কোস্টাল সেন্টস Eclipse প্যালেট

সাজগোজ উপ সম্পাদক · Jul 10, 2015 · 1 min read

কোস্টাল সেন্টস Eclipse প্যালেট

আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস এর অন্যতম জনপ্রিয় একটি প্রোডাক্টের; যার নাম কোস্টাল সেন্টস Eclipse প্যালেট। তাদের নিজস্ব ওয়েবসাইটে সারা বছর সবচেয়ে বেশি চাহিদা থাকে এই একটি প্রোডাক্টের। এটি মূলত একটি কন্সিলার প্যালেট, তবে এটা দিয়ে পুরো মুখের বেইজ মেকাপ, কনটোরিং, হাইলাইটিং এর কাজ করে ফেলা যায়। এক কথায় একের ভেতর অনেক কিছু। একটু প্র্যাকটিসের দরকার হলেও ব্যবহার করাটা আমার কাছে বেশ সহজ মনে হয়েছে। সার্বিক দিক দিয়ে কেমন কালো রঙের ছোট আকারের এই প্যালেটটি? চলুন দেখে নিই

মোট ১৫ টি শেড রয়েছে এখানে। তার মধ্যে ১১টি কন্সিলার শেড, ৩টি কারেক্টার, আর একটা হাইলাইটার রয়েছে। প্রথমেই আসি কারেক্টারের কথায়।

  • মিন্ট গ্রিন শেডের কারেক্টারটি স্কিনের যেকোনো রেডনেস, রোজেশিয়া, পিম্পলের দাগ ঢাকতে সক্ষম।
  • ল্যাভেন্ডার কালারের কারেক্টার ত্বকের অতিরিক্ত হলদে ফ্যাকাসে ভাব, আর অলিভ আন্ডারটোনের স্কিনের অসামঞ্জস্যতা অনায়াসেই কাভার করে।
  • ইয়ালো কালারের কারেক্টার কালো, নীলচে বা বেগুনি ধাঁচের ডার্ক সার্কেল সহ ত্বকের কালচে ভাব ঢেকে দেয়। এটা কন্সিলার হিসাবেও লাইট স্কিনে ইউজ করা যায়।
  • সিলভার কালার হাইলাইটার হিসেবে চমৎকার। ইউজ করা যায় চিকবোনে, নাকে, থুতনিতে আর কপালে।

বাকি ১১টি কন্সিলার এর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। পিগমেনটেশন অবশ্যই প্রশংসার দাবিদার। মিডিয়াম থেকে ফুল কাভারেজ দেয়। এর ক্রিমি টেক্সচার স্কিনের সাথে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। সময়ও কম লাগে বলে রেগুলার ইউজ করি আমি। ব্রাশ, আঙ্গুল অথবা বিউটি ব্লেন্ডার দিয়ে মুখের বেইজ খুব সহজেই করে ফেলা যায়। মেকাপের আগে স্কিনে ময়েশ্চারাইজার আর প্রাইমার দিয়ে ফেললে ফ্ললেস বেইজ মেকাপ করা কোন ব্যাপারই না। লাইট, মিডিয়াম, ডার্ক; ওয়ার্ম, কুল বা নিউট্রাল আন্ডারটোন, যেকোনো স্কিনের কালারের সাথেই যাবে এর কালারগুলো। সঠিক কালারটা না আসলে ডার্ক আর লাইট শেডগুলোর মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ করে স্কিনের পারফেক্ট টোনটা আনা যায়। মিডিয়াম শেড গুলোর মধ্যে দু একটি কন্সিলার একটু অরেঞ্জিশ হওয়াতে কন্সিলার প্লাস অরেঞ্জ কালার কারেক্টার হিসাবে ইউজ করা যায়। ডার্ক কালারগুলো দিয়ে শেডইং এর মাধ্যমে কনটোরইং এ ন্যাচারাল লুক আনা যায়। আর আমার স্কিন টোন সারাবছর একইরকম থাকেনা। কখনো একটু রোদেপোড়া রঙ আবার কখনো নিয়মিত ত্বকের যত্নে ত্বক একটু উজ্জ্বল থাকে। এতে করে এই প্রোডাক্টটি আমি সারা বছর ব্যবহার করতে পারি। নতুন করে কন্সিলার ম্যাচ করে কেনার ঝামেলা থাকেনা।

