চটজলদি মোহনীয় চাহনি

sub-editor · Apr 03, 2016 · 1 min read

চটজলদি মোহনীয় চাহনি

অভিব্যক্তি প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে চোখ।তাই তো কখনো আইলাইনার, আইশ্যাডো কিংবা মাশকারা দিয়ে চোখটাকে আরেকটু আকর্ষনীয় করে তোলার প্রচেষ্টা সবসময়ই করে থাকে সবাই।কিন্তু চোখের অভিব্যক্তি প্রকাশে চোখের পাপড়ির জুড়ি নেই। তাই চোখটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য অনেকে আবার আলাদা ফেক আইল্যাশও লাগিয়ে থাকেন যা ঠিকমত লাগানো যেমন একদিকে কষ্টসাধ্য অন্যদিকে সময়সাপেক্ষ। তাছাড়া এসব পণ্য লাগানোর জন্য যে ধরনের আঠা ব্যবহার করা হয় তা চোখের জন্য বেশ ক্ষতিকর।

[picture]

কিন্তু তাই বলে তো চোখের সৌন্দর্যে কোন কমতি থাকা চলে না ।তাই আজকে আমরা এমন একটি পদ্ধতির কথা আপনাদের জানাবো যার মাধ্যমে কোন ধরনের ক্ষতি ছাড়া খুব সহজেই পেতে পারেন নজরকাড়া চোখ। আর সময়? মাত্র ২০ সেকেন্ড!

আইল্যাশ কার্লার চোখের পাপড়িকে উপরের দিকে বাঁকা করে আপনাকে করে তোলে আকর্ষনীয় চোখের অধিকারী। বর্তমানে এই যন্ত্রটির ব্যবহার সকল বয়সি নারীদের মধ্যেই দেখা যাচ্ছে। স্কুল, কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কর্মব্যস্ত নারী, সকলের কাছেই সমান জনপ্রিয়।

বাজারে মূলত দুই ধরনের আইল্যাশ কার্লার পাওয়া যায়।

১.ম্যানুয়্যাল- এটি হাতের সাহায্যে ব্যবহার করা হয়। আকারে ছোট, তাই ব্যাগের অন্যান্য খুঁটিনাটি জিনিসপত্রের সাথে সহজেই নিয়ে নিতে পারেন।

২. ইলেকট্রিক- এটি ব্যাটারিচালিত। হিটিং কিংবা নন-হিটিং দুই ধরনের ইলেকট্রিক আইল্যাশ কার্লারই পাওয়া যায়। তবে চোখের নমনীয়তার কথা ভেবে হিটিং কার্লার ব্যবহার না করাই ভালো।

eye lash 1

আজকে আমরা ম্যানুয়াল আইল্যাশ কার্লার সম্পর্কে আপনাদের জানাবো।

এ ধরনের আইল্যাশ কার্লার সাধারণত স্টীলের তৈরি হয়ে থাকে। তবে কার্লারের যে অংশ চোখের সংস্পর্শে আসে সেখানে রাবারের পরত দেয়া থাকে যার ফলে চোখে কোন ধরনের আঘাত লাগার সম্ভবনা  থাকে না। তাই নিজে নিজে খুব সহজে ও কম সময়ে কাজের ফাঁকেই সেরে নিতে পারেন আইল্যাশ কার্লিং।

ব্যবহার পদ্ধতি:

  • নিচে প্রদর্শিত ছবির ন্যায় আইল্যাস কার্লারটি চোখের ওপর স্থাপন করুন।

eye lash 2

  • এবার হালকাভাবে নিচের অংশটিতে হাতের সাহায্যে চাপ দিন।

eye lash 3

  • ১০ সেকেন্ড এভাবে চাপ দিয়ে রাখুন।
  • এবার নিজেই লক্ষ্য করুন অভাবনীয় পরিবর্তন।

eye lash 4

  • অপর চোখের পাপড়িও একইভাবে কার্ল করুন।
  • কার্ল দীর্ঘস্থায়ী করার জন্য কার্লার ব্যবহারের পূর্বে হেয়ার ড্রায়ার দিয়ে হালকা গরম করে নিতে পারেন।

সাবধানতা:

  • কার্লার গরম করে নিতে চাইলে অবশ্যই দেখে নেবেন যাতে কার্লার খুব বেশি গরম না হয়।এতে চোখের ক্ষতি হতে পারে। প্রয়োজনে স্পর্শ করে দেখুন কতটা তাপ সহ্য করতে পারবেন।
  • কার্ল করার সময় বেশি জোরে চাপ দেয়া যাবে না। অসাবধানতাবশত বেশি জোরে চাপ দিলে চোখের পাপড়ি ছিড়ে যেতে পারে।
  • আইল্যাশ কার্লার পাপড়ির সাথে চেপে রাখার সময় খেয়াল রাখতে হবে যাতে হাত না নড়ে। এতে চোখে আঘাত লেগে চোখের ক্ষতি হতে পারে।

এটি বিভিন্ন দামে পাওয়া যায়। তবে চোখের সংবেদনশীলতার কথা মাথায় রেখে একটু ভালো মানের আইল্যাশ কার্লার কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। ৬০০ থেকে ১০০০ টাকার মধ্যে যেকোন সুপারশপ বা শপিংমলে অনায়াসেই পেয়ে যাবেন। ভালো কোন অনলাইন শপ থেকেও অর্ডার দিয়ে কিনে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত আইল্যাস কার্লার।

লিখেছেন - মুশরাত জাহান দোলা

ছবি -  ইউটিউব

সম্পর্কিত লেখা

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?
বিউটি টিপস

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?

বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আ...

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

আরও পড়ুন

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

আইল্যাশ গজানো ও বৃদ্ধির ৫টি প্রাকৃতিক উপায়!
চোখের সাজ

আইল্যাশ গজানো ও বৃদ্ধির ৫টি প্রাকৃতিক উপায়!

আমাদের মাথার চুলের মতই আইল্যাশও একটি নির্দিষ্ট নিয়মে ও হারে বেড়ে থাকে। মাশকারা, কাজল, আইলাইনার ইত্যাদি ব্যবহারের কারণে আইল্যাশ পড়ে যেতে থাকলে তা পুনরা...

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!
মেকআপ

৬টি মাশকারা হ্যাকস দিয়ে আইল্যাশ দেখাবে ঘন ও লম্বা!

যত সুন্দর করেই আই মেকআপ করেন না কেন, লাস্টে যদি মাশকারাটাই না লাগান তবে আই লুক কিন্তু ফুটে উঠবে না। কারণ, চোখ দুটিকে আকর্ষণীয় করে তোলে আইল্যাশ। আইল্যা...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)
হেয়ার স্টাইল

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)

আমাদের যাদের চুল হালকা ওয়েভি অথবা স্ট্রেইট তাদের মোটামুটি সবার কাছেই হেয়ার স্ট্রেইটেনার থাকে। কিন্তু ব্যারেল কার্লার আসলে কেনা হয় না। আমি যেমন মাসে এক...

…