সার্ভিকেল ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা জানেন কী?

শান্তা সোহেলী ময়না · Mar 04, 2015 · 1 min read

সার্ভিকেল ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা জানেন কী?

জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভিকেল ক্যান্সার বর্তমানে মহিলাদের একটি আলোচিত অসুখ। প্রাক-ক্যান্সার অবস্থায় এটি ধরা পড়লে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব। কেননা জরায়ু মুখের কোষের প্রাথমিক পরিবর্তনগুলো অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সারে রূপ নেয় না। তাছাড়া, যে কোষীয় পরিবর্তনগুলো ক্যান্সারে রূপ নেয়, সাধারণত তাতেও প্রায় কয়েক বছর লেগে যায়। কিন্তু এক বছরের কম সময়েও এই পরিবর্তন ক্যান্সারে পরিণত হতে পারে। চলুন জেনেন নেই সার্ভিকেল ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত।

সার্ভিকেল ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

সার্ভিকেল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর

জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভিকেল ক্যান্সার হওয়ার সম্ভাবনা যে যে কারণে সবচেয়ে বেশি হতে পারে, তা হলো-

  • হিউমেন প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি), অর্থাৎ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হলে।
  • অতিরিক্ত ওজন বা স্থূলতা হলে।
  • জন্ম-নিয়ন্ত্রণকারী পিল বা পদ্ধতি গ্রহণ করলে।
  • বংশগত কারণে।
  • ধূমপান ও এ্যালকোহল পান করলে।
  • ৩ জনের বেশি সন্তান গ্রহণ করলে।
  • কম বয়সে সন্তান গ্রহণ করলে।

সার্ভিকেল ক্যান্সারের লক্ষণ

সার্ভিকেল ক্যান্সারের লক্ষণসমূহ - shajgoj.com

সাধারণত, প্রাথমিক পর্যায়ে এই ক্যান্সারের কোন নির্দিষ্ট শারীরিক বা দৃশ্যমান লক্ষণ ধরা যায় না। ক্যান্সার ছড়িয়ে না পড়া পর্যন্ত আগে আঁচ করা যায় না, এটাই সার্ভিকেল ক্যান্সারের সবচেয়ে ভয়াবহ দিক। ছড়িয়ে পড়লে নিচের লক্ষণগুলো দেখা যেতে পারে-

  • পায়ে, বুকে ব্যথা।
  • যোনীপথে গন্ধযুক্ত, অতিরিক্ত পরিমাণে এবং অনিয়মিত সাদা স্রাব।
  • অনিয়মিত ঋতুস্রাব (এটাই সবচেয়ে কমন লক্ষণ) এবং অস্বাভাবিক রক্তপাত।
  • প্রস্রাবের সময় ব্যথা বা অস্বস্তিকর অনুভূতি।
  • প্রস্রাবে হঠাৎ কোনো পরিবর্তন যেমন- প্রস্রাবের অনিয়ন্ত্রিত বেগ, অস্বাভাবিক রং ইত্যাদি।
  • সহবাসে অস্বস্তি বা ব্যথা অনুভূত হওয়া।
  • হঠাৎ ওজন কমে যাওয়া।

এগুলো সবই অন্য যেকোনো রোগের লক্ষণ হতে পারে, কিন্তু এর যেকোনো একটিও আপনি অনুভব করলে ডাক্তারের পরামর্শ নেবেন।

সার্ভিকেল ক্যান্সার প্রতিরোধ

যেহেতু সার্ভিকেল ক্যান্সার সাধারণত প্রাথমিক পর্যায়ে আন্দাজ যায় না বা এর কোন লক্ষণ প্রাথমিক পর্যায়ে দেখা যায় না, তাই এর প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ।সার্ভিকেল ক্যান্সার প্রতিরোধে আপনি যে ব্যবস্থাগুলো নিতে পারেন-

১. পেপ টেস্ট স্ক্রিনিং - সার্ভিকেল ক্যান্সার সনাক্ত করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পেপ টেস্ট করা। মেডিকেলের পরামর্শ অনুযায়ী ২০-৩০ বছর বয়সী মহিলাদের প্রতি ৩ বছরে একবার, ৩০-৬৫ বছর বয়সী মহিলাদের প্রতি ৩-৫ বছরে একবার এই টেস্ট করানো উচিত। ৬৫ বছরের পর, যদি এর মধ্যেই নিয়মিত ৩বার করানো হয়ে থাকে, তবে আর পেপ টেস্ট করার প্রয়োজন নেই।

সার্ভিকেল ক্যান্সারের প্রতিরোধে HPV ভ্যাক্সিন - shajgoj.com

২. এইচপিভি ভ্যাকসিন - অনেক মেডিকেল প্রফেশনাল পুরুষ ও মহিলাদের ২০ বছর বয়সের মধ্যে এইচপিভি ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে এই ভ্যাকসিনেশন সার্ভিকেল ক্যান্সার রোধের প্রথম পদক্ষেপ হওয়া উচিত।

৩. ধূমপান ও এ্যালকোহল পান বন্ধ করুন - শুধু সার্ভিকেল ক্যান্সার নয়, আরও অনেক ধরনের ক্যান্সার ও অন্যান্য অসুখের কারখানা হচ্ছে ধূমপান ও এ্যালকোহল। তাই এসব পানে বিরত থাকুন।

৪. নিরাপদ সহবাস - যৌনঘটিত রোগ থেকে নিজেকে রক্ষা করুন। এসব রোগ সার্ভিকেল ক্যান্সারের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে।

তাহলে সার্ভিকেল ক্যান্সার সম্পর্কে জেনে সচেতন হোন আর ভালো থাকুন সবসময়!

 

সুত্রঃ হেলদিঅ্যান্ডন্যাচারালওয়ার্ল্ডডটকম, আমেরিকান ক্যান্সার সোসাইটি

ছবিঃ গ্যালারিহিপ.কম, আমেরিকান ক্যান্সার সোসাইটি

সম্পর্কিত লেখা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

আরও পড়ুন

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন
সুস্থতা

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার এখন অস্বাভাবিক বা রেয়ার কোন রোগ নয়। আমরা প্রায়ই আমাদের আশেপাশে অনেক মহিলাকে এ রোগে আক্রান্ত হতে দেখি বা শুনি। কিন্তু...

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?
স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?

ক্যান্সার এক ঘাতক রোগের নাম। মানব দেহের অনেক রকম ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার অন্যতম। এটি হেমাটোলজিক্যাল ক্যান্সার নামেও পরিচিত। ব্লাড ক্যান্সারে...

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?
সুস্থতা

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?

ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্...

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?
সুস্থতা

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?

বর্তমানে বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলোচিত একটি বিষয় হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির দুটো স্তনই কেটে অপসারণ করা। এর কারণ তার শরীরে স্তন ও ডিম্বাশয়...

সার্ভিক্যাল বা জরায়ুমুখের ক্যান্সার নিয়ে আপনি সচেতন তো?
সুস্থতা

সার্ভিক্যাল বা জরায়ুমুখের ক্যান্সার নিয়ে আপনি সচেতন তো?

প্রতি বছর প্রায় ১১ হাজারের বেশি বাংলাদেশি নারী মারা যান জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের কারণে। মৃত্যুর সংখ্যা শুনে এটাকে খুব দুরারোগ্য ব...

…