাট মিল্ক অথবা টক দই, কমলা অথবা সাইট্রিক অ্যাসিডযুক্ত ফল। রুটির বদলে এক বাটি কর্ণফ্লেক্স অথবা ওটস খেতে পারেন। নাস্তা শুরু করার আগে খালি পেটে হালকা গরম পানিতে একটি লেবু চিপে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে আপনার ত্বকও ভালো থাকবে আর শরীরের মেদ ঝরবে দ্রুত। আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো ঠাণ্ডা পানিতে মধু খাবেন না, তখন এটা স্যাচুরেটেড  ফ্যাট হিসেবে আপনার শরীরে জমা হবে।

মেদ কমাতে সকালে কমলা, টক দই, রুটি ও ডিম দিয়ে ডায়েট প্ল্যান - shajgoj.com

দুপুর

এক কাপ ভাত, দুই পিস মাছ/মুরগির মাংস, এক বাটি ডাল, আলু ছাড়া তরকারি আর শসা, টমেটো, গাজর দিয়ে এক বাটি সালাদ যত ইচ্ছা তত খেতে পারেন। শুধু যে এইগুলো দিয়েই সালাদ বানাতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার পছন্দের উপকরণগুলো বেঁছে নিন। শুধু সালাদ ড্রেসিং ব্যবহার করা পরিহার করতে হবে।

মেদ কমাতে দুপুরে ভাত, গাজর, মুরগি, টমেটো, ডাল ও শসা দিয়ে ডায়েট প্ল্যান - shajgoj.com

বিকেল

মুড়ি, পপকর্ন, ছাতু, টোস্ট বিস্কুট, রঙ চা অথবা দুধ চা খেতে পারেন। তবে হালকা চিনি দিবেন। দরকার হলে চিনি ছাড়া চা খাবেন কিন্তু সুইটনার খাওয়ার অভ্যাস করবেন না। এইটা স্বাস্থ্যের জন্য উপকারী নয়।

মেদ কমাতে বিকেলে টোস্ট, পপকর্ন ও রঙ চা দিয়ে ডায়েট প্ল্যান - shajgoj.com

রাত

এক বাটি ঘরে বানানো মুরগীর অথবা সবজীর সুপ, এক বাটি সালাদ, এক গ্লাস লো- ফ্যাট মিল্ক/দই, একটা আপেল। যদি সুপ খেতে ইচ্ছা না করে তাহলে আমরা সাধারণত যে চাইনীজ ভেজিটেবল বানাই সেটা এক বাটি খাওয়া যেতে পারে।

মেদ কমাতে রাতে আপেল, স্যুপ ও সালাদ দিয়ে ডায়েট প্ল্যান - shajgoj.com

আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হল-

১. লবণ কম খেতে হবে। লবণ শরীরে পানি ধরে রাখে যার ফলে শরীরে পানি জমে শরীর ফুলে যায়।

২. পেট কখনো খালি রাখবেন না তাহলে গ্যাস্ট্রিকের উপসর্গ দেখা দিতে পারে। ক্ষুধা লাগলেই সালাদ অথবা ফল খেয়ে পেট ভরে নিবেন।

৩. প্রতিদিন অন্ততপক্ষে ১৫ মিনিট ব্যায়াম করুন।

৪. রাতের খাবার অবশ্যই ৮টার মধ্যে খেয়ে নিবেন।

৫. প্রচুর পরিমানে পানি পান করার অভ্যাস করুন। জুস বা সোডা জাতীয় খাবারে চিনির পরিমাণ বেশি থাকে।

৬. ডিপ ফ্রাইড খাবার পরিহার করুন।

৭. ৭-৮ ঘণ্টা ঘুমাবেন। পর্যাপ্ত ঘুম পাকস্থলীর পরিপাকের ক্ষমতা বাড়িয়ে দিবে।

৮. কোন বেলার খাবার স্কিপ করবেন না। তাহলে দেখা যায় পরের বেলায় বেশি খাওয়া হয়েই যায়।

৯. হাস্যকর হলেও সত্যি যে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে নীল রঙ বেশি খাওয়ার ইচ্ছে কমিয়ে দেয়। তাই আজই আপনার খাবার প্লেট, টেবিল ক্লথের রঙ বদলে পরীক্ষা করে দেখুন গবেষণার ফলাফল সত্যি কিনা।

এই ছিল মেদ কমাতে ডায়েট প্ল্যান নিয়ে জরুরী কিছু তথ্য। আশা করি উপকৃত হবেন।

 

ছবি- সংগৃহীত: wallpaper cave

 

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ
ফিটনেস

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ

সাদা রঙের যেকোনও খাবারই কার্বোহাইড্রেটের উৎস। হয়ত কিছুদিন পর আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বা আপনি স্পেশাল অকেশনের জন্য আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

আরও পড়ুন

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

ওজন কমানোর ১০টি টিপস | স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে থাকুন সুস্থ
ফিটনেস

ওজন কমানোর ১০টি টিপস | স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে থাকুন সুস্থ

ওজন কমানোর জন্য আমরা অনেক কিছুই করে থাকি। হাঁটাহাঁটি বা শারীরিক ব্যায়াম অবশ্যই জরুরী। তবে এর পাশাপাশি খাওয়-দাওয়া কন্ট্রোল করার ব্যাপারটিও মাথায় রা...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান
ফিটনেস

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট কর...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

…