ব্রণ থেকে মুক্তি পেতে দি বডি শপ টি ট্রি অয়েল

সাজগোজ উপ সম্পাদক · Jan 15, 2015 · 1 min read

ব্রণ থেকে মুক্তি পেতে দি বডি শপ টি ট্রি অয়েল

আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলব সেটি “দি বডি শপ“ ওয়েব সাইটের ভাষায় তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা এতটাই জনপ্রিয় যে প্রতি দশ সেকেন্ডে এর একটি বোতল বিক্রি হয়ে যায়। আর এই অসাধারণ  প্রোডাক্টটি হচ্ছে “দি বডি শপ টি ট্রি অয়েল“। আমি এটার খোঁজ প্রথম পাই টিন-এজে। তখন আমার ত্বকে ব্রণের সমাহার দেখার মত ছিল! সব সময় ভয়ে থাকতাম, এই বুঝি গর্ত রয়ে গেল। ইশশ!! এই দাগটা হয়তবা আর কখনো উঠবে না। আবার কেমিক্যাল যুক্ত প্রোডাক্টে আমার কোন বিশ্বাস ছিল না। তখন এই ম্যাজিকাল টি ট্রি অয়েলই ছিল আমার একমাত্র উপায়। তো, যেসব রিডারসরা টিন-এজ একনে অথবা adult একনে তে ভুগছেন তারা জেনে নিন এটা আপনার ত্বকের জন্য কেমন হতে পারে।

পরিমাণঃ দশ মিলি

কোথায় পাবেন?

যমুনা ফিউচার পার্কের ‘স্যাফায়ার’ (Sapphire) এ রিসনেবল দামেই পেয়ে যাবেন। এছাড়া বডি শপের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন।

বিবরণীঃ

তৈলাক্ত ত্বক ও ব্রণের উপরে টি ট্রি অয়েলের প্রভাব আমাদের সবারই কম বেশি জানা আছে। টি ট্রি অয়েল জীবাণু নাশক। এটা ত্বকের সেবাম নিঃসরণ রেগুলেট করে ও জীবাণু থেকে ব্রণ হওয়ায় বাধা দেয়। সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে, এটা অলরেডি ত্বকে বিদ্যমান ব্রণের উপরে সরাসরি ব্যবহার করা যায়, এবং এটা ব্রণের লালচে ভাব কমিয়ে এনে দুই-তিন দিনের মধ্যে কোন দাগ বা গর্ত ছাড়াই ব্রণ সাড়িয়ে তুলতে পারে। আপনি যদি চান মাথাতেও তেলের সাথে মিশিয়ে এটা ব্যবহার করতে পারেন, এটা মাথার ত্বককে জীবাণু ও খুশকি বিহীন রাখতেও সক্ষম।

আমার অভিজ্ঞতাঃ

এসেন্সিয়াল অয়েল পনের পারসেন্ট ডিলিউটেড থাকলে তা সরাসরি ব্যবহার করা যায়। বডি শপ টি ট্রি অয়েল সেভাবেই তৈরি। এর বোতলটি আকারে ছোট সবুজ রঙের। বোতলের মুখের নজেলটি সরু এবং এটা যতটুকু দরকার ততটাই অয়েল বের হতে দেয়। আর একবার মুখ বন্ধ করলে চুইয়ে পড়ার কোন ভয় থাকে না। একারণে বোতলের কোয়ালিটি নিঃসন্দেহে প্রথম সারির।

nz
বোতলের নজেল

বোতলের ভেতরের অয়েল তরল, স্বচ্ছ। কিন্তু এর ঘ্রাণ খুবই তীব্র, অনেকটা spirit এর মত। অবশ্য টি ট্রি অয়েলের ঘ্রাণ তাই এমন। আমি এটা সাধারণত ব্রণের উপরে spot treatment হিসেবে রাতে ব্যবহার করি। আমি প্রথমে মুখ পরিষ্কার করে নেই। তারপর পরিষ্কার কটন বাডে তেল নিয়ে ব্রণ ও ছোট হোয়াইট হেডের উপরে লাগিয়ে দেই। যখন আমি টের পাই কোন ব্রণ উঠি উঠি করছে সাথে সাথে দিনে দুই বার করে সেখানে এটা ব্যবহার করি। এতে ব্রণ বড় হবার আগেই শুকিয়ে যায়। আর অলরেডি যে ব্রণ ত্বকে আছে তার উপরে লাগিয়ে সারা রাত রেখে দিলে সকালের মাঝে ব্রণের আকার তিনভাগের এক ভাগ হয়ে যায়। দুই দিনের ভেতরে পুরোপুরি শুকিয়ে দাগ বিহীন ভাবে এটা ব্রণ সারিয়ে দেয়।

দেখুন, এটা একদম স্বচ্ছ ও হালকা।

hn

সতর্কতা:

-এসেন্সিয়াল অয়েল একেক জনের ত্বকে একেক ধরনের ব্যবহার করে। কিন্তু পুরোপুরি কেমিক্যাল ভিত্তিক নয় বলে এটা আপনার ত্বকের কোন ক্ষতি কখনই করবে না।

-এটা ব্রণের উপর লাগানোর পর এর জীবাণুনাশক গুণাবলীর কারণে ত্বকে জ্বালা পোড়া করতে পারে। তবে ভয় পাবেন না। এটা কোন ক্ষতি করছে না। ক্ষত তে spirit লাগালেও তো এমনটা হয়।

-এসেন্সিয়াল অয়েল পরিমাণে বেশি ব্যবহার করলে ভালো ফল পাবো এমনটা ভাববেন না। পরিমিত হারে ব্যবহার করুন। ব্রণের উপর সারা রাত রেখে দিলেই যথেষ্ট।

অন্যান্যঃ

আপনারা যারা মুখের ফুসকুড়ি অথবা রেডনেস সহ তৈলাক্ত ত্বকের অন্যান্য সমস্যায় ভুগছেন তারা চাইলে বডি শপের টি ট্রি রেঞ্জের বাকি product গুলো ট্রাই করে দেখতে পারেন। এতে আছে ফেস ওয়াস, ক্রিমি ফেস ওয়াস, টোনার ( এটাও খুবই বিখ্যাত, আমি নিজেই ব্যবহার শুরু করব), face pack সহ আরও অনেক কিছু। আর এই রেঞ্জের নতুন অংশ টি ট্রি বিবি ক্রিম। সুতরাং, তৈলাক্ত ত্বকের অধিকারীরা আর দেরি না করে দেখুন বডি শপের এই বিখ্যাত রেঞ্জ আপনাকে মানায় কিনা।

tr

লিখেছেনঃ তাবাসসুম মুশতারী মীম

ছবিঃ এলিনইভানা.কম

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

আরও পড়ুন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে এটা আমরা অনেকেই জানি না। আর এটি সব ধরনের ত্বকের জন্যই খুব কমন একটি সমস্যা। অনেক উৎস থেকে অনেক ধরনের স...

ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি
একনে-প্রন

ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি

ব্রণ /পিম্পল/ একনে যেন এক দুঃস্বপ্নের নাম। অনেক সময় হরমোনাল কারণে, মেকআপ ঠিক মতো রিমুভ না করার কারণে, অতিরিক্ত তেল-চর্বি জাতীয় খাবার গ্রহণ আর ঘুম কম হ...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

…