প্যালেটটির যেসব দিক আমার ভালো লেগেছে

  • আঙ্গুলের সাহায্যেই খুব সহজে এপ্লাই আর ব্লেন্ড করা যায়।
  • ডার্ক শেডগুলো দিয়ে কনটোর করা যায়।
  • সবচেয়ে ডার্ক শেডটি আইব্রাও মেকাপে দারুণ কাজ করে।
  • অনেক শেড থাকায় সব রঙের অধিকারীরা ইউজ করতে পারেন।
  • একের ভেতর অনেক কিছু থাকায় ট্র্যাভেলের সময় সঙ্গে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে একটা আয়না প্যালেটটির সাথে সংযুক্ত করা থাকলে হয়ত আরও ভালো হতে পারতো।
  • কন্সিলারের ঘনত্ব বেশি তাই খুব কম পরিমাণে লাগে।

কোথায় পাবেন? কোস্টাল সেন্টস এর ওয়েব সাইটে অর্ডার করলেই পাবেন। দেশে পাবেন যমুনা ফিউচার পার্কের Sapphire এ। দাম পড়বে ২২৫০ টাকা। চাইলে তাদের ফেসবুক পেজ থেকে অনলাইনে অর্ডার করতেও পারেন।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃ কোস্টাল সেন্টস. কম

সম্পর্কিত লেখা

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?
বেইজ মেকআপ

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন ফাউন্ডেশন কন্সিলার এর সাথে পরিচিত হয়েছেন তারা তো বটেই, মোটামুটি মেকআপ করতে পারেন তারাও মাঝে মাঝে দ্বিধান্বিত হয...

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য
বেইজ মেকআপ

কনসিলার ও কালার কারেক্টারের মধ্যে পার্থক্য

মেকাপ সচেতন নারীরা কম-বেশি সবাই কনসিলার ও কালার কারেক্টার শব্দ দুটির সাথে পরিচিত। কালার কারেক্টারের সাথে না হলেও কনসিলার চেনে না এমন মেয়ে নেই বললেই চল...

কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি
মেকআপ

কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি

শুধু ফাউন্ডেশন দিয়ে মুখের কালো দাগ, চোখের নিচে কালো দাগ পুরোপুরি ভাবে লুকানো যায় না। তাছাড়া পার্টি মেক-আপ করতে গেলে যদি মেক-আপ এর উপর মুখের কালো দা...

কোস্টাল সেন্টস স্মোকি প্যালেট
মেকআপ

কোস্টাল সেন্টস স্মোকি প্যালেট

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস ব্র্যান্ডের জনপ্রিয় প্যালেটগুলোর মধ্যে একটি প্যালেটের। এটি কোস্টাল সেন্টস ৩৬ কালার স্মোকি...

আরও পড়ুন

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট
মেকআপ

কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশ প্যালেট

আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস এর বেস্ট সেলিং প্রোডাক্ট গুলোর মধ্যে একটির। এটি হল কোস্টাল সেন্টস কন্টোর ব্লাশপ্যালেট। যারা নতুন মেকাপ করা শুরু করছেন ব...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার
বেইজ মেকআপ

ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার

দামী দামী ফাউন্ডেশন, ফেস পাউডার, আই শ্যাডো, লিপস্টিক কেনার ফাঁকে দেখা যায় কন্সিলার, প্রাইমারের মত জিনিস গুলো কখন যেন লিস্ট থেকে হারিয়ে যায়। তবে আপনার...

শীতের সাজকথা
মেকআপ

শীতের সাজকথা

কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। দেখতে দেখতে শীত চলে এল আর সেই সঙ্গে বিয়ের মৌসুমও। আর শীতের সময় মেকআপ আর উৎসব দুটোর মজাই যেন সবচেয়ে বেশি জমে ওঠে। যেহেতু এ...

শিয়ার কভার
মেকআপ

শিয়ার কভার

শিয়ার কভার একটি হাই এন্ড ফিনিশিং এর সেলিব্রিটি মিনারেল মেকাপ প্রোডাক্ট । বাইরের দেশের পাশাপাশি আজকাল আমাদের দেশেও মিনারেল মেকাপ খুব জনপ্রিয় একটি মেকাপ...

…