ক্রিসমাস ট্রি এর সাজগোজ

সাজগোজ উপ সম্পাদক · Dec 25, 2013 · 1 min read

ক্রিসমাস ট্রি এর সাজগোজ

দেখতে দেখতে চলেই এলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন আর এই বড়দিনের প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি ছাড়া যেন ক্রিসমাসের কথা ভাবাই যায় না। এমনকি খ্রিস্টান প্রধান দেশ গুলো বড়দিনে অনেক সময় এক দেশ আরেক দেশকে ক্রিসমাস ট্রি উপহারও দেয়। এই দিনের জন্য অনেকেই হয়ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন বা প্ল্যান করেছেন কীভাবে সাজাবেন আপনার ট্রি টিকে। তারপরও কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করে আপনাদের আনন্দকে দ্বিগুণ করাই এই আর্টিকেলের উদ্দেশ্য। ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ২টি অরনামেণ্ট তৈরির পদ্ধতি দেয়া হল।

লাইট বাল্ব স্নোম্যানঃ

image00

আমাদের সবার বাসায় পুরনো ফিউজ হওয়া বাল্ব আছে। সেই বাল্বটিকে কাজে লাগিয়ে সহজে আমরা একটি আনকমন ক্রিসমাস ট্রি অরনামেন্ট বানিয়ে ফেলতে পারি। এটি আসলে ধাপে ধাপে দেখানোর মত কঠিন কিছু নয়। উপরের ছবিটি দেখে আর লেখা পড়েই আশা করি বুঝতে পারবেন। প্রথমে সাদা বা ট্রান্সপারেন্ট কালারের একটি বাল্ব নিন। সাদা রঙ দিয়ে বাল্বের কাঁচটি রঙ করে ফেলুন। শুকিয়ে গেলে আরেক কোট সাদা রঙ দিন। এবার এটি শুকিয়ে যাওয়ার পর ওয়াটার কালারের যে গ্লু গুলো পাওয়া যায় সেটি পুরো বাল্বের কাঁচে ব্রাশ করুন। এরপর পছন্দমত কোন রঙের গ্লিটার লাগিয়ে দিন বাল্বের গায়ে। এবার অপেক্ষা করুন গ্লিটারে জড়ানো আঠা শুকানোর জন্য। শুকিয়ে গেলে কালো রঙ দিয়ে চোখ, টাই এবং লাল রঙ দিয়ে ঠোঁট এঁকে দিন। এরপর যেকোনো গাছের শুকনো চিকণ ডাল ২ পাশে আঠা দিয়ে লাগিয়ে হাত বানিয়ে নিন। তারপর তার দিয়ে স্নোম্যান বাল্বটির জন্য একটি হ্যাঙ্গার বানিয়ে ক্রিসমাস ট্রি তে ঝুলিয়ে দিন।

মোজাইক ক্রিসমাস অরনামেণ্ট

image02

আগেই বলে রাখছি এর প্রধান উপাদান গ্লাস অরনামেণ্ট আমাদের দেশে পাওয়া যায় না। তবে দেশের বাইরের পাঠক পাঠিকারা সহজে এটি পেয়ে যাবেন। এটি বানাতে প্রয়োজন হবে -

- একটি পুরানো সিডি

- গ্লাস অরনামেণ্ট

- সুপার গ্লু

- কাঁচি

- গোল্ডেন কালারের কাপড় বা ফিতা

image03

প্রথমে সিডি টিকে কাঁচি দিয়ে টুকরো করে কেটে নিন।

image04

এরপর আঠা দিয়ে এক এক করে সিডির টুকরো গুলো জুড়ে দিন গ্লাস অরনামেণ্টের গায়ে। এইভাবে পুরো অরনামেণ্টটি সাজিয়ে ফেলুন।

image05

এরপর গোল্ডেন ফিতা বা কাপড় ভরে দিন গ্লাস অরনামেণ্টের ভেতর। এতে কোরে এটি দেখতে আরও সুন্দর এবং গর্জিয়াস লাগবে। এবার এটি ঝুলিয়ে দিন আপনার শখের ক্রিসমাস ট্রিটিতে।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ গুডসহোমডিজাইন.কম, লোকালনোম্যাড.কম

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস
গৃহসজ্জা

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস

৯০ এর দশকে সিডি দিয়ে গান শোনার কথা তো আমাদের অনেকেরই মনে আছে, তাই না? এখন যুগ বদলের এই সময়ে সিডির ব্যবহার একদমই কমে গিয়েছে। অনেকের বাসায় হয়তো অনেক শখ...

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে এটা আমরা অনেকেই জানি না। আর এটি সব ধরনের ত্বকের জন্যই খুব কমন একটি সমস্যা। অনেক উৎস থেকে অনেক ধরনের স...

আরও পড়ুন

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

দি বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং টোনার
ত্বক

দি বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং টোনার

সাজগোজে বডি শপের টি ট্রি অয়েল নিয়ে রিভিউ লিখেছিলাম অনেক আগে। তখন বলেছিলাম, আমি টি ট্রি টোনারটাও ট্রাই করব। আমি টোনারটা কিনেছি এবং প্রায় ৪ মাস ধরে ব্যব...

ব্রণ থেকে মুক্তি পেতে দি বডি শপ টি ট্রি অয়েল
ত্বক

ব্রণ থেকে মুক্তি পেতে দি বডি শপ টি ট্রি অয়েল

আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলব সেটি “দি বডি শপ“ ওয়েব সাইটের ভাষায় তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা এতটাই জনপ্রিয় যে প্রতি দশ সেকেন্ডে এর একটি বো...

ক্রিসমাস স্পেশাল | গারলিক চিকেন বাইটস
চা – নাস্তা

ক্রিসমাস স্পেশাল | গারলিক চিকেন বাইটস

কিছুদিন বাদেই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। উৎসব মানেই তো মেহমানের আগমন আর মজার মজার সব খাবার-দাবার। তাই আজ আসন্ন ক্রিসমাস উপলক্ষে...

…