কোস্টাল সেন্টস স্মোকি প্যালেট

সাজগোজ উপ সম্পাদক · Mar 29, 2015 · 1 min read

কোস্টাল সেন্টস স্মোকি প্যালেট

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস ব্র্যান্ডের জনপ্রিয় প্যালেটগুলোর মধ্যে একটি প্যালেটের। এটি কোস্টাল সেন্টস ৩৬ কালার স্মোকি প্যালেট। গত কয়েক বছরে স্মোকি আই অনেক জনপ্রিয় হওয়ার কারণেই এমন একটি প্যালেট এর কথা চিন্তা করে কোস্টাল সেন্টস। স্মোকি লুকের জন্য ব্যাসিক বেশ কিছু কালারসহ মোট ৩৬টি কালারের এই আই শ্যাডো প্যালেটটি সত্যিই সংগ্রহে রাখার মতো।

প্যালেটটির কালারগুলো ৬টি সেকশন রয়েছে। কালারগুলো দেখলেই মোটামুটি আন্দাজ করতে পারা যায় সেটা। প্রথম সেকশনে রয়েছে গোল্ডেন অরেঞ্জ, ব্রাউন, কপারসহ নিউট্রাল কিছু কালার, যা দিয়ে ন্যাচরাল স্মোকি লুক করা যাবে। Transition কালার হিসেবে ইউজ করা যাবে এমন কিছু কালারও রয়েছে এতে।  টেক্সচারও খুব ভালো।

দ্বিতীয় সেকশনে রয়েছে সবুজের কিছু শেড। কালারগুলো বেশ ভালো, তবে সবুজ শেডের মধ্যে ২-৩ টি কালারের পিগমেনটেশন একটু কম মনে হয়েছে আমার। এই সেকশনের কালচে খয়েরি রঙটা স্মোকি লুকের জন্য অনিবার্য, তাই এই প্যালেটে আমার প্রিয় শেডগুলোর মধ্যে এটা একটা।

তৃতীয় সেকশনে আছে পার্পলের দারুণ কয়েকটা শেড। ম্যাট শেডের কালারগুলো একটার চেয়ে একটা সুন্দর। সফট ল্যাভেন্ডার সহ প্যাস্টেল শেডের কালার রয়েছে এতে। আমার ইয়েলো আন্ডার টোন স্কিনে বেগুনি রঙটা খুব সুন্দর মানিয়ে যায় বলে আমার প্রিয় সেকশন এটা।

চতুর্থ সেকশনে রয়েছে কালো, ধূসর, রূপালী রঙের শেড। হাইলাইট করার জন্য শিমারি এই কালারগুলো আদর্শ। এই সেকশনের শেডগুলো সুন্দরভাবে বসানোর জন্য আই প্রাইমার ইউজ করা জরুরী। স্মোকি আইয়ের সব চেয়ে কমন লুক করা যাবে এই সেকশন দিয়ে।

পঞ্চম সেকশনে রয়েছে নীলের বেশ সুন্দর কিছু শেড। হালকা গাঢ়, ম্যাট আর শিমারি কালারের মিশ্রণে এই সেকশনটিও আমার বেশ পছন্দের। গাঢ় নীল রঙটি রাতের সাজে বেশ মানায় বলে এটিও আমার প্রিয় শেড। তবে কিছু শেড পাউডারি লেগেছে আমার কাছে।

ষষ্ঠ আর শেষ সেকশনে রয়েছে হালকা আর গাঢ় রঙ মিলিয়ে মোট ৫ টি গোলাপি রঙের শেড আর একটা কালো শেড। সেমি ম্যাট আর শিমারি কালার রয়েছে এতে। আর কালো শেড দুটো থাকায় সুবিধা হয়েছে কারণ স্মোকি আইয়ে কালো শেড সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে; তাই তাড়াতাড়ি শেষ হয়ে যাবার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটা শেষ হয়ে গেলে আরেকটা ইউজ করা যায়। ব্রাইট কালার ইউজ করে কোন লুক করতে চাইলে এই সেকশনের কালারগুলো কাজে আসবে।

