কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি

সাজগোজ উপ সম্পাদক · Aug 21, 2013 · 1 min read

কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি

শুধু ফাউন্ডেশন দিয়ে মুখের কালো দাগ, চোখের নিচে কালো দাগ পুরোপুরি ভাবে লুকানো যায় না। তাছাড়া পার্টি মেক-আপ করতে গেলে যদি মেক-আপ এর উপর মুখের কালো দাগ গুলো ভেসে থাকে, দেখতে খারাপ লাগে। যাদের ত্বকে প্রচুর ব্রণের দাগ আসে অথবা চোখের নিচে গর্ত অথবা কালো হয়ে আসে, তাদের অবশ্যই কন্সিলার ব্যবহার করতে হবে। মুখের মেক -আপ এর ন্যাচারাল লুক আনার জন্য ২ টি কন্সিলার ব্যবহার করতে হবে। একটি ত্বকের রঙ এর থেকে এক শেড উজ্জ্বল রঙ আর একটি হলুদ অথবা কমলা রঙের কন্সিলার। আমরা জানি কমলা রঙ কালো রঙ কে নিউট্রাল করে। কন্সিলার অনেকেই অনেক ভাবে ব্যবহার করে। কেউ ফাউন্ডেশন দেয়ার আগে করে, আবার কেউ ফাউন্ডেশন দেয়ার পরে ব্যবহার করে। যে যেভাবে আরামদবোধ করেন, সেইভাবেই করবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে চোখের নিচে কালো দাগ এবং মুখের কালো দাগ দূর করবেন কন্সিলার দিয়ে।

চোখের নিচে কালো দাগ নিরাময়ের পদ্ধতিঃ

স্টেপ ১ - আমি ফাউন্ডেশন দেয়ার পর কন্সিলার দেই। প্রথমে একটি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে পুরো মুখে ফাউন্ডেশন দিবেন। ভালো করে ব্লেন্ড করবেন।

স্টেপ ২ - যদি কোন কন্সিলার পেলেট ( ছবিতে দেয়া আছে ) থাকে তাহলে ঐখান থেকে কমলা অথবা হলুদ কালারের স্কিন কারেক্টর নিয়ে চোখের নিচে এবং চারপাশে লাগাবেন।

স্টেপ ৩ - তারপর হাতের আঙ্গুল দিয়ে হালকা করে আস্তে আস্তে কন্সিলার ব্লেন্ড করবেন। চোখের নিচে কন্সিলার দিতে ব্রাশ থেকে হাতের আঙ্গুল-ই বেশি ভালো।

স্টেপ ৪ - তারপর নিজের ত্বকের থেকে এক শেড হালকা কন্সিলার নিয়ে চোখের নিচে আবার লাগাবেন এবং ভালো করে ব্লেন্ড করবেন।

স্টেপ ৫ - যেকোনো প্রেস পাওডার দিয়ে পুরো মেক-আপ টাকে সেট করবেন।

স্টেপ ৬ - কন্সিলার দেয়ার পর চোখের ফাইনাল লুক।

concealer01

কন্সিলার দিয়ে মুখের দাগ ঢাকার পদ্ধতিঃ

মুখের দাগ ও চোখের কালো দাগ নিরাময়ের পদ্ধতির মতই করতে হবে। তাছাড়া কিছু বিশেষ দিক খেয়াল রাখতে হবে।

স্টেপ ১- প্রথমে মেক-আপ প্রাইমার লাগাতে হবে। যাদের মেক আপ প্রাইমার নেই তারা মেক-আপের আগে ৩/৪ টি বরফ কুচি মুখে লাগিয়ে নিবেন এবং মেক- আপের সময় ৩/৪ বার মুখে পানি স্প্রে করবেন। এতে করে মেক-আপ দীর্ঘক্ষণ থাকবে, ঘামবে না। যাদের স্কিন তৈলাক্ত , তারা মুখে প্রাইমার এর বদলে মিল্ক অফ মাগ্নেসিয়া দিতে পারেন ( ফার্মেসি তে কিনতে পাওয়া যায় )

স্টেপ ২- মুখে প্রথমে কমলা অথবা হলুদ কালারের কন্সিলার দিয়ে শুধু মাত্র যেখানে দাগ আছে সেখানে দিবেন। পরিষ্কার হাত দিয়ে কন্সিলার হালকা হালকা করে ব্লেন্ড করবেন।

স্টেপ ৩- নিজের পছন্দ মত ফাউন্ডেশন পুরো মুখে লাগিয়ে, ভালো ব্রাশ অথবা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করবেন। মনে রাখবেন যত বেশি ব্লেন্ড করবেন, তত মেক-আপের ফিনিসিং ভালো হবে।

স্টেপ ৪-এর পর নিজের ত্বকের সাথে ম্যাচ করা কন্সিলার দাগের উপর লাগিয়ে, আঙ্গুল দিয়ে ডেব করুন।

স্টেপ ৫-মুখে ফেস পাওডার অথবা মিনেরাল পাওডার যেকোনো একটা দিয়ে ফিনিশিং দিবেন।

এখন আসা যাক কন্সিলারের কথা। বাংলাদেশে কন্সিলার পেলেট পাওয়া যায় না। সে ক্ষেত্রে কমলা অথবা হলুদ কালারের পেন স্টিক ব্যবহার করতে পারেন। আর ত্বকের শেডের কন্সিলার আমাদের দেশে অনেক ব্র্যান্ডের পাওয়া যায়। MAC, Revlon, Maybelline, elf, Neutrogena,  Covergirl ব্র্যান্ডের কন্সিলার অনেক ভালো। এগুলো যমুনা ফিউচার পার্কের Sapphire এ পাবেন।

আশা করি পোস্টটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

লিখেছেনঃ তাপসী

ছবিঃ বিউটিএডিটর.সিএ

সম্পর্কিত লেখা

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?
বেইজ মেকআপ

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন ফাউন্ডেশন কন্সিলার এর সাথে পরিচিত হয়েছেন তারা তো বটেই, মোটামুটি মেকআপ করতে পারেন তারাও মাঝে মাঝে দ্বিধান্বিত হয...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

আরও পড়ুন

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার
বেইজ মেকআপ

ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার

দামী দামী ফাউন্ডেশন, ফেস পাউডার, আই শ্যাডো, লিপস্টিক কেনার ফাঁকে দেখা যায় কন্সিলার, প্রাইমারের মত জিনিস গুলো কখন যেন লিস্ট থেকে হারিয়ে যায়। তবে আপনার...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

যখন যেমন মেক-আপ
মেকআপ

যখন যেমন মেক-আপ

ঋতুভেদে আমাদের দেশে একেক সময় একেক রকম আবহাওয়া বিরাজমান। এই প্রচন্ড গরম তো এই ঝুম বৃষ্টি। তাই মৌসুম বুঝে শুনে মেক-আপ করাটা জরুরী, না হলে পুরো মেক-আপট...

…