ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার

সাজগোজ উপ সম্পাদক · Dec 02, 2013 · 1 min read

ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার

দামী দামী ফাউন্ডেশন, ফেস পাউডার, আই শ্যাডো, লিপস্টিক কেনার ফাঁকে দেখা যায় কন্সিলার, প্রাইমারের মত জিনিস গুলো কখন যেন লিস্ট থেকে হারিয়ে যায়। তবে আপনার ত্বকে ঐ সব প্রসাধনীর কার্যকারিতা ও ফলাফল বহু গুণে বাড়িয়ে দিতে পারে লিস্ট থেকে বাদ পড়ে যাওয়া পণ্য গুলো। আজ আপনাদের জন্য রয়েছে কন্সিলার ও আই প্রাইমার তৈরির রেসিপি; যা আপনি নিজ হাতেই তৈরি করতে পারবেন, নিজের ঘরে বসেই-তাও আবার আপনারই পছন্দের প্রোডাক্টটি দিয়ে। আসুন তবে জেনে নিই কীভাবে কী করবেন -

কন্সিলারঃ

যা যা লাগবেঃ

- পরিষ্কার ছোট পাত্র (পুরনো কন্সিলারের জার বা টিউব হলে বেশি ভালো হয়; আর যারা আগে কন্সিলার ব্যবহার করেন নি বা আগের ব্যবহৃত পাত্র নেই তারা লিপ বাম বা লিপ গ্লসের টিউব ব্যবহার করতে পারেন)

- অধিক ঘনত্বের লোশন (ক্রীম বেসড লোশন)

- পাউডার ফাউন্ডেশন বা প্যানকেক

- স্প্যাচুলা বা টুথ পিক

প্রণালীঃ

১। যে পাত্রে কন্সিলার সংরক্ষণ করবেন, শুরুতেই সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। লিকুইড ক্লিনার ব্যবহার করবেন যেন পরিষ্কারকের উচ্ছিস্ট কোন ভাবেই পাত্রে লেগে না থাকে।

২। এবার পাত্রটিকে পর্যাপ্ত আলো-বাতাসে রেখে শুকিয়ে নিন।

৩।এবার আপনার পছন্দের কোন লোশন নিন, মনে রাখবেন লোশন যেন অবশ্যই সাদা রঙের হয়। উগ্র গন্ধ যুক্ত লোশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর অবশ্যই এমন লোশন বাছাই করবেন যেটা ক্রীমের মত দেখতে, মানে খুব বেশি তরল যেন না হয়।

৪। তারপর আপনার সাথে ম্যাচ করে এমন একটি লিকুইড ফাউন্ডেশন নিন। যে ফাউন্ডেশনটি আপনার ত্বকে সবচেয়ে বেশি মানিয়ে যায় এবং যেটি আপনার বেশি পছন্দের সে ফাউন্ডেশন নিন।

৫। এরপর মিনারেল পাউডার ফাউন্ডেশন বা প্যানকেক মেশান।

৬।এবার স্প্যাচুলা বা টুথপিকের সাহায্যে সব গুলো উপকরণ ভালো ভাবে মেশাতে থাকুন। ততক্ষণ পর্যন্ত মেশান যতক্ষণ না এটি দেখতে একই রকম লাগে।

সবশেষে সংরক্ষণের পাত্রে ঢেলে সংরক্ষণ করুন এবং লিপ গ্লসের ব্রাশ পরিষ্কার করে তা দিয়ে ব্যবহার করুন। এটি এক মাস পর্যন্ত ভালো থাকবে।

আই প্রাইমারঃ

আই মেক-আপ যেমন - আইশ্যাডো, লাইনার ইত্যাদি ব্যবহারের আগে আই প্রাইমারের ব্যবহার আপনার মেক-আপ করবে দীর্ঘ স্থায়ী ও লাইনারের ছড়িয়ে যাওয়া রোধ করবে। যাদের চোখের পাতা তৈলাক্ত তাদের জন্য আই প্রাইমার ব্যবহার বাধ্যতামূলক।

যা যা লাগবেঃ

যা যা লাগবেঃ

ছোট পাত্র

বডি বাটার বা ভেসিলিন হোয়াইট লোশন

লিকুইড কন্সিলার বা ফাউন্ডেশন

মিক্সার স্টিক বা টুথ পিক

প্রণালীঃ

১। পাত্রটিকে প্রয়োজন মত পরিষ্কার করে নিন।

২। পাত্রে এক টেবিল চামচ পরিমাণ বডি বাটার বা লোশন ঢালুন।

৩। এখন আধ চা চামচ কন্সিলার নিন (যাদের কাছে কন্সিলার নেই তারা পূর্বে বর্ণিত ঘরে তৈরি কন্সিলার ব্যবহার করবেন না; বরং লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন)

৪। অথবা সিসি ক্রীমও ব্যবহার করতে পারেন।

৫। এবার সব উপকরণ স্টিকের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন।

৬। ঠিক ভাবে মিশে গেলে মুখ ভালো করে বন্ধ করে ঠান্ডা জায়গায় (ফ্রিজের দরকার নেই) সংরক্ষণ করুন।

এই আই প্রাইমার আপনার আই মেক-আপ কে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে।

জেনে গেলেন তো কেমন করে নিজে নিজেই কন্সিলার ও আই প্রাইমার তৈরি করবেন। তাহলে আজই তৈরি করে নিন আপনার কন্সিলার ও আই প্রাইমার টি আর মেক- আপে আনুন নতুনত্ব।

লিখেছেনঃ রোজা স্বর্ণা

ছবিঃ বাবেলোজ়.কম

সম্পর্কিত লেখা

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?
বেইজ মেকআপ

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন ফাউন্ডেশন কন্সিলার এর সাথে পরিচিত হয়েছেন তারা তো বটেই, মোটামুটি মেকআপ করতে পারেন তারাও মাঝে মাঝে দ্বিধান্বিত হয...

কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি
মেকআপ

কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি

শুধু ফাউন্ডেশন দিয়ে মুখের কালো দাগ, চোখের নিচে কালো দাগ পুরোপুরি ভাবে লুকানো যায় না। তাছাড়া পার্টি মেক-আপ করতে গেলে যদি মেক-আপ এর উপর মুখের কালো দা...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

আরও পড়ুন

ম্যাচিউর স্কিনে মেকআপ করবেন কীভাবে?
বিউটি টিপস

ম্যাচিউর স্কিনে মেকআপ করবেন কীভাবে?

নিজেকে সুন্দর ও পরিপাটি দেখাতে কিছুটা ইফোর্ট তো দিতেই হয়, সেটা যে বয়সেই হোক না কেন। আর বয়স যদি একটু বেশি হয় তবে সেটার জন্য দরকার বাড়তি কিছু। নিজেকে পর...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!
মেকআপ

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!

মেকআপ কেউ করে প্রয়োজনে, আবার কেউ করে শখে। প্রয়োজন কিংবা শখ যাই হোক না কেন মেকআপ নারীদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। এত ব্র্যান্ড, এত উপকরণ এই সবক...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

…