শেডগুলো দিয়ে যে শুধু স্মোকি লুকই করতে হবে, তা না। বরং এগুলোতে গ্রিন, পিঙ্ক, পার্পল আর ব্লু কালার দিয়ে ব্রাইট আর বোল্ড লুক ও করা যায়।

এই আইশ্যাডো প্যালেটের যেসব দিক আমার ভালো লেগেছে

  • প্যাকেজিংটা বেশ সুবিধাজনক, ছোট আর স্মার্ট
  • ম্যাট, শিমারি সব ধরনের শেড আছে
  • ব্রাও বোন হাইলাইটের জন্য শেডগুলো চমৎকার
  • সাদা আই বেইজ ব্যবহার করলে কালারগুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে
  • পিগমেনটেশন খুব ভালো
  • স্মোকি লুকের জন্য এই কালারগুলো বেশি ব্যবহার হয়
  • দিনে আর রাতে ব্যবহারের জন্য হালকা-গাঢ় সব শেডই আছে

খারাপ লাগার মতো কোন কিছুই আমি অন্তত পাইনি, কয়েকটা শেড একটু চকি আর পাউডারি মনে হয়েছে ঠিকই, কিন্তু একটু ক্রিমি আই বেইজ আর আই প্রাইমার ইউজ করলে সেটা কাভার করা যায়। তবে একটা আয়না প্যালেটটির সাথে অ্যাটাচ করা থাকলে হয়ত আরও বেশি ভালো হতে পারতো। তবে এই ছোট খাটো ব্যাপারগুলো বাদ দিলে প্যালেটটি বেশ উপযোগী; বিশেষ করে তাদের জন্য যারা নতুন নতুন মেকাপ করা শুরু করেছেন আর একটা ভালো আইশ্যাডো প্যালেটের খোঁজ করছেন তাদের জন্য।

কোস্টাল সেন্টস এর ওয়েব সাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। আর দেশে যমুনা ফিউচার পার্কের Sapphire এ আসলেও পেয়ে যাবেন এই দারুন প্যালেটটি। দাম পড়বে ২৯২০ টাকা। চাইলে তাদের ফেসবুক পেজ থেকে অনলাইনে অর্ডার করেও পেতে পারেন।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

 ছবিঃ কোস্টালসেন্টস.কম

সম্পর্কিত লেখা

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!
চোখের সাজ

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!

আমি যখনই কাউকে মেকআপ করে দিতে যাই, তখনই বলতে শুনি, আমাকে স্মোকি আই মেকআপ করে দিও। এই স্মোকি আই মেকআপ-এর কথা জানেন না এবং পছন্দ নয় এমন মেয়ে খুঁজে পাওয়া...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

আরও পড়ুন

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

কোস্টাল সেন্টস Eclipse প্যালেট
মেকআপ

কোস্টাল সেন্টস Eclipse প্যালেট

আজকে রিভিউ দেবো কোস্টাল সেন্টস এর অন্যতম জনপ্রিয় একটি প্রোডাক্টের; যার নাম কোস্টাল সেন্টস Eclipse প্যালেট। তাদের নিজস্ব ওয়েবসাইটে সারা বছর সবচেয়ে বেশি...

ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে?
মেকআপ

ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে?

বাহিরে যাওয়ার সময় কাজল বা অন্যকিছু অ্যাপ্লাই না করা হলেও লিপস্টিক তো অবশ্যই অ্যাপ্লাই করা হয়। শপিং মলে গিয়ে লিপস্টিক কিনে ঘরে ফিরি কিন্তু বাসায় এসে দে...

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই
চোখের সাজ

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই

চকচকে ব্ল্যাক শেডের চোখের মেকাপ যেকোনও পার্টিতে, যেকোনও ড্রেসেই আপনাকে একটা গ্লামারাস লুক এনে দিবে। সাধারণত ব্ল্যাক স্মোকি আইস রাতের পার্টির মেকাপের জ...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

…